প্রকাশ্যে এলেন পেরি ও ট্রুডো
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:২৬ এএম, ২৭ অক্টোবর ২০২৫ সোমবার
ছবি: সংগৃহীত
কখনো রেস্তোরাঁয়, কখনো সমুদ্রপারে—পপ তারকা কেটি পেরি ও কানাডার সাবেক প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোকে ডুবে ডুবে জল খেতে দেখা গেছে।
গোপনে প্রেম করছেন তাঁরা—বরাবরই সংবাদের শিরোনামে এসেছেন এই জুটি। তবে প্রেমকে আর লুকিয়ে রাখলেন না কেটি পেরি ও ট্রুডো। হাতে হাত রেখে প্রকাশ্যে এলেন তাঁরা।
বিনোদনভিত্তিক মার্কিন সংবাদমাধ্যম টিএমজেড এক প্রতিবেদনে জানিয়েছে, গতকাল শনিবার প্রথমবারের মতো একসঙ্গে জনসমক্ষে এলেন তাঁরা। পেরির জন্মদিন উপলক্ষে প্যারিসের ক্রেজি হর্স ক্যাবারে শোতে অংশ নেন তাঁরা।
ভিডিওতে হাত ধরাধরি করে হাসিমুখে বের হতে দেখা গেছে পেরি ও ট্রুডোকে। সেদিন পেরি পরেছিলেন লাল পোশাক, আর ট্রুডো ছিলেন কালো পোশাকে।
সম্প্রতি যুক্তরাষ্ট্রের সান্তা বারবারার উপকূলে একটি ইয়টে দুজনকে ঘনিষ্ঠ অবস্থায় দেখা যায়। দুজনের গভীর চুম্বনের ছবি আলোচনার জন্ম দিয়েছে।
এই বছরের জুলাইয়ে ৪০ বছর বয়সী পেরি ও ৫৩ বছর বয়সী ট্রুডোকে মন্ট্রিয়লের এক রেস্তোরাঁয় দেখা গেছে। ‘পিপল’ ম্যাগাজিন জানিয়েছে, মন্ট্রিয়লে সাক্ষাতের পর থেকেই দুজনের প্রেমটা জমে উঠেছে। মাঝে পেরির ট্যুরের ফাঁকে ক্যালিফোর্নিয়ায় গিয়েও দেখা করেছেন ট্রুডো।
গত জুনে কেটি পেরি ও অরল্যান্ডো ব্লুমের বাগদান ভাঙার খবর প্রকাশ্যে এসেছে। এর মাসখানেক পর ট্রুডোর সঙ্গে পেরির নাম জড়িয়েছে।
জাস্টিন ট্রুডো ও তাঁর স্ত্রী সোফি গ্রেগোয়ার ২০২৩ সালের আগস্টে, ১৮ বছরের দাম্পত্যজীবনের অবসান ঘটানোর ঘোষণা দেন। এই দম্পতির তিন সন্তান রয়েছে—১৭ বছর বয়সী জেভিয়ার, ১৬ বছর বয়সী এলা গ্রেস ও ১১ বছর বয়সী হাদ্রিয়েন।
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- পিতা-মাতার সুরক্ষা আইন: বাবা-মায়ের ভরসা নাকি কাগুজে অধিকার?
- কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত
- রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- কারামুক্ত হয়ে সরকারকে ধন্যবাদ জানালেন আইভী
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: ১০ বছর পর বাংলাদেশ-ভারত ফাইনাল
- বরিশাল জাদুঘর: অবহেলায় ঝুঁকিতে দুই শতকের ঐতিহ্য
- অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষণ তালিকায় ১১
- যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে
- মায়ের মরদেহে পচন, যুগ্ম-সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে
- নারীদের টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে নিগার-তৃষ্ণার উন্নতি
- নিলামে উঠছে পেলের প্রথম বিশ্বকাপ জার্সি
- এবার বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম
- ইউএনজিএ নির্বাচনে জয় ১৭ কোটি বাংলাদেশির: শামা
- হায় জীবন, মায়ের মরদেহের পাশে পচে যায় মানবিকতা!
- রামিসা হত্যা মামলা: আত্মপক্ষ সমর্থন শেষ, যুক্তিতর্ক কাল
- নারী-শিশু নির্যাতন প্রতিরোধে শিগগিরই দেশব্যাপী কর্মসূচি
- ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে
- এক মামলায় জামিন পেলেন দীপু মনি, ছয়টিতে রুল
- সাগরিকার শেষ সময়ের গোলে সাফের ফাইনালে বাংলাদেশ
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- মিরপুরের বৃদ্ধার মৃত্যু: তদন্ত কমিটি চেয়ে রিট
- খানজাহান আলী (রহ:) মাজারের দিঘির কুমিরটি সরিয়ে নেয়া হবে
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না






