পার্লামেন্টে সাংবাদিকরা ঘিরে ধরায় বিরক্ত নুসরাত-মিমি
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৩০ পিএম, ২৬ জুন ২০১৯ বুধবার
ছবি: ইন্টারনেট
ভারতের লোকসভায় মঙ্গলবার এমপি হিসেবে শপথ নেন পশ্চিমবঙ্গ থেকে নির্বাচিত দুই অভিনেত্রী নুসরাত জাহান ও মিমি চক্রবর্তী। নুসরাতের বিয়ের অনুষ্ঠান উপলক্ষে তুরস্কে থাকায় লোকসভার আনুষ্ঠানিক শপথগ্রহণ অনুষ্ঠানে তৃণমূল থেকে নির্বাচিত ওই দুই এমপি তখন উপস্থিত থাকতে পারেননি। খবর এনডিটিভির।
মঙ্গলবার পার্লামেন্টের সামনে গণমাধ্যমের প্রতিনিধিরা ঘিরে ধরলে ধৈর্য হারান সদ্য নির্বাচিত তৃণমূল কংগ্রেসের ওই দুই এমপি নুসরাত জাহান ও মিমি চক্রবর্তী।
প্রথম দিকে গণমাধ্যমের প্রতিনিধিদের সামনে দাঁড়িয়ে ছবি তুললেও পরে তাদের এড়াতে না পেরে অস্বস্তি ও বিরক্তি প্রকাশ করেন অভিনেত্রী থেকে রাজনীতিবিদ হয়ে ওঠা ওই দুই তারকা।
একহাতে বন্ধু মিমি চক্রবর্তীকে আগলে রেখে সাংবাদিকদের দূরে সরে যেতে বললেন নুসরাত।
এ সময় তিনি গণমাধ্যমকর্মীদের বলেন, ব্যাপারটি বুঝুন, আপনারা এভাবে ধাক্কা মারতে পারেন না।
পরে অবশ্য সংবাদকর্মীদের দূর থেকে লাইনে দাঁড়িয়ে ছবি তুলতে বলা হয়। রাজনীতির জগতে এসেই প্রথমবারের মতো এমপি নির্বাচিত হন নুসরাত জাহান ও মিমি চক্রবর্তী। পশ্চিমবঙ্গের বসিরহাট আসন থেকে নুসরাতকে এমপি হিসেবে নির্বাচিত করেন এলাকাবাসী, আর মিমি নির্বাচিত হন যাদবপুর আসন থেকে।
-জেডসি
- জাবি ছাত্রী শারমীন হত্যা: স্বামী ফাহিম ২ দিনের রিমান্ডে
- বিশ্ববাজারে আজও কমলো স্বর্ণের দাম
- একাত্তরের গণহত্যার স্বীকৃতিতে কাজ করবে সরকার: শামা ওবায়েদ
- বিদেশগামী শিক্ষার্থীদের ১০ লাখ টাকা ঋণের নির্দেশ
- ঈদের আমেজ, রাজধানী আজও বেশ ফাঁকা
- ইরানে বাড়ি ও পার্কে হামলা, ৬ জন নিহতের দাবি
- নিউইয়র্কের লাগার্ডিয়া বিমানবন্দরে গাড়ির সঙ্গে বিমানের সংঘর্ষ
- আজও ঢাকা চিড়িয়াখানায় মানুষের ব্যাপক ভিড়
- কক্সবাজার সমুদ্র সৈকতে পর্যটকের ঢল
- ঈদ শেষে রাজধানীতে ফিরছে মানুষ
- যেকোনো সময় বন্ধ হয়ে যেতে পারে সব পেট্রোল পাম্প
- বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন, কমতে পারে দেশীবাজারেও
- সাত দিন ছুটির পরে কাল খুলছে অফিস-আদালত
- ইরানসহ চার দেশের সঙ্গে ইইউর কূটনৈতিক তৎপরতা জোরদার
- একাত্তরে গণহত্যাকে স্বীকৃতির দাবিতে মার্কিন কংগ্রেসে প্রস্তাব