পিটের বিরুদ্ধে পারবারিক সহিংসতার প্রমাণ পেশ জোলির
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৩:৪১ পিএম, ২০ মার্চ ২০২১ শনিবার
ছবি: ইন্টারনেট
বলিউড স্টার ব্র্যাড পিটের বিরুদ্ধে পারিবারিক সহিংসতার অভিযোগের প্রমাণ পেশ করলেন অ্যাঞ্জেলিনা জোলি। আদালতে কিছু নথি জমা দিয়েছেন অভিনেত্রী। তাতে বলা হয়েছে, অ্যাঞ্জেলিনা ও তার সন্তানেরা ব্র্যাডের বিরুদ্ধে শারীরিক হেনস্থার প্রমাণও দিতে পারেন।
সংবাদ সংস্থার খবর, অ্যাঞ্জেলিনা আগেও এ বিষয়ে কিছু প্রমাণ পেশ করেছিলেন। সম্প্রতি অতিরিক্ত কয়েকটি নথি জমা দেয়ার ইচ্ছা প্রকাশ করেন অভিনেত্রী। ব্র্যাড ও অ্যাঞ্জেলিনার ছয় ছেলে-মেয়েকেও কথা বলার অধিকার দেয়া হবে। বিবাহ বিচ্ছেদের শুনানিতে তারা নিজেদের বক্তব্য পেশ করতে পারেন আদালতে।
ব্র্যাড পিটের ঘনিষ্ঠ এক সূত্র মারফত জানা গেছে, অভিনেতা মনে করেন, যে প্রমাণের কথা বলা হচ্ছে তার সাবেক স্ত্রীর তরফে, তা আদতে বিশেষ কিছু নয়। তাকে আঘাত করার জন্যই এমনটা করছেন অ্যাঞ্জেলিনা। শুধু তা-ই নয়, এই কাজে তাদের সন্তানদের ব্যবহার করা হচ্ছে বলেও অভিযোগ ‘ইনগ্লোরিয়াস বাস্টার্ড’-এর অভিনেতার। এক সূত্রের বক্তব্য, এর আগেও ৫-৬ বার নতুন নতুন আইনজীবীর সাহায্যে হেনস্থার ঘটনা প্রমাণের চেষ্টা করা হয়েছে অ্যাঞ্জেলিনার তরফে। কিন্তু কোনোটাই আদালতে টেকেনি।
সাত বছরের সম্পর্কের পরে ২০১২ সালে তারা একে অপরের সঙ্গে আংটি বদল করেন। ২০১৪ সালে বিয়ে হয় আন্তর্জাতিক তারকা-যুগলের। কিন্তু বিভিন্ন সমস্যার কথা উল্লেখ করে ২০১৬ সালে ডিভোর্স ফাইল করেন অভিনেত্রী। তার পর থেকে আইনি জটে জর্জরিত দুই শিল্পী। সূত্র : আনন্দবাজার পত্রিকা
-জেডসি
- একাত্তরে গণহত্যাকে স্বীকৃতির দাবিতে মার্কিন কংগ্রেসে প্রস্তাব
- সড়ক দুর্ঘটনা: ১৮ ঘণ্টায় ঝরে গেল ২৩ প্রাণ
- ট্রাম্পের আলটিমেটামে কড়া প্রতিক্রিয়া ইরানের
- আজ সকালে লন্ডন গেলেন ডা. জোবাইদা রহমান
- এই ঈদে দর্শক চাহিদায় বাড়ল ‘দম’-এর শো
- ঈদের দ্বিতীয় দিনেও ফাঁকা রাজধানী
- এসএসসি পরীক্ষার প্রবেশপত্র বিতরণের তারিখ ঘোষণা
- কুমিল্লায় যাত্রীবাহী বাসে ট্রেনের ধাক্কা, নিহত ১২
- বঙ্গোপসাগরে লঘুচাপ, ৩ বিভাগে বজ্রবৃষ্টির আভাস
- পৃথিবীর মতো গ্রহের সন্ধান পাওয়া গেছে
- ১০ দিনে নেপাল-তিব্বত: পাহাড় ও বিস্ময়ের এক ভ্রমণকাহিনি
- রোগী দেখতে ঢামেক হাসপাতালে এসে শিশু নিঁখোজ
- দেশের যেসব অঞ্চলে চার দিন ঝড়-বৃষ্টির সম্ভাবনা
- দেশের বাজারে সোনার দামে বড় পতন
- নারী ফুটবলের বিকাশে নতুন সিদ্ধান্ত ফিফার
- চাঁদরাতে কেনাকাটা: ভিড়ে মুখর নগর জীবন
- রাজধানীর কোথায় কখন ঈদের জামাত জেনে নিন
- রাজধানীতে আজ বন্ধ থাকছে মেট্রোরেল
- অনেক নারী এখনও ন্যায়বিচার থেকে বঞ্চিত: এড. দিলশাদ
- কুমিল্লায় ট্রেন দুর্ঘটনা: ২ গেটম্যান বরখাস্ত, তদন্তে ৩ কমিটি
- আজ ঈদুল ফিতর, দেশজুড়ে আনন্দ-উৎসব
- আজ ঢাকার আকাশ মেঘলা, মাঝে মাঝে বৃষ্টির আশঙ্কা
- ঈদে তারকাদের ব্যস্ততা-আনন্দ, কেমন কাটছে উৎসব
- বঙ্গোপসাগরে লঘুচাপ, ৩ বিভাগে বজ্রবৃষ্টির আভাস
- ঈদের দিন রাজধানীর কোথায় কোথায় বেড়াতে যেতে পারেন
- ঈদের দিন ফাঁকা রাজধানী, নিস্তব্ধতায় ভিন্ন এক ঢাকা
- জাতীয় ঈদগাহে একসঙ্গে নামাজ আদায় করলেন প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী
- ঈদ সালামি: শিশুদের আনন্দের ঝুলি, ঐতিহ্যের মধুর বন্ধন
- ঈদের দ্বিতীয় দিনেও ফাঁকা রাজধানী
- প্রধানমন্ত্রীর সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করতে ‘যমুনা’য় জনতার ঢল








