পূর্ণিমা হাঁটছেন, পারছেন না ফেরদৌস
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৭:৫২ পিএম, ১৩ ফেব্রুয়ারি ২০১৯ বুধবার
ঢালিউড সুন্দরী পূর্ণিমা হাঁটতে পারছেন কিন্তু দর্শকপ্রিয় নায়ক ফেরদৌস পারছেন না। গত রোববার নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় মোটরসাইকেল উল্টে আহত হন তারা। উপজেলার চর এলাহী ইউনিয়নের চরমুলিয়া এলাকায় ‘গাঙচিল’ চলচ্চিত্রের শুটিং চলা অবস্থায় এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় পূর্ণিমা কাঁধের ডান পাশে, পিঠ ও কোমরে ব্যথা পান এবং ফেরদৌসের বাঁ পায়ের হাঁটু থেতলে যায়। এছাড়া তাদের দুজনেরই শরীরের বিভিন্ন জায়গা ছিলে যায়। দুর্ঘটনার পর সেখানেই চিকিৎসা নেন তারা। এরপর মঙ্গলবার নোয়াখালী থেকে ঢাকায় ফিরেছেন এই তারকা জুটি। চিকিৎসকের পরামর্শ অনুয়ায়ী এখন নিজের বাসায় বিশ্রামে থেকে চিকিৎসা নিচ্ছেন।
আজ বুধবার দুপুরের পর নিজের বর্তমান শারীরিক অবস্থা সম্পর্কে পূর্ণিমা বলেন, ‘দুর্ঘটনার সময় সমস্ত ভর আমার শরীরের ওপরে পড়েছিল। যে কারণে ডান কাঁধে ও কোমরে ভীষণ চাপ লাগে। কাঁধ থেকে কোমর পর্যন্ত প্রচণ্ড ব্যথা। তবে এখন আগের থেকে অনেকটা ভালো অনুভব করছি। হাঁটা চলা করতে পারছি। এন্টিবায়েটিক চলছে। পুরো সুস্থ হতে হয়তো সপ্তাহ খানিক সময় লাগবে।
পূর্ণিমা হাঁটা চলা করতে পারলেও পারছেন না ফেরদৌস। তার শারীরিক অবস্থা সম্পর্কে ‘গাঙচিল’ চলচ্চিত্রের পরিচালক নঈম ইমতিয়াজ নেয়ামুল বলেন, ফেরদৌস ভাইয়ের বড় আঘাতটা পায়ে। তার বাঁ পায়ের হাঁটু থেতলে গেছে। তিনি উঠে দাঁড়াতে পারছেন না। হাঁটা চলা করতে পারছেন না। অনেকটা বিছানাতেই শুয়ে থাকতে হচ্ছে তাকে। তবে ডাক্তারের পরামর্শ অনুযায়ী চিকিৎসা চলছে। শঙ্কার কিছু নেই। আশা করছি সপ্তাহ খানেকের মধ্যেই তিনি সুস্থ হয়ে উঠবেন।
২০১৪ সালে প্রকাশিত আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ‘গাঙচিল’ উপন্যাস অবলম্বনে নির্মাণ হচ্ছে চলচ্চিত্র ‘গাঙচিল’। ৬ ফেব্রুয়ারি থেকে নোয়াখালীর কোম্পানীগঞ্জে শুরু হয় ‘গাঙচিল’ চলচ্চিত্রটির শুটিং। গাঙচিল-এ প্রধান দুটি চরিত্রে অভিনয় করছেন ফেরদৌস ও পূর্ণিমা। এতে অতিথিশিল্পী হিসেবে দেখা যাবে কলকাতার অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তাকে। ‘গাঙচিল’র চিত্রনাট্য লিখেছেন মারুফ রেহমান ও প্রিয় চট্টোপাধ্যায়। চলচ্চিত্রটি প্রযোজনা করছে ইচ্ছেমত ও নুজহাত ফিল্মস।
- ইতিহাস, স্থাপত্য ও স্মৃতির প্রতীক ইন্ডিয়া গেট
- ২৬৪ কর্মকর্তা পেলেন সিনিয়র সহকারী সচিবের পদোন্নতি
- অ্যাপোলো মর্গে বকুল হায়দারের লাশ, বকেয়া ২৬ লাখ রূপি
- গণহত্যা দিবসে ১ মিনিট প্রতীকী ব্ল্যাক-আউট হবে না
- ভারতে দ্বিতীয় দফায় তানিয়া বৃষ্টির অস্ত্রোপচার সম্পন্ন
- ১৫ এপ্রিল থেকে প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু
- ঈদ শেষে জমতে শুরু করেছে অফিসপাড়া
- নতুন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল
- জ্বালানি পরিস্থিতি মোকাবিলায় প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বিশেষ সভা
- চলে গেলেন `সুপারম্যান` সিনেমার অভিনেত্রী ভ্যালেরি পেরিন
- কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী হাসপাতালে ভর্তি
- ‘প্রতিটি শিশুর স্বাস্থ্যসেবা নিশ্চিতে আমি প্রতিশ্রুতিবদ্ধ’
- ২৫ মার্চের গণহত্যা ছিল একটি সুপরিকল্পিত হত্যাযজ্ঞ: প্রধানমন্ত্রী
- স্বাধীনতা দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন
- জাবি ছাত্রী শারমীন হত্যা: স্বামী ফাহিম ২ দিনের রিমান্ডে
- জাবি ছাত্রী শারমীন হত্যা: স্বামী ফাহিম ২ দিনের রিমান্ডে
- ‘প্রতিটি শিশুর স্বাস্থ্যসেবা নিশ্চিতে আমি প্রতিশ্রুতিবদ্ধ’
- একাত্তরের গণহত্যার স্বীকৃতিতে কাজ করবে সরকার: শামা ওবায়েদ
- বিদেশগামী শিক্ষার্থীদের ১০ লাখ টাকা ঋণের নির্দেশ
- জ্বালানি পরিস্থিতি মোকাবিলায় প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বিশেষ সভা
- বিশ্ববাজারে আজও কমলো স্বর্ণের দাম