পুলিশের হাতে ‘ধরা’ খেলেন প্রিয়াঙ্কা ও ফারহান
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৫:২০ পিএম, ১৩ সেপ্টেম্বর ২০১৯ শুক্রবার
ভারতের মহারাষ্ট্র পুলিশের নজরে পড়লেন প্রিয়াঙ্কা চোপড়া ও ফারহান আখতার। বলিউডের এ অভিনেত্রী ও অভিনেতা তাদের পরবর্তী ছবি ‘দ্য স্কাই ইজ পিঙ্ক’ এর সুবাদে পুলিশের নজরে পড়েন। আর প্রিয়াঙ্কা চোপড়া স্বীকারও করে নিয়েছেন পুলিশের হাতে ধরা খাওয়ার বিষয়টি।
গত মঙ্গলবার ‘দ্য স্কাই ইজ পিঙ্ক’ছবির ট্রেইলার প্রকাশিত হয়েছে। যেখানে দেখা যায়, ফারহান আখতার ও প্রিয়াঙ্কা চোপড়ার কন্যা আয়েশা দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত। ট্রেইলারে ফারহানের কণ্ঠে সংলাপ শোনা যায়, ‘একবার আয়েশা ঠিক হো জায়ে, ফির সাত মে ব্যাঙ্ক লুটেঙ্গে’- আর এ সংলাপটিই নজরে পড়ে মহারাষ্ট্র পুলিশের।
মহারাষ্ট্র পুলিশ এক টুইট বার্তায় ছবিটির কলাকুশলীদের ব্যাংক ডাকাতির শাস্তির কথা মনে করিয়ে দেন। টুইট বার্তায় তারা লিখে, ‘ভারতীর দণ্ডবিধির ৩৯৩ ধারা অনুযায়ী সাত বছরের জেল।’

এ টুইটের রিটুইট করেন সাবেক বিশ্বসুন্দরী প্রিয়াঙ্কা চোপড়া। তিনি লিখেন, ‘এক্কেবারে হাতেনাতে ধরা পড়ে গেলাম, প্ল্যান বি সক্রিয় করার সময় এসেছে ফারহান।’
প্রিয়াঙ্কার মতো প্রতিক্রিয়া দেখাতে দেরি করেননি ফারহান আখতারও। তিনি লিখেন, ‘ক্যামেরার সামনে আর কখনও এমন পরিকল্পনা করবো না।’
যদিও এই পুরো ঘটনাটি একেবারেই মজার ছলে ঘটেছে। মহারাষ্ট্র পুলিশের পক্ষ থেকে এটি মজার পোস্টই ছিল। আর তাতে মেতে ওঠেন এ দুই তারকা।
সোনালি বোস পরিচালিত এ সিনেমায় আরও অভিনয় করেছেন ‘দঙ্গল কন্যা’ হিসেবে খ্যাত জায়রা ওয়াসিম ও রোহিত শরফ।
- রাজধানী ঢাকার তাপমাত্রা কেমন থাকবে জেনে নিন
- ঢাকা-কক্সবাজার রুটে ২৬ অক্টোবর থেকে চলবে মহানগর এক্সপ্রেস
- তিব্বতে ৭ মাত্রার ভূমিকম্প: নিহত ১৬, আহত অর্ধশতাধিক
- অপ্রতীম হত্যা মামলার চার্জশিট দাখিল
- এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় আনা সেই রাবি শিক্ষার্থী আর নেই
- টানা তিন দফা কমল স্বর্ণেল দাম, ভরি কত?
- এক বাটি উষ্ণতায় মিশুক মিষ্টি কুমড়ার স্যুপ
- বাজারে ক্রেতা কম, তবু দামে স্বস্তি নেই
- আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে দোকানপাট ও শপিং মল
- সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- ফিলিস্তিনের পক্ষে সরব মার্কিন নারী আইনপ্রণেতা
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মাতলেন শাওন
- সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু
- খাবার খাওয়ার পরে গ্রিন টি পান করলে কী হয়?
- সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা
- বায়ুদূষণে বিশ্বে পঞ্চম ঢাকা, বাড়ছে জনস্বাস্থ্যঝুঁকি
- বিরল প্রজাতির পাখি দেখতে ইউরোপের সেরা গন্তব্য কোথায়?
- ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মাতলেন শাওন
- বিকেলের মধ্যে পর্যটকদের সাজেক ছাড়ার নির্দেশ
- আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি!
- সাইবার হামলার শঙ্কায় বিশ্বজুড়ে বহু ওয়েবসাইট বন্ধ
- ফিলিস্তিনের পক্ষে সরব মার্কিন নারী আইনপ্রণেতা
- সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু
- আবারও চালু হচ্ছে যুক্তরাষ্ট্রের ডিভি লটারি
- খাবার খাওয়ার পরে গ্রিন টি পান করলে কী হয়?








