পাহাড়ে উৎপাদিত বিলাতি ধনে পাতার সুনাম সর্বত্র
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৭:৫১ পিএম, ২৬ সেপ্টেম্বর ২০২২ সোমবার
ফাইল ছবি
রাঙ্গামাটি জেলার পাহাড়ে উৎপাদিত বিলাতি ধনে পাতার সুনাম রয়েছে সর্বত্র। পাহাড়ী পরিত্যক্ত জমিতে অন্যান্য ফসলের সাথে বিলাতি ধনে পাতার চাষ করে স্বাবলম্বী হচ্ছে এখানকার কৃষক।
এবছরও পাহাড়ে পাহাড়ে শোভা পাচ্ছে বিলাতি ধনে পাতা। বর্তমানে মসলা জাতীয় এ বিলাতি ধনে পাতা বাজারে আসতে শুরু করেছে, উৎপাদন খরচ কম হওয়াতে ধনে পাতাচাষে আগ্রহী হয়ে উঠছেন কৃষকরা। এখানে উৎপাদিত বিলাতি ধনে পাতা স্থানীয় বাজারে বিক্রির পাশাপাশি দেশের বিভিন্ন জেলায়ও পাইকার ব্যবসায়ীরা নিয়ে যাচ্ছে।
জেলার বিভিন্ন উপজেলার প্রত্যন্ত পাহাড়ী জমিতে অন্যান্য ফসলের সাথে ধনে পাতার চাষ করলে ও রাঙ্গামাটির সাপছড়ি ও শীলছড়িসহ বিভিন্ন পাহাড়ী জমিতে বিলাতি ধনেপাতার চাষ করে আসছে পাহাড়ি কৃষকরা।
পাহাড়ী জমিতে বিলাতি ধনেপাতার চাষ নিয়ে কৃষক রিপণ চাকমা জানান, প্রতিবছর তারা পাহাড়ের পরিত্যক্ত জমিতে অন্যান্য ফসলের সাথে বিলাতি ধনিয়া পাতার চাষ করে থাকেন। উৎপাদন খরচ কম হওয়াতে পাহাড়ী কৃষকরা এখন বিলাতি ধনে পাতা চাষে অনেক আগ্রহী বলে জানান তিনি।
জেলার কাপ্তাই উপজেলার ধনে পাতা চাষি ও ক্ষুদে ব্যবসায়ীরা আপন জানান, অল্প পুঁজিতে বেশী লাভ হওয়ায় পার্বত্য অঞ্চলের কৃষকদের কাছে বিলাতি ধনেপাতার চাষ অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছে।তিনি জানান, ধনে পাতা চাষ করে লাভবান হলেও বর্তমানে বাজারে সারসহ অন্যান্য উপকরণের দাম বেড়ে যাওয়াতে আগের তুলনায় লাভ একটু কম হবে ।
এ বিষয়ে রাঙ্গামাটি জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক তপন কুমার পাল জানান, এ বছর রাঙ্গামাটি পার্বত্য জেলার প্রায় ৫০ হেক্টর জমিতে বিলাতি ধনিয়া পাতার চাষাবাদ হয়েছে এবং উৎপাদন ভালো হয়েছে । তিনি আরো জানান, পার্বত্য এলাকায় অন্যান্য ফসলের সাথে স্বল্প পূঁজিতে বিলাতি ধনে পাতা চাষ করে কৃষকরা অধিক লাভবান হওয়াতে কৃষক বিলাতি ধনে পাতা চাষেঅনেক আগ্রহী।
এবিষয়ে জেলার বিভিন্ন উপজেলাগুলোতে কৃষি বিভাগের পক্ষ থেকে মাঠ পর্যায়ে সহায়তা প্রদান করা হচ্ছে বলে জানান তিনি। এবছর জেলায় ৬৫০ মেট্রিক টন বিলাতি ধনে পাতা উৎপাদনের লক্ষ্য মাত্রা নির্ধারণ করা হয়েছে বলে জানান তিনি।
পার্বত্য এলাকায় ধনেপাতা চাষের সম্ভাবনাকে কাজে লাগাতে হলে সহজ শর্তে কৃষি ঋণসহ প্রয়োজনীয় সহযোগিতার দাবি চাষিদের।
- পিরিয়ড বন্ধের আগে শরীর দেয় যেসব সংকেত, জানুন করণীয়
- দেড় হাজার বছরের ইতিহাসের জীবন্ত সাক্ষী আয়া সুফিয়া
- বিক্রির জন্য বাড়িতেই গাঁজা চাষ, গাছসহ নারী আটক
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা
- ঢাকায় হতে পারে বজ্রসহ বৃষ্টি, ১০ নদীবন্দরে সতর্কতা
- চারদিন পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, আন্দোলনে সংসদ অচল
- দেশের ৮ অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝোড়ো বৃষ্টির আভাস
- হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- ঢাকাসহ সারা দেশে টানা পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, আন্দোলনে সংসদ অচল
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা



