পেরুতে ৫ হাজার বছর আগের নারীর দেহাবশেষ উদ্ধার
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:২৭ এএম, ২৫ এপ্রিল ২০২৫ শুক্রবার
প্রতীকী ছবি
পেরুর প্রত্নতাত্ত্বিকেরা বৃহস্পতিবার জানিয়েছেন, আমেরিকার প্রাচীনতম সভ্যতার কেন্দ্র ‘কারাল’ শহরের পবিত্র এলাকায় খননকার্য চালিয়ে ৫,০০০ বছর আগের এক অভিজাত নারীর মমিকৃত দেহাবশেষ পাওয়া গেছে। এ আবিষ্কারে প্রমাণ মিলেছে, ওই সভ্যতায় নারীরাও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেন।
'যে কঙ্কাল উদ্ধার হয়েছে, তা সম্ভবত এক উচ্চ মর্যাদার নারীর—অভিজাত এক নারীর,' বলেন প্রত্নতাত্ত্বিক ডেভিড পালোমিনো।
পেরু থেকে এএফপি জানায়, মমিটি উদ্ধার হয়েছে কারাল শহরের অন্তর্গত পবিত্র স্থান অ্যাস্পেরো থেকে, যা ১৯৯০-এর দশক পর্যন্ত ৩০ বছরের বেশি সময় একটি আবর্জনার স্তূপ ছিল। পরে এটি একটি প্রত্নতাত্ত্বিক এলাকায় রূপ নেয়।
পালোমিনো জানান, খ্রিষ্টপূর্ব ৩০০০ সালের সময়কার এ দেহাবশেষ খুব যত্নসহকারে সংরক্ষিত ছিল। এর কিছু ত্বক, নখ ও চুল অবশিষ্ট ছিল। একাধিক স্তরের বস্ত্র এবং একটি রঙিন ম্যাকাও পাখির পালক দিয়ে তৈরি চাদরে মমিটি মোড়া ছিল।
ম্যাকাও হলো টিয়াপাখি পরিবারের অন্তর্গত রঙিন এক প্রজাতি।
সংস্কৃতি মন্ত্রণালয়ে সাংবাদিকদের সামনে প্রদর্শিত হয় সেই নারীর সমাধি-উপকরণ বা কবরের সরঞ্জাম। এর মধ্যে ছিল টুকান পাখির ঠোঁট, একটি পাথরের বাটি এবং একটি খড়ের তৈরি ঝুড়ি।প্রাথমিক বিশ্লেষণে জানা গেছে, ২০২৪ সালের ডিসেম্বরে পাওয়া এই দেহাবশেষের নারীটির বয়স ছিল আনুমানিক ২০ থেকে ৩৫ বছরের মধ্যে, উচ্চতা ছিল প্রায় ১.৫ মিটার (৫ ফুট)। তাঁর মাথায় একটি অলঙ্কার সজ্জিত পাগড়ি ছিল, যা তাঁর সামাজিক মর্যাদা নির্দেশ করে।
পালোমিনো বলেন, 'এখন পর্যন্ত সাধারণভাবে ধারণা করা হতো যে শাসকেরা পুরুষই হতেন অথবা সমাজে তাদের ভূমিকাই বেশি গুরুত্বপূর্ণ ছিল। কিন্তু এই আবিষ্কার প্রমাণ করে, কারাল সভ্যতায় নারীরাও অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেন।'
কারাল সভ্যতা খ্রিষ্টপূর্ব ৩০০০ থেকে ১৮০০ সালের মধ্যে বিকাশ লাভ করে—মেসোপটেমিয়া, মিশর ও চীনের প্রাচীন সংস্কৃতির সমসাময়িক হিসেবে।
শহরটি লিমা থেকে প্রায় ১৮০ কিলোমিটার (১১৩ মাইল) উত্তরে এবং প্রশান্ত মহাসাগর থেকে প্রায় ২০ কিলোমিটার (১২ মাইল) দূরে সুফে উপত্যকার উর্বর অঞ্চলে অবস্থিত।
২০০৯ সালে কারালকে জাতিসংঘের বিশ্ব ঐতিহ্য স্থান হিসেবে ঘোষণা করা হয়।
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- পিকআপের ধাক্কায় মা-ছেলেসহ তিনজন নিহত
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- আজ দেশের ৮ বিভাগেই বজ্রবৃষ্টির সম্ভাবনা
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন
- কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: ১০ বছর পর বাংলাদেশ-ভারত ফাইনাল
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষণ তালিকায় ১১
- পিতা-মাতার সুরক্ষা আইন: বাবা-মায়ের ভরসা নাকি কাগুজে অধিকার?
- ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
- বরিশাল জাদুঘর: অবহেলায় ঝুঁকিতে দুই শতকের ঐতিহ্য






