পেলের মৃত্যুতে কাঁদছে ফুটবল বিশ্ব
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:৩৬ এএম, ৩০ ডিসেম্বর ২০২২ শুক্রবার
ফাইল ছবি
কোটি ভক্তকে কাঁদিয়ে ফুটবল সম্রাট পেলে অনন্তলোকে পাড়ি দিয়েছেন। তিন বারের বিশ্বকাপ জয়ী ৮২ বছর বয়সে ইহলোক ছেড়েছেন।
সাও পাওলোর একটি হাসপাতালে বাংলাদেশ সময় বৃহস্পতিবার রাত ১টায় দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
১৯৫৮, ১৯৬২ ও ১৯৭০ সালে বিশ্বকাপ জিতে পেলে অনন্য হয়ে আছেন। ফুটবল নিয়ে তার কীর্তি সবসময় জ্বলন্ত হয়ে থাকবে। তাই তো কিংবদন্তীর বিদায়ে কাঁদছে ফুটবল বিশ্ব। সবাই শোকাভিভূত।
সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে শোক প্রকাশ করে যাচ্ছেন বর্তমান ও সাবেক তারকারা।
ইংলিশ গ্রেট গ্যারি লিনেকার তো টুইট করেছেন এভাবে, পেলে চলে গেছেন। তিনি ছিলেন ফুটবলারদের মধ্যে সবচেয়ে ঐশ্বরিক ও মানুষদের মধ্যে সবচেয়ে আনন্দদায়ী। তিনি সবচেয়ে আকর্ষণীয় সোনালী ট্রফি জিতেছেন তিন বার, সুন্দর সেই হলুদ জার্সি চাপিয়ে। তিনি আমাদের ছেড়ে চলে গেছেন, তবে তিনি ফুটবলে সবসময়ই অমর থাকবেন।
পর্তুগালের অন্যতম গ্রেট ক্রিস্তিয়ানো রোনালদো বলেছেন, আমার গভীর সমবেদনা ব্রাজিলের জন্য, বিশেষ করে এডসন আরান্টেস ডো নাসিমেন্তোর পরিবারের প্রতি। চিরকালের রাজা পেলের বিদায়ে পুরো ফুটবল বিশ্ব এখন যে ব্যথা গ্রহণ করছে তা প্রকাশ করার জন্য যথেষ্ট হবে না। কোটি কোটি মানুষের জন্য অনুপ্রেরণা, গতকাল, আজ এবং চিরকালের জন্য একটি রেফারেন্স। তাকে কখনও ভোলা যাবে না। তার স্মৃতি চিরদিন বেঁচে থাকবে আমাদের ফুটবলপ্রেমী সবার মাঝে। রাজা পেলে শান্তিতে থাকুন।
নেইমার স্বদেশি গ্রেটকে নিয়ে মন্তব্য করেছেন, আমি আগে বলতাম ফুটবল শুধু একটা খেলা ছিল। পেলে সব বদলে দিয়েছে। সে ফুটবলকে শৈল্পিক বিনোদনে পরিণত করেছে। ফুটবল ও ব্রাজিলের মর্যাদা তুলে ধরেছে। ধন্যবাদ রাজাকে। সে চলে গেছে। কিন্তু তার যাদু রয়ে গেছে। পেলে চিরকালের জন্য।
কাতার বিশ্বকাপ জয়ী আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি বলেছেন, শান্তিতে বিশ্রাম নাও পেলে।
ইংলিশ সাবেক তারকা ওয়েন রুনির মন্তব্য, শান্তিতে থাকুন পেলে। কিংবদন্তী।
পোলিশ তারকা রবার্ত লেভানদোভস্কি বলেছেন, শান্তিতে থাকুন চ্যাম্পিয়ন। স্বর্গে নতুন তারকা আসছে। ফুটবল বিশ্ব একজন নায়ককে হারালো।
ব্রাজিলিয়ান সাবেক তারকা রবার্তো কার্লোস বলেছেন, আপনি আমাদের জন্য যা করেছেন তার জন্য ফুটবল বিশ্ব আপনাকে ধন্যবাদ দিচ্ছে।
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী
- ৬১০ কোটি টাকার অন্তর্বাসে নজর কাড়লেন কাইলি জেনার
- বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- নারী মুক্তি আন্দোলনের নেত্রী ও সাহিত্যিক শামসুন নাহার মাহমুদ
- মার্কিন ইতিহাসে প্রথম মহিলা ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস
- পূজায় প্রেক্ষাগৃহে তিন নায়িকার লড়াই
- সবাইকে সঙ্গে নিয়ে প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী
- নবমীতে পাঁঠার মাংস,সঙ্গে থাকতে পারে খুসকা পোলাও
- চা-শ্রমিকের মেয়ের গল্পে বিশ্বমঞ্চে নতুন ইতিহাস ‘নিশি’র
- পূজা দেখতে বেরিয়ে আর বাড়ি ফেরা হলো না দুই ভাই-বোনের
- রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- নাটোরে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ১৪জনের প্রাণহানী
- রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- চা-শ্রমিকের মেয়ের গল্পে বিশ্বমঞ্চে নতুন ইতিহাস ‘নিশি’র
- লুটপাট-সহিংসতা: প্যারিসসহ বিভিন্ন শহরে ‘কারফিউ’ জারি
- পূজামণ্ডপ পরিদর্শনে রংপুরের পথে প্রধানমন্ত্রী
- শারদীয় দুর্গোৎসবের মহানবমী আজ
- পূজা দেখতে বেরিয়ে আর বাড়ি ফেরা হলো না দুই ভাই-বোনের
- পূজায় প্রেক্ষাগৃহে তিন নায়িকার লড়াই
- ৬১০ কোটি টাকার অন্তর্বাসে নজর কাড়লেন কাইলি জেনার
- ঢাকার বাতাস আজ অস্বাস্থ্যকর, দূষণের শীর্ষে লাহোর
- মার্কিন ইতিহাসে প্রথম মহিলা ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস
- টানা ৫ দিনের ছুটিতে ঢাকা ছাড়ছে মানুষ, বাস টার্মিনালে উপচেপড়া ভিড়
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- নারী মুক্তি আন্দোলনের নেত্রী ও সাহিত্যিক শামসুন নাহার মাহমুদ






