পিএসজি ছাড়ার ঘোষণা দিলেন এমবাপ্পে!
স্পোর্টস ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:৫৮ এএম, ১১ মে ২০২৪ শনিবার
সংগৃহীত ছবি
কিলিয়ান এমবাপ্পের প্যারিস সেন্ট জার্মেই ছাড়ার খবর আনুষ্ঠানিক রূপ নিলো। এক ভিডিও বার্তায় প্রথমবার নিজ মুখে পিএসজিকে বিদায়ের কথা নিশ্চিত করলেন ফ্রান্সের বিশ্বকাপ জয়ী ফরোয়ার্ড।
শনিবার (১১ মে) এক ভিডিও বার্তার মাধ্যমে ক্লাব ছাড়ার ঘোষণা দিয়েছেন তিনি। যদিও ভবিষ্যৎ গন্তব্য সম্পর্কে কিছুই বলেননি। তবে গুঞ্জন আছে, মৌসুম শেষে রিয়াল মাদ্রিদের যোগ দিতে পারেন এই ফ্রেঞ্চ ফরোয়ার্ড। যে ক্লাবটিকে শৈশবেই নিজের হৃদয়ে জায়গা করে দিয়েছেন তিনি।
চ্যাম্পিয়নস লিগ থেকে বিদায় নিলেও লিগ ওয়ানের শিরোপা আগেই নিশ্চিত করেছে পিএসজি। আগামী রোববার তুলুসের বিপক্ষে লড়বে তারা। এদিনই ফরাসি ক্লাবটির ঘরের মাঠে শেষবারের মতো খেলবেন এমবাপ্পে।
ভিডিও বার্তা তিনি বলেন, 'আমি সবাইকে বলতে চাই পিএসজির হয়ে এটাই আমার শেষ বছর। আমি চুক্তি বাড়াব না এবং রোমাঞ্চকর অধ্যায়টি আর কয়েক সপ্তাহের মধ্যেই শেষ। রোববার পার্ক দ্য প্রিন্সেসে নিজের শেষ ম্যাচ খেলব আমি। '
পরবর্তী গন্তব্য যে ফ্রান্সের বাইরে, সেটার ইঙ্গিত দিয়ে রেখেছেন এমবাপ্পে। দেশের বাইরে নতুন চ্যালেঞ্জের জন্য মুখিয়ে আছেন তিনি, 'কখনো ভাবিনি লিগ ওয়ান, নিজের দেশ ফ্রান্স ছাড়ার ঘোষণা দেওয়াটা এতো কঠিন হবে। কিন্তু আমার মনে হয় সাত বছর পর নতুন চ্যালেঞ্জ নেওয়াটা আমার জন্য দরকার ছিল।'
২০১৭ সালে মোনাকো থেকে ধারে পিএসজিতে খেলতে আসেন এমবাপ্পে। পরের মৌসুমে রেকর্ড ট্রান্সফার ফিতে তাকে স্থায়ীভাবে দলে ভেড়ায় পিএসজি। সাত বছরের ক্যারিয়ারে নিজেকে পরিণত করেছেন ক্লাবটির ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা হিসেবে। ৩০৬ ম্যাচ খেলে ২৫৫ গোল করেন তিনি। এছাড়া ছয়বার লিগ ওয়ানে ও তিনবার চ্যাম্পিয়নের স্বাদ পেয়েছেন ফ্রেঞ্চ কাপে। কিন্তু কখনো চ্যাম্পিয়নস লিগ জিততে পারেননি।
- ‘যমুনা’য় ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী
- দেশে খাদ্য সংকটের কোনো আশঙ্কা নেই: খাদ্যমন্ত্রী
- বগুড়ায় ট্রেনের বগি লাইনচ্যুত: আহত ২ শতাধিক
- আদালতের রায়ে আফ্রিকার নতুন চ্যাম্পিয়ন মরক্কো
- কে-শফি বেকারির ‘সারা লাচ্ছা সেমাই’, স্বাদে অনন্য, দামে কম
- ঈদ কেনাকাটায় জমজমাট ‘দেশী দশ’, ভিড় ক্রেতাদের
- মেরিলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন পূজা চেরি
- বিরল সাদা বাঘের জন্ম, মিরপুর চিড়িয়াখানায় আনন্দের ছোঁয়া
- হরমুজ প্রণালিতে জাহাজ পাঠাতে মিত্রদের ‘না’, হতাশ ট্রাম্প
- ইফতারে খাবেন মজাদার বাঁধাকপির পাকোড়া
- মহাসড়কে বাড়ছে যানবাহনের চাপ, ধীরগতিতে চলছে গাড়ি
- চিকিৎসার অভাবে ৪৯ লাখ শিশুর মৃত্যু, জাতিসংঘের উদ্বেগ
- বগুড়ার শেরপুরে মাইক্রোবাস উল্টে নিহত ৩
- ধর্ষণ রোধে সমন্বিত সরকারি অ্যাকশন
- আনন্দ-ভোগান্তি মিলিয়ে রাজধানী ছাড়ছে মানুষ
- উইমেননিউজের প্রধান উপদেষ্টা রিজিয়া মান্নানের মৃত্যুবার্ষিকী আজ
- লম্বা ছুটিতে নাড়ির টানে বাড়ির পথে ছুটছে মানুষ
- কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ নিহত ৬
- দিলরুবা খানমের একগুচ্ছ রোমান্টিক কবিতা
- চিকিৎসার অভাবে ৪৯ লাখ শিশুর মৃত্যু, জাতিসংঘের উদ্বেগ
- বাগদাদে মার্কিন দূতাবাসে ড্রোন হামলা, রণক্ষেত্র গ্রিন জোন
- কমলাপুরে ব্যাপক ভিড়, অতিরিক্ত যাত্রী নিয়ে ট্রেন ছাড়ছে
- শেষ সময়ের ঈদ বাজার: গৃহস্থালি পণ্য কিনতে ব্যস্ত ক্রেতারা
- জাতির পিতার জন্মদিন আজ
- ঈদ বাজার: শেষ সময়ের কেনাকাটায় বেশি ভিড়
- ইউসুফ কনফেকশানীর ইফতার: দামে কম, স্বাদে বেশ
- রাজধানী ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’
- শিলাবৃষ্টির সম্ভাবনা, পাঁচদিনের পূর্বাভাস জেনে নিন
- ধর্ষণ রোধে সমন্বিত সরকারি অ্যাকশন
- ইফতারে খাবেন মজাদার বাঁধাকপির পাকোড়া






