প্রতিবেশীর আলমারিতে মিললো শিশু সায়মার লাশ
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৩:৪৭ পিএম, ১৪ সেপ্টেম্বর ২০২২ বুধবার
সায়মা আক্তার নামে (৮)
নরসিংদীর শিবপুরে নিখোঁজের ৮ ঘণ্টা পর প্রতিবেশীর ঘরের আলমারির ভেতর থেকে সায়মা আক্তার নামে (৮) এক শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে শিবপুর উপজেলার যোশর ইউনিয়নের তমিজ উদ্দিনের ভাড়াটিয়া হানিফ মিয়ার আলমারি থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়। নিহত সায়মা জাহান শিবপুর উপজেলার যোশর ইউনিয়নের সারোয়ারের মেয়ে।
পুলিশ ও স্থানীয়রা জানান, মঙ্গলবার দুপুরে বাড়ির পাশে খেলতে গিয়ে নিখোঁজ হয় সায়মা জাহান। পরে তার পরিবার মাইকিং করে খোঁজাখুঁজি শুরু করে। কোথাও সন্ধান না পেয়ে খেলতে যাওয়া হানিফের শিশু সন্তানকে জিজ্ঞেস করলে সে জানায়, সায়মা তাদের ঘরে আছে। পরে সায়মার পরিবার ও স্থানীয়রা হানিফ মিয়ার ঘরে তল্লাশি চালিয়ে আলমারিতে বস্তাবন্দি অবস্থায় শিশু সায়মার লাশ উদ্ধার করে। এসময় হানিফ ও তার স্ত্রী শেলিকে আটক করে স্থানীয়রা। পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিশু সায়মার লাশ উদ্ধার ও আটক দুজনকে শিবপুর মডেল থানায় নিয়ে যায়।
নিহত সায়মার বাবা সারোয়ার হোসেন জানান, স্কুল থেকে ফিরে সায়মা খেলতে বের হয়। তখন তার গলায় একটি চেইন ও কানের দুল ছিল। পার্শ্ববর্তী বাড়ির শেলি সায়মার কানের দুল ছিনিয়ে নেয়।
বিষয়টি সায়মা আমাদের বলে দেবে এই কথা বলার পর শেলি তাকে গলা টিপে হত্যা করে। মরদেহ বস্তাবন্দি করে আলমারির ভেতরে রেখে দেয়। পরে তার শিশু মেয়েই আমাদেরকে বিষয়টি জানিয়ে দেয়।
নরসিংদী শিবপুর মডেল থানার (ওসি) সালাউদ্দিন মিয়া জানান, নিহত সায়মা জাহানের লাশ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে। হত্যাকাণ্ডের ঘটনায় অভিযুক্ত হানিফ ও স্ত্রী শেলি বেগমকে আটক করা হয়েছে।
- সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- ফিলিস্তিনের পক্ষে সরব মার্কিন নারী আইনপ্রণেতা
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মাতলেন শাওন
- সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু
- খাবার খাওয়ার পরে গ্রিন টি পান করলে কী হয়?
- সাইবার হামলার শঙ্কায় বিশ্বজুড়ে বহু ওয়েবসাইট বন্ধ
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- বিরল প্রজাতির পাখি দেখতে ইউরোপের সেরা গন্তব্য কোথায়?
- বায়ুদূষণে বিশ্বে পঞ্চম ঢাকা, বাড়ছে জনস্বাস্থ্যঝুঁকি
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা
- রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশের মৃত্যুবার্ষিকী আজ
- এক ঘণ্টার ব্যবধানে শেয়ালের কামড়ে নারীসহ আহত ১১, আতঙ্ক
- আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি!
- বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস
- একই মাঠে মসজিদ-মন্দির, ৫৪ বছর ধরে সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত
- স্বপ্নের নারীর জন্য সব সম্পত্তি বিক্রি, দেখা করতে গিয়ে জানলেন এআই
- দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী
- পূজায় ধাবা স্টাইল চিকেন পোলাও
- দুর্গাপূজায় সম্প্রীতির বার্তা অভিনেত্রী মন্দিরার
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- ৪৩ বছরের সম্পর্কে ইতি, সিএনএন ছাড়ছেন ক্রিশ্চিয়ান
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা











