ঢাকা, মঙ্গলবার ২৪, মার্চ ২০২৬ ১৮:২৮:৩৭ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
নিউইয়র্কের লাগার্ডিয়া বিমানবন্দরে গাড়ির সঙ্গে বিমানের সংঘর্ষ কক্সবাজার সমুদ্র সৈকতে পর্যটকের ঢল ঈদ শেষে রাজধানীতে ফিরছে মানুষ যেকোনো সময় বন্ধ হয়ে যেতে পারে সব পেট্রোল পাম্প সাত দিন ছুটির পরে কাল খুলছে অফিস-আদালত ইরানসহ চার দেশের সঙ্গে ইইউর কূটনৈতিক তৎপরতা জোরদার

পোলানস্কির বিরুদ্ধে ফের ধর্ষণের অভিযোগ

বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:৪০ পিএম, ১১ নভেম্বর ২০১৯ সোমবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

অস্কার জয়ী পরিচালক রোমান পোলানস্কির বিরুদ্ধে ফের ধর্ষণের অভিযোগ উঠেছে। এবার তার বিরুদ্ধে অভিযোগ তুলেছেন ষাটোর্ধ্ব এক মহিলা। তার দাবি, ১৮ বছর বয়সে তাকে ধর্ষণ করেন পোলানস্কি। এ বিষয়ে পোলানস্কি কোনও মন্তব্য না করলেও তার আইনজীবী জানিয়েছেন, ওই মহিলার অভিযোগ অস্বীকার করেছেন পরিচালক।

ফরাসি ওই প্রাক্তন মডেল ও অভিনেত্রী নিজের নাম-পরিচয় প্রকাশ করে ঘটনার কথা জানিয়েছেন প্যারিসের এক সংবাদপত্রে। শুক্রবার ‘লা পারিসিয়েন’ নামে ওই সংবাদপত্রের রিপোর্ট অনুযায়ী, ভ্যালনতিন মুনিয়ের নামের ওই মহিলা জানিয়েছেন, ১৯৭৫ সালে সুইজারল্যান্ডের বাড়িতে ডেকে তাকে ধর্ষণ করেন পোলানস্কি।

৬২ বছরের মুনিয়েরের দাবি, পোলানস্কিকে ব্যক্তিগত বা পেশাগত ভাবে চিনতেন না তিনি। সুইস আল্পসে স্কি করতে গিয়ে এক বন্ধু তাকে পোলানস্কির বাড়িতে থাকার আমন্ত্রণ জানান। স্কি করার পর রাতে পোলানস্কি তাকে নিজের ঘরে ডাকেন। তার ঘরে গিয়ে দেখেন, সম্পূর্ণ নগ্ন অবস্থায় রয়েছেন পোলানস্কি। ঘরে ঢোকার পর মুনিয়েরকে আঘাতও করেন পোলানস্কি। এর পর জোর করে তাকে নগ্ন করে একটি ট্যাবলেট খেতে দেন। তার পর ভ্যালেনতিনকে ধর্ষণ করেন পোলানস্কি।

মুনিয়ের জানিয়েছেন, ঘটনার পর কাঁদতে থাকেন পরিচালক। এমনকী, তার কাছে ক্ষমাও চেয়ে নেন।

তবে এই ঘটনার কথা দীর্ঘ দিন প্রকাশ্যে আনেননি মুনিয়ের। তার দাবি, ঘটনার পর প্রাণভয়ে এ কথা প্রকাশ করেননি তিনি।

এই প্রথম নয়, এর আগেও বহুবার পোলানস্কির বিরুদ্ধে যৌন নিগ্রহ ও ধর্ষণের অভিযোগ উঠেছে। ৮৬ বছরের পরিচালকের বিরুদ্ধে ইতিমধ্যেই ১৩ বছরের এক কিশোরীর সঙ্গে যৌনতার অভিযোগ রয়েছে। ১৯৭৮ সালে সে ঘটনার কথা স্বীকার করার পর তার ৪৮ দিন জেলেও থাকতে হয়েছিল তাকে। সেই মামলার রায় ঘোষণার আগেই আমেরিকা ছেড়ে ফ্রান্সে আশ্রয় নেন পোলানস্কি।

২০১০-এ এক অভিনেত্রী দাবি করেন, ১৬ বছর বয়সে তাকে যৌন নিগ্রহ করেন পরিচালক। বছর দুয়েক আগে আরও এক অভিনেত্রীর অভিযোগ ছিল, ১৫ বছর বয়সে তাকে ধর্ষণ করেন পোলানস্কি।

-জেডসি