ঢাকা, বুধবার ২১, অক্টোবর ২০২৬ ৩:০৫:২৪ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম সবাইকে সঙ্গে নিয়ে প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী টানা ৫ দিনের ছুটিতে ঢাকা ছাড়ছে মানুষ, বাস টার্মিনালে উপচেপড়া ভিড় লুটপাট-সহিংসতা: প্যারিসসহ বিভিন্ন শহরে ‘কারফিউ’ জারি শারদীয় দুর্গোৎসবের মহানবমী আজ নাটোরে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ১৪জনের প্রাণহানী

পেঁয়াজের দাম কেজিতে বেড়েছে ৩০ টাকা

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:২৫ এএম, ৪ মে ২০২৩ বৃহস্পতিবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

৩০ থেকে ৩৫ টাকা কেজির পেঁয়াজ ঈদের পর ৫০ থেকে ৬০ টাকায় বিক্রি হচ্ছে। অর্থাৎ প্রতিকেজি পেঁয়াজের দাম ২৫ থেকে ৩০ টাকা বেড়েছে। ব্যবসায়ীরা বলছেন, আমদানি বন্ধের কারণে পেঁয়াজের দাম বেড়েছে।

 রাজধানীর বিভিন্ন এলাকার বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে। সপ্তাহখানেক আগে পেঁয়াজের দাম ছিল কেজিপ্রতি ৪৫ থেকে ৫০ টাকা। আর এক মাস আগে ছিল ৩০ থেকে ৪০ টাকা। বর্তমানে বিক্রি হচ্ছে ৫০ থেকে ৬০ টাকায়।

ব্যবসায়ীরা বলছেন, এ বছর পেঁয়াজ উৎপাদন কম হয়েছে। ভারত থেকেও আমদানি বন্ধ রয়েছে। এসব কারণে পেঁয়াজের দাম বেড়েছে। আগামী সপ্তাহ থেকে ভারতীয় পেঁয়াজ আমদানির অনুমতি দেওয়া হতে পারে। তারপর থেকে পেঁয়াজের দাম কমে যাবে।

রাজধানীর কারওয়ান বাজারের ব্যবসায়ী তোফায়েল বলছেন, ঈদের পর ৩৫ টাকা কেজিতে পেঁয়াজ কিনতে হয়েছে। বিক্রি করেছি ৪০ থেকে ৪৫ টাকায়। কিন্তু আজকে (বুধবার) কেনাই পড়েছে ৪৮ টাকা কেজি। খরচসহ ৫২ থেকে ৫৩ টাকা পরবে। বিক্রি করছি ৬০ টাকায়।

ক্রেতারা বলছেন, দুদিন আগেও যে পেঁয়াজ ৪৫ টাকায় কিনেছি তা এখন ৬০ টাকা হয়ে গেছে। বাজারে এখন ডাকাতি চলছে। ব্যবসায়ীদের এই ডাকাতি কী দেখার কেউ নেই?