ঢাকা, বৃহস্পতিবার ০৫, ফেব্রুয়ারি ২০২৬ ১২:০০:২২ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
সুষ্ঠু পরিকল্পনার মাধ্যমে সব সমস্যার সমাধান সম্ভব :ডা. জুবাইদা তারেক রহমানের উদ্দেশে বিদিশার খোলা চিঠি ৯ তলা থেকে লাফ দিয়ে ৩ বোনের আত্মহত্যা গাজা গণহত্যা: ফ্রান্সে দুই ইসরায়েলি নারীর গ্রেপ্তারি পরোয়ানা আজ ‘খুবই অস্বাস্থ্যকর’ ঢাকার বায়ু

পুত্রবধূকে অ্যাসিড নিক্ষেপ: শ্বশুর-শাশুড়ি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:৪৭ পিএম, ৩০ আগস্ট ২০২২ মঙ্গলবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

লালমনিরহাটের হাতীবান্ধায় পুত্রবধূকে অ্যাসিড নিক্ষেপের অভিযোগে শ্বশুর-শাশুড়িকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (৩০ আগস্ট) সকালে তাদের জেল হাজতে প্রেরণ করে হাতীবান্ধা থানা পুলিশ। এর আগে গত সোমবার ভোরে জামালপুর জেলা পুলিশের সহায়তায় জেলা শহর থেকে শ্বশুর আতোয়ার রহমান ও শাশুড়ি হামিদা বেগমকে গ্রেপ্তার করে পুলিশ।

গত ১৩ জুলাই অ্যাসিড নিক্ষেপের শিকার হয় হাতীবান্ধা উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের গেন্দুকুড়ি গ্রামের হামিদুল ইসলামের স্ত্রী মাহমুদা বেগম।

পুলিশ সূত্রে জানা যায়, বিয়ের পর থেকেই মাহমুদা বেগমকে কারণে অকারণে নির্যাতন করেন শ্বশুর আতোয়ার রহমান ও শাশুড়ি হামিদা বেগমসহ শ্বশুর বাড়ির লোকজন। গত ১৩ জুলাই সন্ধ্যার পর মাহমুদা বেগমের শ্বশুর-শাশুড়ি ও ননদসহ শ্বশুর বাড়ির লোকজন তার গায়ে অ্যাসিড ঢেলে দেয়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করান।

ওই ঘটনায় মাহমুদা বেগমের বাবা আব্দুল মালেক বাদি হয়ে হাতীবান্ধা থানায় একটি মামলা দায়ের করেন। মামলা দায়েরের পরপরেই মাহমুদা বেগমের শ্বশুর-শাশুড়িসহ অন্যান্য আসামিরা গা ঢাকা দেয়।

হাতীবান্ধা থানার উপ-পরিদর্শক ও মামলার তদন্তকারী কর্মকর্তা আঙ্গুর মিয়া বলেন, আমাদের কাছে খবর ছিল আতোয়ার রহমান জামালপুরে রিকশা চালিয়ে স্থায়ীভাবে বসবাস শুরু করেছে। জামালপুর জেলা পুলিশের সহায়তায় জেলা শহরে রিকশা চালানো অবস্থায় আতোয়ার রহমানকে আটক করা হয়। পরে তার বাসায় গিয়ে তার স্ত্রী হামিদা বেগমকেও আটক করা হয়।

হাতীবান্ধা থানার ওসি শাহা আলম এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটক আসামিদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।