ঢাকা, শুক্রবার ২৩, অক্টোবর ২০২৬ ১:০৩:৪২ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু দেশের বাজারে ফের সোনার দামে পতন আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি! বিকেলের মধ্যে পর্যটকদের সাজেক ছাড়ার নির্দেশ আবারও চালু হচ্ছে যুক্তরাষ্ট্রের ডিভি লটারি

পোষা কুকুর চিকুর মৃত্যুতে মিমি চক্রবর্তীর কষ্ট

বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:৩৩ পিএম, ১৮ এপ্রিল ২০২১ রবিবার

মিমির সঙ্গে চিকু।  ছবি : সংগৃহীত।

মিমির সঙ্গে চিকু। ছবি : সংগৃহীত।

মারণ রোগের সঙ্গে লড়তে লড়তে চির ঘুমের দেশে চলে গেছে কলকাতার সাংসদ ও তারকা মিমি চক্রবর্তীর পোষ্য কুকুর চিকু। শনিবার ভালোবাসার চিকুকে কবর দিয়ে এসে নেটমাধ্যমে হাহাকার এই সাংসদ-তারকার, ‘সব কষ্টের শেষ, এবার শান্তিতে থাক।’

ছেড়ে গিয়েও যেন চিকু রয়ে গিয়েছে মিমির মনে। তার ইনস্টাগ্রামে ছবি হয়ে। তার কবরের ছবিও শেয়ার করেছেন তিনি। ফুল ও মালায় সাজানো। ধূপ, মোমবাতি জ্বালানো সেখানে। ক্যাপশনে মিমির দাবি, ‘তুই চলে গেলি। আমার একটা অংশ যেন চলে গেল’। প্রতিজ্ঞা, আজীবন চিকুকে এ ভাবেই ভালোবাসবেন তিনি।

খবরটি নেটমাধ্যমে পোস্ট করার সঙ্গে সঙ্গে ঝড়ের গতিতে ছড়িয়ে গিয়েছে সেটি। মিমির পোষ্য হারানোর শোক ছুঁয়ে গিয়েছে অনুরাগীদেরও। অভিনেত্রীর সমব্যথী ৩৪ হাজারেরও বেশি নেটাগরিক।

একজন মন্তব্য করেছেন, ‘খবরটি পড়ে থমকে গেলাম। বড্ড ধাক্কা খেয়েছি। আমি এবং আমার পরিবার ভুক্তভোগী। সাড়ে ৬ বছর আগে আমাদের পোষ্য এ ভাবেই আমাদের ছেড়ে চলে গিয়েছে। আশা, এই শোক ধীরে ধীরে আপনি কাটিয়ে উঠবেন’।

আর এক নেটাগরিক চিকুর ছবির কথা উল্লেখ করেছেন, ‘ছবিতে আমি ওর চোখ দুটো দেখছি। কী জীবন্ত! আমিও পশুপ্রেমী। তাই এই কষ্ট আমিও নিতে পারছি না’।

কারও কারও প্রার্থনা, চিকু যেন মিমির কাছে অন্য রূপে ফিরে আসে।