ঢাকা, বৃহস্পতিবার ২২, অক্টোবর ২০২৬ ১৬:০৬:২০ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু দেশের বাজারে ফের সোনার দামে পতন আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি! বিকেলের মধ্যে পর্যটকদের সাজেক ছাড়ার নির্দেশ আবারও চালু হচ্ছে যুক্তরাষ্ট্রের ডিভি লটারি

পুত্র ঈশানকে ভক্তদের সামনে আনলেন নুসরাত

বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:০০ এএম, ৫ নভেম্বর ২০২১ শুক্রবার

ফাইল ছবি

ফাইল ছবি

দীপাবলির উৎসবে ভক্তদের বড়সড় চমক দিলেন তৃণমূল কংগ্রেস নেত্রী ও টালিউড অভিনেত্রী নুসরাত জাহান!

ইনস্টাগ্রামে নিজের ও স্বামী যশ দাশগুপ্তের দীপাবলি উদযাপন তো বটেই, এই প্রথম প্রকাশ্যে এনেছেন সদ্যোজাত ঈশানের ছবিও। খবর আনন্দবাজার পত্রিকার।

বেগুনি সিল্ক শাড়ির সঙ্গে ছিমছাম গহনা, হালকা রূপটান। নরম আলোয় মোহময়ী নুসরাত। আঁচলের ফাঁকে বেরিয়ে পড়েছে ছেলে ঈশানের ছোট্ট মাথা।

বেগুনি রঙের পাঞ্জাবি, চোস্ত পাজামায় স্ত্রীর সঙ্গে পাল্লা দিয়েছেন যশও। ইনস্টাগ্রামে নুসরাতের দীপাবলির উপহারে মাতোয়ারা ভক্তরাও।

আলোর উৎসবের আগেই কাশ্মীর থেকে ফিরেছেন এ নায়িকা। ভূস্বর্গে যশের সফরসঙ্গী ছিলেন। পাশাপাশি এনা সাহার আগামী ছবিতে ফের জুটি বাঁধছেন দুজনে। সেই ছবির একটি গানও ক্যামেরাবন্দি হয়েছে কাশ্মীরে। ছবির পরিচালক শিলাদিত্য মৌলিক।