পুরোনো ডাইনোসরের ফসিল দিলেন পাবিপ্রবি উপাচার্য
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৩৯ পিএম, ২ আগস্ট ২০২২ মঙ্গলবার
ছবি: সংগৃহীত
ডাইনোসরের চারটি দুষ্প্রাপ্য ফসিল জাতীয় জাদুঘর কর্তৃপক্ষকে প্রদান করেছেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. হাফিজা খাতুন। এ ফসিলগুলো ৭০ হাজার বছরের পুরাতন। যাচাই বছাই করে ডাইনোসরের ফসিলগুলো গ্রহণ করেছে জাতীয় জাদুঘর কর্তৃপক্ষ।
ফসিল গ্রহণের পর বাংলাদেশ জাদুঘরের মহাপরিচালক মো. কামরুজ্জামান পাবিপ্রবি উপাচার্যকে ধন্যবাদপত্র পাঠিয়েছেন। পাবিপ্রবি জনসংযোগ দপ্তরের উপ- পরিচালক ফারুক হোসেন চৌধুরি মঙ্গলবার (২ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেছেন।
পাবিপ্রবি জনসংযোগ দপ্তর থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়, কানাডার ড্রামহিলার এলাকার ‘দি রয়েল টাইরেল জাদুঘর’ বিশ্বের সবচেয়ে বড় জাদুঘর যেখানে দীর্ঘদিন ধরে ডাইনোসের ফসিল সংগ্রহ ও প্রদর্শন করা হয়। তাদের সংগ্রহ সারা পৃথিবীতে সবচেয়ে সমৃদ্ধ। জীবাশ্মবিজ্ঞান সংগ্রহে তাদের ভূমিকা সারাবিশ্বে আলোচিত ও প্রশংসিত। কানাডায় দীর্ঘদিন জরিপ চালিয়ে দুর্লভ এই ফসিলটি সংগ্রহ করেন সেখানকার বিজ্ঞানীরা।
১৯৮৩ সালে অধ্যাপক ড. হাফিজা খাতুন গবেষণার কাজে কানাডায় যান। গবেষণা কাজের এক পর্যায়ে চারটি ফসিল সংগ্রহ করেন। এরপর তিনি ১৯৮৪ সালে দেশে আসার সময় ফসিলগুলোও নিয়ে আসেন। দীর্ঘ ৩৮ বছর ফসিলগুলো নিজের তত্ত্বাবধানে রাখেন। ২০২১ সালের এপ্রিল মাসে বাংলাদেশ জাতীয় জাদুঘর কর্তৃপক্ষের কাছে তা হস্তান্তর করেছিলেন। জাদুঘর কর্তৃপক্ষ যাচাই-বাছাই, পরীক্ষা-নীরিক্ষা করে নিশ্চিত হওয়ার পর সেগুলো গ্রহণ করেছেন বলে গত ২৪ জুলাই স্বাক্ষরিত এক পত্রে জানিয়েছে।
বাংলাদেশ জাতীয় জাদুঘরের প্রাকৃতিক ইতিহাস বিভাগে ডাইনোসরের ফসিল চারটি এখন থেকে প্রদর্শন করা হবে বলেও জানানো হয়েছে।
এ ব্যাপারে বাংলাদেশ জাদুঘরের মহাপরিচালক মো. কামরুজ্জামান পাবিপ্রবি উপাচার্যকে একটি ধন্যবাদপত্র পাঠিয়েছেন। ধন্যবাদপত্রে পাবিপ্রবি উপাচার্যকে ধন্যবাদ জ্ঞাপন করে মো. কামরুজ্জামান বলেন, এই ফসিল চারটি জাতীয় জাদুঘরের সংগ্রহকে সমৃদ্ধ করেছে। ভবিষ্যতে আমরা আপনার আরো বেশি সহযোগিতা কামনা করছি।
