প্রতিটা ছবি এক একটা ওয়ানডে ম্যাচের মতো: কোয়েল
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:৩৭ পিএম, ১০ নভেম্বর ২০১৯ রবিবার
ছবি: ইন্টারনেট
ভারতীয় বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক। এখন আগের মত পর্দায় নিয়মিত দেখা না মিললেও রয়েছেন অভিনয়ের সঙ্গেই। অভিনয় প্রতিভায় অর্জন করেছেন সুপারস্টার তকমা। হালের দেব, জিৎ, সোহম, হিরণ-সবার সঙ্গেই জুটি বেঁধে উপহার দিয়েছেন অনেক সুপারহিট সিনেমা।
দীর্ঘ সতের বছর ধরে দাপটের সাথে অভিনয় করে যাচ্ছেন কোয়েল। তার কাছে প্রতিটা ছবি যেন এক একটা ওয়ানডে ম্যাচের মতো। নিজেকে নতুনভাবে হাজির করতেই পছন্দ করেন। অপেক্ষা করেন ভালো গল্প ও চরিত্রের। এখন কমার্শিয়াল ছবির ধারা অনেকটা বদলে যাচ্ছে, এমনটাই বিশ্বাস করেন তিনি।
এবিষয়ে কোয়েল মল্লিক বলেন, পাগলু, হান্ড্রেড পার্সেন্ট লাভ এই ধাঁচের ছবিগুলো এক একটা ব্লকবাস্টার ছবি, চাইলেই আবার করা যায়। তবে আমি সেগুলো রিপিট করতে চাই না। একই রকম চরিত্রে বারবার নিজেকে দেখাতে চাই না। আর এখন কমার্শিয়াল ছবির ধারা বদলে গিয়েছে। মৈনাকের ‘ঘরে অ্যান্ড বাইরে’ আমার কাছে কমার্শিয়াল ছবি। এই ছবি কমার্শিয়াল হলেও কোনও আনরিয়েলিটি নেই!
কিছুদিন আগে মুক্তি পেয়েছে তার অভিনিত সিনেমা ‘মিতিনমাসি’। ছবিটি মুক্তির পর প্রশংসাও পেয়েছেন বেশ। এছাড়াও আগামী ডিসেম্বরে মুক্তি পেতে যাচ্ছে তার নতুন সিনেমা ‘সাগরদ্বীপে যখের ধন’। এটি পরিচালনা করেছেন সায়ন্তন ঘোষাল।
ভারতের নামকরা প্রযোজনা সংস্থা সুরিন্দর ফিল্মসের কর্ণধার নিসপাল সিংয়ের সাথে ২০১৩ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন কোয়েল। বিয়ের পরও অভিনয় করে যাচ্ছেন দাপটের সাথে। যেই বছর বিয়ে করেছেন সেই বছরই উপহার দিয়েছেন ‘রংবাজ’ ছবিটি যেটি সুপারহিট। কথা নয়, দিনের শেষে আমার কাজ কথা বলবে। এমনটাই মনে করেন কোয়েল।
তার ভাষ্যে, নিজের প্লেটে যা খাবার আসছে তিনি সেটাই খাবেন মন দিয়ে। পাশের প্লেটে কে কতটা বেশি পেল সেটা ভাবতে গেলে কাজ আর সময়ের ক্ষতি ছাড়া আর কিছুই হবে না।
-জেডসি
- মূল্যস্ফীতি সাড়ে ৭ শতাংশ নামিয়ে আনা প্রায় অসম্ভব: সিপিডি
- ৯৬ বছর পর উদ্বোধনী ম্যাচে জয় পেলো মেক্সিকো
- পেলের পরেই মোরা, মাঠে নেমেই ইতিহাসের অংশ
- জয়ে বিশ্বকাপ অভিযান শুরু দক্ষিণ কোরিয়ার
- বাজারে দাম চড়া, ক্রেতাদের ভোগান্তি চলছেই
- আজ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু
- তিন লাল কার্ডের উদ্বোধনী ম্যাচ জিতল মেক্সিকো
- জমকালো আয়োজনে শুরু বিশ্বকাপ ফুটবল
- দেশে ফের ভূমিকম্প অনুভূত,
- বাজেটে কমেছে ও বেড়েছে যেসব পণ্যের দাম
- সরবরাহ স্বাভাবিক, তবু কমছে না আলুর দাম
- বিশ্বকাপের রাজা ব্রাজিল: এক সোনালি সাম্রাজ্যের গল্প
- জাইমা রহমান কি তবে সত্যি ব্রাজিল সাপোর্ট করেন?
- যুক্তরাষ্ট্র-কানাডার ৫০ শহরে দেখা যাবে `রইদ`
- খেলার মাঠের দাবিতে রূপগঞ্জে মানববন্ধন
- ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপের সূচি জেনে নিন
- বাজেটে কমেছে ও বেড়েছে যেসব পণ্যের দাম
- ফুটবল বিশ্বকাপ: স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী
- আজ বিশ্বকাপ ফুটবলের উদ্বোধনী অনুষ্ঠানে যা যা থাকছে
- আজ ইতিহাসের সর্ববৃহৎ বাজেট পেশ
- জাইমা রহমান কি তবে সত্যি ব্রাজিল সাপোর্ট করেন?
- ১৯ বছর পর বিএনপি সরকারের বাজেট
- বিশ্বকাপের পর্দা উঠছে আজ বৃহস্পতিবার
- খেলার মাঠের দাবিতে রূপগঞ্জে মানববন্ধন
- যুক্তরাষ্ট্র-কানাডার ৫০ শহরে দেখা যাবে `রইদ`
- দেশে ফের ভূমিকম্প অনুভূত,
- বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ: শূন্য রানে নেই অস্ট্রেলিয়ার ৩ উইকেট!
- মেঘনায় নিখোঁজের ২৮ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার
- জমকালো আয়োজনে শুরু বিশ্বকাপ ফুটবল
- যে শর্তে কংগ্রেসে যোগ দিচ্ছেন মমতা







