ঢাকা, শুক্রবার ২৩, অক্টোবর ২০২৬ ১৯:৪৪:৩২ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ঢাকা-কক্সবাজার রুটে ২৬ অক্টোবর থেকে চলবে মহানগর এক্সপ্রেস তিব্বতে ৭ মাত্রার ভূমিকম্প: নিহত ১৬, আহত অর্ধশতাধিক অপ্রতীম হত্যা মামলার চার্জশিট দাখিল এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় আনা সেই রাবি শিক্ষার্থী আর নেই আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে দোকানপাট ও শপিং মল বাজারে ক্রেতা কম, তবু দামে স্বস্তি নেই

পুরুষই নারীর শক্তির উৎস: অ্যাঞ্জেলিনা জোলি

বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৪:০৬ পিএম, ১৬ অক্টোবর ২০১৯ বুধবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

হলিউড সুপারস্টার অ্যাঞ্জেলিনা জোলি বলেছেন, নারীর শক্তি দেখানোর উপায় হলো পুরুষের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করা। তাদের সাথে বিবাদে জড়ানো নয়। পুরুষই নারীর শক্তির উৎস। এই পথেই পৃথিবীটা আরো সুন্দর হবে।

সম্প্রতি এক সাক্ষাৎকারে এই কথা বলেন অভিনেত্রী-নির্মাতা-অ্যাক্টিভিস্ট অ্যাঞ্জেলিনা জোলি।

এই অভিনেত্রী বলেন, প্রায়ই একটা কথা চোখে পড়ে এই নারী শক্তিশালী। তখনই দেখি; হয় সেই নারীকে কোনো পুরুষকে হারাতে হচ্ছে বা সেই পুরুষের সমকক্ষ হতে হচ্ছে কিংবা সেই নারীর কোনো পুরুষকে দরকারই পড়ছে না।

ডিজনির নতুন ছবি ‘ম্যালফিসেন্ট: মিসট্রেস অফ ইভেল’-এ ভিলেন চরিত্রে অভিনয় করছেন অ্যাঞ্জেলিনা জোলি। এই সিনেমায় জোলির সাথে আছেন অভিনেত্রী এলি ফ্যানিং।

এলির প্রসঙ্গে জোলি বলেন, আমাদের দুইজনের চারপাশের পুরুষদের থেকে শেখা উচিত। আমার মনে হয়- অল্পবয়সী মেয়েদের কাছেও গুরুত্বপূর্ণ এই মেসেজটা যাওয়ার প্রয়োজন রয়েছে। তাদের উদ্দেশ্যে বলি- নিজেদের শক্তি খুঁজে বের করো। তার পাশাপাশি তোমাদের চারপাশের পুরুষদের থেকেও শেখো; তাদের শ্রদ্ধা করো।

নতুন এই সিনেমা প্রসঙ্গে এই অভিনেত্রী বলেন, এখানে নারীরা খুব শক্তিশালী। কিন্তু, যে ভিলেন সে খারাপ; সেও একজন নারী। তাকে এক সময় হারতেই হয়। এই সমস্ত নানারকম নারী চরিত্রের আনাগোনা রয়েছে ছবিতে। কিন্তু, আমি এটাও বলতে চাই; এই সমস্ত নারী চরিত্রের সাথে যে পুরুষ চরিত্র রয়েছে তারাও অসাধারণ। সেটাও কিন্তু সমান গুরুত্বপূর্ণ।

-জেডসি