জাতীয় জাদুঘরে নিজের সংগ্রহ করা ডাইনোসরের চারটি ফসিল গৃহীত হওয়া নিয়ে উপাচার্য অধ্যাপক ড. হাফিজা খাতুন বলেন, এই ফসিলগুলো দুর্লভ। কানাডায় বিশেষ জরিপ চালিয়ে এই ফসিল সংগ্রহ করেন সেখানকার বিজ্ঞানীরা। তাদের কাছ থেকে গবেষণার জন্য আমি এগুলো সংগ্রহ করে বাংলাদেশে নিয়ে আসি। ডাইনোসর নিয়ে যারা গবেষণা করবেন তাদের উপকারে আসবে এগুলো।
কানাডার ড্রামহিলার এলাকার দি রয়েল টাইরেল জাদুঘর ডাইনোসরের ফসিল সংগ্রহ এবং প্রদর্শনের জন্য বিখ্যাত। এই জাদুঘর দীর্ঘদিন ধরে ডাইনোসরের ফসিল সংগ্রহ ও প্রদর্শন করছে। ডাইনোসরের ফসিল সংগ্রহে এটি সারা পৃথিবীতে সবচেয়ে সমৃদ্ধ। জীবাশ্মবিজ্ঞান সংগ্রহে এই প্রতিষ্ঠানের ভূমিকা বহুল প্রশংসিত।
- সৌদি আরব থেকে ফিরলেন ৬১ হাজার ৬৯৭ হাজি
- ফেসবুক থেকে আয় করতে চান, জেনে নিন কীভাবে
- দ্রুততম গোলে তুরস্ককে হারিয়ে প্যারাগুয়ের জয়
- অস্ট্রেলিয়াকে হারিয়ে নক আউট পর্বে স্বাগতিক যুক্তরাষ্ট্র
- সপ্তাহের শুরুতেই কমল স্বর্ণের দাম, ভরি কত?
- নারীর ক্ষমতায়নে বাংলাদেশ-ইউএন উইমেনের সহযোগিতার অঙ্গীকার
- টানা ৪ দিনের ছুটির সুযোগ চাকরিজীবীদের
- দুপুরের মধ্যে ৯ অঞ্চলে ঝড়ের আভাস
- ব্রাজিল হারলে মন খারাপ হয়ে যায়: হিমি
- ৬৪ সেকেন্ডেই বাজিমাত! প্যারাগুয়ের বিদ্যুৎগতির গোলে হতবাক তুরস্ক
- ঢাকার বাতাসে কিছুটা স্বস্তি, দূষণের মাত্রা ‘মাঝারি’
- সাগরকলা কেন খাবেন, জেনে নিন পুষ্টিগুণ
- জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি ভালো আছেন
- স্কটল্যান্ডকে হারিয়ে প্রথম জয় মরক্কোর
- ব্রাজিলের দাপুটে জয়, হাইতিকে উড়িয়ে নকআউটের পথে সেলেসাও
- ট্রাম্পের মন্তব্যে ক্ষুব্ধ ইতালি, বাতিল পররাষ্ট্রমন্ত্রী
- দেশে ফিরলেন ৬০ হাজার ৫৮৮ হাজি, প্রানহাণী ৫৪
- ৪৩১ পদে নিয়োগ দেবে মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তর
- ছুটির দিনেও ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
- ইতিহাসের পাতায় মা-ছেলের মহাকাব্য
- ব্রাজিল নাকি হাইতি জিতবে, হাঙর রিতিনিয়ার ভবিষ্যদ্বাণী
- রোহিঙ্গা প্রত্যাবাসনে কার্যকর পদক্ষেপের আহ্বান
- এবার দেশেও স্বর্ণের দামে বড় ধস
- সন্ধ্যার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: সবার আগে নক-আউট পর্বে মেক্সিকো
- বাজারে স্বস্তি নেই, বাড়তি দামে হিমশিম খাচ্ছে ক্রেতা
- শিক্ষার্থীদের ইংরেজির মান নিয়ে প্রশ্ন রুমিন ফারহানার
- বদলাচ্ছে পুলিশের ইউনিফর্ম: শার্ট নীল-প্যান্ট খাকি
- মালয়েশিয়া হয়ে চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- বিশ্বকাপে ইতিহাস গড়লেন টোরি পেনসো




