ঢাকা, সোমবার ২২, জুন ২০২৬ ২:৪২:০৯ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
নারী উদ্যোক্তা সেলিমা আহমাদ মারা গেছেন ২০২৬ ফুটবল বিশ্বকাপ: ৬৮ বছরে দ্রুততম ১০০ গোলের রেকর্ড ‘নজরুল বর্ষ’ ঘোষণা করে গেজেট প্রকাশ হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু কুয়ালালামপুর বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে লালগালিচা সংবর্ধনা আজ বাবা দিবস: ভালোবাসায় বাবাকে স্মরণের দিন ‘২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে’ বিশ্বকাপের ১০০০তম ম্যাচে তিউনিসিয়াকে উড়িয়ে দিল জাপান লিবিয়া উপকূলে নারীসহ ১৫ অভিবাসীর লাশ উদ্ধার

পুকুর থেকে জমজ কন্যা শিশুর লাশ উদ্ধার করা  

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৪৮ পিএম, ১৮ ফেব্রুয়ারি ২০২২ শুক্রবার

ফাইল ছবি

ফাইল ছবি

খুলনার তেরখাদা উপজেলায় রাতে মায়ের পাশে ঘুমানো দুই মাস বয়সি মনি ও মুক্তা নামের দুই কন্যাশিশুর মরদেহ ভোরে পুকুর থেকে উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৬ টার দিকে তেরখাদা উপজেলার ছাগলাদাহ ইউনিয়নের কুশলা গ্রামের পুকুরে তাদের মরদেহ পাওয়া যায়। এ বাড়ীটি ছিল শিশুদ্বয়ের নানা বাড়ী। তার নানার নাম খায়ের শেখ।


নিহত দুই শিশুর বাবার নাম মাসুম বিল্লাহ। তাদের গ্রামের বাড়ী বাগেরহাটের মোল্লাহাট উপজেলার গাংনী গ্রামে। ঘটনার রাতে তার বাবা চাঁদপুরে ছিলেন।

জানা গেছে, রাতে দুইশিশু তার মা কনা বেগমের সাথে ঘুমিয়ে ছিলো। আনুমানিক রাত সাড়ে ৩টার সময় মায়ের হঠাৎ ঘুম ভেঙে যায় এবং দেখেন তার বাচ্চা দুটি পাশে নেই। এ সময়ে এলাকার মানুষজন খোঁজাখুঁজি শুরু করে। পরে সকালে বাড়ি পাশের পুকুরে তাদের মরদেহ পাওয়া যায়।

তেরখাদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহুরুল আলম বলেন, এ ঘটনায় শিশুদের মা, বাবা, নানা ও নানীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বিস্তারিত পরে জানানো হবে।