ঢাকা, রবিবার ২৬, জুলাই ২০২৬ ২২:৫১:৪০ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা ঢাকা শিক্ষা বোর্ডের সারাদেশে গ্যাস সংকট থাকবে আরও দুই সপ্তাহ কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা সাগরে লঘুচাপ, সব বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত জানা গেল এসএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ মো.সাহাবুদ্দিন বঙ্গভবন ছাড়ছেন আজ, চিকিৎসার জন্য যাবেন বিদেশে ফ্রান্স ও স্পেনে ভয়াবহ দাবানল,ঘর ছেড়েছে ৩ লাখ মানুষ চলন্ত ফেরি থেকে পদ্মায় ঝাঁপ দিয়ে নিখোঁজ নারী

পুত্র সন্তানের মা হলেন অমৃতা রাও

বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৩:২০ পিএম, ২ নভেম্বর ২০২০ সোমবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

নতুন অতিথির আগমন বলিউড অভিনেত্রী অমৃতা রাওয়ের ঘরে। মা হলেন তিনি। জন্ম দিয়েছেন পুত্র সন্তান। রোববার মুম্বাইয়ের একটি বেসরকারি হাসপাতালে সেই সন্তানের জন্ম হয়। এসময় তার সঙ্গে ছিলেন স্বামী আর জে আনমোল। মা ও ছেলে দুজনই এখন সুস্থ।

২০১৬ সালে জে আনমোলকে বিয়ে করেন অমৃতা। বিয়েটা করেছিলেন প্রেম করেই। বলিউড থেকেও কার্যত বিদায় নেন ‘বিবাহ’র নায়িকা। শেষবার ২০১৯ সালে ‘ঠাকরে’ ছবিতে পর্দায় একটি ছোট রোলে দেখা গেছে এই অভিনেত্রীকে।

কিছুদিন আগে একটি ভিডিও শেয়ার করেছিলেন অমৃতা। ভিডিওতে দেখা যায়, লাল শিফনের শাড়ি পরে আছেন তিনি। হালকা সাজ। তার ৯ মাসের গর্ভাবস্থাকে তিনি উপভোগ করছেন। এই ভিডিও ইনস্টাগ্রামে শেয়ার করেন অভিনেত্রী।

-জেডসি