পালং শাক পাতে রাখলেই সারবে কঠিন ৫ রোগ!
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৪৭ এএম, ২০ নভেম্বর ২০২১ শনিবার
ফাইল ছবি
শীত আসতেই বাজারে উঠেছে পালং শাক। এই শাক খেতে সবাই পছন্দ করেন। ভাজি থেকে শুরু করে বাহারি পদ তৈরি করা যায় এই শাক দিয়ে। ভিটামিন এ ও সি’যুক্ত এই শাক স্বাস্থ্যের জন্য অনেক উপকারী।
যেহেতু শীতকালে ব্যাকটেরিয়া, ভাইরাসের প্রভাব অন্যান্য ঋতুর তুলনায় বাড়ে, তাই সুস্থ থাকতে চাইলে এই ঋতুতে নিজের ইমিউনিটি বাড়াতে পাতে রাখ্যুন পালং শাক।
এই শাকে থাকে শরীরের প্রয়োজনীয় সব উপাদান যেমন- ২৩ ক্যালোরি, ৯১ শতাংশ পানি, ২.৯ গ্রাম প্রোটিন, ৩.৬ গ্রাম প্রোটিন, ৩.৬ গ্রাম কার্বোহাইড্রেট, ২.২ গ্রাম ফাইবার ইত্যাদি।
এই শাকে আরও থাকে ভরপুর পরিমাণে ভিটামিন এ, সি, কে১, ফলিক অ্যাসিড, আয়রন, ক্যালশিয়াম ইত্যাদি। জেনে নিন এ সময় পালং শাক পাতে রাখলে কোন কোন রোগ সারবে-
>> পালং শাকে রয়েছে লুটিন। এ ছাড়াও আছে ভরপুর কেরোটিনয়েড। যা চোখের উন্নতিতে কাজ করে। এ ছাড়াও এই শাকে উপস্থিত জ্যাক্সন্থিন নামক উপাদানও চোখের জন্য উপকারী। আবার পালং শাকে থাকা ভিটামিন এ চোখের মেমব্রেন ভালো রাখে।
>> বিভিন্ন গবেষণা বলছে, পালং শাকে থাকে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট। যা ক্যানসার থেকে রক্ষা করতে পারে। বিশেষত প্রোস্টেট ক্যানসার রোধে এই শাক দুর্দান্ত কার্যকরী। এমনকি ব্রেস্ট ক্যানসার রোধেও নিয়মিত খেতে পারেন পালং শাক।
>> উচ্চ রক্তচাপে যারা ভুগছেন তারা পাতে রাখুন পালং শাক। এই শাকে থাকা নানা উপাদান রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে পারে। তাই গবেষণা বলছে, রক্তচাপ রোগটিকে নিয়ন্ত্রণে এই খাবার খেতে হবে।
>> এ সময় শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে পাতে অবশ্যই রাখুন পালং শাক। এতে থাকা অ্যান্টি অক্সিডেন্ট ও ভিটামিন সি ইমিউনিটি বাড়ায়।
>> রক্তে হিমোগ্লোবিনের মাত্রা কমে যাওয়ার সমস্যায় অনেকে নারীই ভোগেন। পালং শাকে থাকা ফলেট খুব দ্রুত রক্তে হিমোগ্লোবিনের মাত্রা বাড়ায়। তাই যাদের হিমোগ্লোবিনের ঘাটতি আছে তারা অবশ্যই পালং শাক খাবেন।
এ ছাড়াও চুল ও ত্বকের যত্নে পালং দারুণ কাজ করে। তবে যে কোনো শাক খাওয়ার আগে ভালো করে ধুয়ে নেবেন। না হলে এতে থাকা বিভিন্ন জীবাণু শরীরের ক্ষতি করতে পারে।
সূত্র: এনডিটিভি
- ৬১০ কোটি টাকার অন্তর্বাসে নজর কাড়লেন কাইলি জেনার
- বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- নারী মুক্তি আন্দোলনের নেত্রী ও সাহিত্যিক শামসুন নাহার মাহমুদ
- মার্কিন ইতিহাসে প্রথম মহিলা ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস
- পূজায় প্রেক্ষাগৃহে তিন নায়িকার লড়াই
- সবাইকে সঙ্গে নিয়ে প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী
- নবমীতে পাঁঠার মাংস,সঙ্গে থাকতে পারে খুসকা পোলাও
- চা-শ্রমিকের মেয়ের গল্পে বিশ্বমঞ্চে নতুন ইতিহাস ‘নিশি’র
- পূজা দেখতে বেরিয়ে আর বাড়ি ফেরা হলো না দুই ভাই-বোনের
- রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- আজ থেকে টানা ৫ দিন বন্ধ ব্যাংক, যেসব সেবা চালু থাকবে
- টানা ৫ দিনের ছুটিতে ঢাকা ছাড়ছে মানুষ, বাস টার্মিনালে উপচেপড়া ভিড়
- ঢাকার বাতাস আজ অস্বাস্থ্যকর, দূষণের শীর্ষে লাহোর
- পূজামণ্ডপ পরিদর্শনে রংপুরের পথে প্রধানমন্ত্রী
- লুটপাট-সহিংসতা: প্যারিসসহ বিভিন্ন শহরে ‘কারফিউ’ জারি
- কবি সুফিয়া কামালের কন্যা সাঈদা কামাল আর নেই
- বাংলাদেশের নারী আন্দোলনের শ্রেষ্ঠ অগ্রদূত আয়েশা খানম
- বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- আজ মহাঅষ্টমী ও কুমারী পূজা
- দুষ্টুমি করে বিমানে বোমার আতঙ্ক ছড়ালেন ছাত্রী, অতঃপর...
- এক হাতে মাটি অন্য হাতে রং-তুলি, দম ফেলার ফুরসত নেই কনিকার
- পূজায় যেমন হবে নারীর সাজ
- মাঝ আকাশে বোমাতঙ্ক, জরুরি অবতরণ বিমানের
- অমর একুশে বইমেলা শুরু ৭ জানুয়ারি
- নাটোরে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ১৪জনের প্রাণহানী
- ৯৯ বছর বয়সে গিনেস বুকে নাম লেখালেন বৃদ্ধা
- পূজায় মিষ্টিমুখ, ঘরেই বানান সুস্বাদু নারকেলের নাড়ু
- ফ্রান্সে দাঙ্গা ও লুটপাট: গ্রেপ্তার ২৪০০
- রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- চা-শ্রমিকের মেয়ের গল্পে বিশ্বমঞ্চে নতুন ইতিহাস ‘নিশি’র







