পুত্রবধূর গর্ভপাতের চেষ্টা: আপন জুয়েলার্সের মালিকের বিরুদ্ধে মামল
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৬:৩১ পিএম, ১১ মার্চ ২০১৯ সোমবার
আপন জুয়েলার্সের মালিক দিলদার আহমেদের বিরুদ্ধে পুত্রবধূর গর্ভপাতের চেষ্টাসহ নির্যাতনের অভিযোগে ঢাকার মুখ্য মহানগর হাকিম (সিএমএম) আদালতে একটি মামলা হয়েছে।
ফারিয়া মাহবুব পিয়াসা (২৬) নামে ওই নারী দিলদার আহমেদের ছেলে কারাগারে থাকা সাফাত আহমদের স্ত্রী পরিচয়ে আজ সোমবার এ মামলা দায়ের করেন।
বাদী নিজেকে এশিয়ান টিভির সাবেক পরিচালক, বর্তমানে সোহান গ্রুপের পরিচালক এবং চট্টগ্রাম বন্দরের পোর্ট ইনচার্জ মাহবুব আলমের মেয়ে বলে পরিচয় দিয়েছেন।
মামলায় আপন রিয়েল স্টেটের পরামর্শক মো. মোখলেছুর রহমান নামে আরেকজনকেও আসামি করা হয়েছে।
মামলা দায়েরের পর আজ বেলা ১২টার দিকে ঢাকা মহানগর হাকিম মো. তোফাজ্জাল হোসেন অভিযোগের বিষয়ে বাদীর জবানবন্দি গ্রহণ করেন। শুনানি শেষে আদালত নথি পর্যালোচনা করে পরে আদেশ দেবেন বলে জানিয়েছেন।
মামলার অভিযোগে বলা হয়, ২০১৫ সালে সাফাতের সঙ্গে বাদিনীর বিয়ে হয়। বিয়ের পর থেকে তিনি শ্বশুর বাড়িতেই থাকেন। বর্তমানে তিনি দুই মাসের অন্তঃসত্ত্বা। বিয়ের পর থেকেই শ্বশুর দিলদার তার ওপর নির্যাতন করে আসছেন। স্বামীর অনেক অনৈতিক কাজে বাদিনী বাধা দিলেও শ্বুশুর উল্টো উৎসাহিত করতেন এবং সহযোগিতা করতেন। স্বামী কয়েক মাস জেলহাজতে থাকার পর গত ৩১ নভেম্বর জামিনে মুক্ত হলে উক্ত বিষয়ে তাকে জানালে ক্ষিপ্ত হয়ে গত ১৩ ফেব্রুয়ারি জামিন বাতিল করিয়ে কারাগারে পাঠান।
এরপর থেকে শ্বশুড় তাকে গর্ভপাতের জন্য চাপ প্রয়োগ করেন। গত ৫ মার্চ বাসায় ফেরার পর একই উদ্দেশ্যে মাথায় পিস্তল ঠেকান, চরথাপ্পড় মারেন ও গর্ভপাত করানোর উদ্দেশ্যে তলপেটে লাথি মরার চেষ্টা করেন।পরে স্বর্ণালংকার নগদ টাকা রেখে এক কাপড়ে বাসা থেকে বের করে দেয়।
উল্লেখ্য, ২০১৭ সালের ২৮ মার্চ বনানীর রেইনট্রি হোটেলে দুই শিক্ষার্থীকে ধর্ষণের বহুল আলোচিত ঘটনার মামলায় বাদিনীর স্বামী সাফাত আহমেদ প্রধান আসামি। মামলাটিতে বর্তমানে তিনি কারাগারে রয়েছেন।
- বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ
- একই মাঠে মসজিদ-মন্দির, ৫৪ বছর ধরে সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত
- স্বপ্নের নারীর জন্য সব সম্পত্তি বিক্রি, দেখা করতে গিয়ে জানলেন এআই
- দুর্গাপূজায় সম্প্রীতির বার্তা অভিনেত্রী মন্দিরার
- যুক্তরাষ্ট্রে ৩ লাখের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন
- ৪৩ বছরের সম্পর্কে ইতি, সিএনএন ছাড়ছেন ক্রিশ্চিয়ান
- পূজায় ধাবা স্টাইল চিকেন পোলাও
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী
- ৬১০ কোটি টাকার অন্তর্বাসে নজর কাড়লেন কাইলি জেনার
- বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- নাটোরে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ১৪জনের প্রাণহানী
- রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- চা-শ্রমিকের মেয়ের গল্পে বিশ্বমঞ্চে নতুন ইতিহাস ‘নিশি’র
- লুটপাট-সহিংসতা: প্যারিসসহ বিভিন্ন শহরে ‘কারফিউ’ জারি
- পূজামণ্ডপ পরিদর্শনে রংপুরের পথে প্রধানমন্ত্রী
- শারদীয় দুর্গোৎসবের মহানবমী আজ
- পূজায় প্রেক্ষাগৃহে তিন নায়িকার লড়াই
- পূজা দেখতে বেরিয়ে আর বাড়ি ফেরা হলো না দুই ভাই-বোনের
- ৬১০ কোটি টাকার অন্তর্বাসে নজর কাড়লেন কাইলি জেনার
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- ঢাকার বাতাস আজ অস্বাস্থ্যকর, দূষণের শীর্ষে লাহোর
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস


