পেঁয়াজের দাম বেড়ে দ্বিগুণ
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:১১ পিএম, ১৫ মে ২০২৩ সোমবার
সংগৃহীত ছবি
ঢাকার বাজারে হঠাৎ করেই বেড়েছে পেঁয়াজের দাম। এক লাফে দাম দ্বিগুণ হয়ে গেছে। একই সঙ্গে বেড়েছে অন্যান্য সবজির দামও।
সোমবার (১৫ মে) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে এই চিত্র দেখা গেছে।
রাজধানীর মোহাম্মদপুর, আদাবর এলাকার চারটি বাজার ঘুরে দেখা যায়, বিক্রেতারা প্রতি কেজি দেশি পেঁয়াজের দাম হাঁকছেন ৮০ থেকে ৯০ টাকা। তবে ৭০ থেকে ৮০ টাকার কমে পেঁয়াজ বিক্রি হচ্ছে না।
গত সপ্তাহেও এক কেজি পেঁয়াজ ছিল ৩৫ টাকা। এক লাফে দাম দ্বিগুণ হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন ক্রেতারা।
নগরীর মোহাম্মদপুর শিয়া মসজিদ বাজারে পেঁয়াজ কিনতে গিয়ে বাড়তি দাম নজরে আসে মো. রুপেসের। এই ক্রেতা বলেন, 'জিনিসের দাম শুধু বাড়ছেই। কোন জিনিসটার দাম কম আছে? পেঁয়াজ গত সপ্তাহেও ৩৫ টাকা করে কিনছি। আজ ৮০ টাকা চায়। কী আশ্চর্য একটা ব্যাপার!'
এদিকে বাজারে আলু বিক্রি হচ্ছে ৩৫ টাকা কেজি দরে। যা দুই সপ্তাহ আগেও ছিল ২৫ টাকা।
সবজির বাজারে ৫০ টাকায় বিক্রি হচ্ছে পেঁপে। ৭০ টাকার কমে আর কোনো সবজি নেই। ডাবল সেঞ্চুরি করেছে কাঁচামরিচ। দুই সপ্তাহ আগেও ৮০ টাকা কেজি দরে বিক্রি হওয়া কাঁচামরিচ এই সপ্তাহে বিক্রি হচ্ছে ২০০ টাকা কেজি দরে।
বাজারভেদে লম্বা বেগুন বিক্রি হচ্ছে ৭০ থেকে ৮০ টাকা কেজি দরে। ঢেঁড়স ৮০ টাকা, করলা ১০০ টাকা, চিচিঙ্গা ৮০ টাকা, কচুর লতি ৮০ থেকে ১০০ টাকা, শশা ১২০ টাকা, টমেটো ৫০ থেকে ৬০ টাকা, ধুন্দল ৭০ টাকা, লাউ প্রতি পিস ৫০ থেকে ৬০ টাকা, চালকুমড়া ৪০ থেকে ৫০ টাকা।
এছাড়া পটল ৮০ টাকা, ১০০ থেকে ১২০ টাকা গুনতে হচ্ছে প্রতি কেজি কচুরমুখীর জন্য।
সবজির বাজারে নতুন মুখ কাঁচা আম। কেজি ৫০ থেকে ৬০ টাকা।
- যুক্তরাষ্ট্রে আঘাতে সক্ষম ক্ষেপণাস্ত্র বানাচ্ছে পাকিস্তান: তুলসি
- তিন সপ্তাহে ইরান-ইসরায়েল যুদ্ধে মৃত্যু ২৫ হাজারের বেশি
- ঈদযাত্রায় বাস-ট্রেন-লঞ্চে ঘরেফেরা মানুষের ঢল
- রাবিতে শিক্ষার্থীদের জন্য ব্যতিক্রমী ঈদ আয়োজন
- ঈদের আগে স্বস্তি: পাঁচ দিনের যুদ্ধবিরতিতে পাকিস্তান–আফগানিস্তান
- আজ যেসব দেশে পালিত হচ্ছে ঈদুল ফিতর
- ঘরোয়া স্বাদে সহজেই বানিয়ে ফেলুন নরম-স্নিগ্ধ বানানা ব্রেড
- আজও মধ্যপ্রাচ্যের ৭ দেশে ২৬ ফ্লাইট বাতিল
- খুলনায় ঘুমন্ত অবস্থায় একই পরিবারের ৪ জনকে গুলি
- বগুড়ায় ট্রেন লাইনচ্যুত: ২১ ঘণ্টা পর রেল চলাচল স্বাভাবিক
- কোন দেশে কবে ঈদ
- আজ চাঁদ দেখা গেলে আগামীকাল শুক্রবার ঈদ
- ঈদে ফিরতি টিকিট কেনার শেষ দিন আজ
- ‘যমুনা’য় ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী
- দেশে খাদ্য সংকটের কোনো আশঙ্কা নেই: খাদ্যমন্ত্রী
- চিকিৎসার অভাবে ৪৯ লাখ শিশুর মৃত্যু, জাতিসংঘের উদ্বেগ
- ‘যমুনা’য় ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী
- ইফতারে খাবেন মজাদার বাঁধাকপির পাকোড়া
- ধর্ষণ রোধে সমন্বিত সরকারি অ্যাকশন
- বিরল সাদা বাঘের জন্ম, মিরপুর চিড়িয়াখানায় আনন্দের ছোঁয়া
- আদালতের রায়ে আফ্রিকার নতুন চ্যাম্পিয়ন মরক্কো
- বগুড়ার শেরপুরে মাইক্রোবাস উল্টে নিহত ৩
- মেরিলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন পূজা চেরি
- দেশে খাদ্য সংকটের কোনো আশঙ্কা নেই: খাদ্যমন্ত্রী
- হরমুজ প্রণালিতে জাহাজ পাঠাতে মিত্রদের ‘না’, হতাশ ট্রাম্প
- কে-শফি বেকারির ‘সারা লাচ্ছা সেমাই’, স্বাদে অনন্য, দামে কম
- মহাসড়কে বাড়ছে যানবাহনের চাপ, ধীরগতিতে চলছে গাড়ি
- বগুড়ায় ট্রেনের বগি লাইনচ্যুত: আহত ২ শতাধিক
- ঈদে ফিরতি ট্রেনযাত্রা: ২৮ মার্চের টিকিট বিক্রি শুরু
- ঈদে ফিরতি টিকিট কেনার শেষ দিন আজ







