ঢাকা, বুধবার ২১, অক্টোবর ২০২৬ ৭:৫৯:২৭ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম সবাইকে সঙ্গে নিয়ে প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী টানা ৫ দিনের ছুটিতে ঢাকা ছাড়ছে মানুষ, বাস টার্মিনালে উপচেপড়া ভিড় লুটপাট-সহিংসতা: প্যারিসসহ বিভিন্ন শহরে ‘কারফিউ’ জারি শারদীয় দুর্গোৎসবের মহানবমী আজ নাটোরে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ১৪জনের প্রাণহানী

পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দেবেন প্রধান উপদেষ্টা

বাসস | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:৫৩ এএম, ২৩ এপ্রিল ২০২৫ বুধবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

রোমান ক্যাথলিক ধর্মগুরু পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দেবেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

মঙ্গলবার (২২ এপ্রিল) বাংলাদেশ সংবাদ সংস্থাকে (বাসস) এ তথ্য নিশ্চিত করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

জানা গেছে, আগামী শনিবার (২৬ এপ্রিল) পোপ ফ্রান্সিসের শেষকৃত্য অনুষ্ঠান হতে চলেছে। মঙ্গলবার (২২ এপ্রিল) ভ্যাটিকানের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। পোপের শেষকৃত্য অনুষ্ঠানে বিশ্বের একাধিক নেতারা উপস্থিত থাকবেন।

সোমবার (২১ এপ্রিল) পোপ ফ্রান্সিস মৃত্যুবরণ করেন। তার বয়স হয়েছিল ৮৮ বছর। তিনি ১২ বছর রোমান ক্যাথলিক গির্জার সর্বোচ্চ নেতার দায়িত্ব পালন করেছেন। পুরো আমেরিকা অঞ্চল ও দক্ষিণ গোলার্ধ থেকে নির্বাচিত প্রথম পোপ তিনি।

২০১৭ সালে বাংলাদেশেও এসেছিলেন পোপ ফ্রান্সিস। তার প্রয়াণে শোক প্রকাশ করেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান।