ঢাকা, শুক্রবার ২৪, জুলাই ২০২৬ ১৮:১৬:০৮ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
কে হতে পারেন নতুন রাষ্ট্রপতি? রাজনৈতিক অঙ্গনে ঘুরছে যেসব নাম প্রেসিডেন্টের পদত্যাগ ইস্যুতে বিকাল ৫টায় ব্রিফিং করবেন স্পিকার পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কত কমলো ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি সরকার আন্দোলনকারী শিক্ষার্থীদের শত্রু মনে করছে: সোনিয়া গান্ধী উজানের ঢল ও ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি বৃষ্টিতে সরবরাহে ধাক্কা, সবজি-ডিম-মাছের বাজারে অস্বস্তি

প্রতিরোধ শক্তি বাড়াতে পারে আলুর রস

লাইফস্টাইল ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৪:৫০ এএম, ৩০ অক্টোবর ২০২১ শনিবার

ফাইল ছবি।

ফাইল ছবি।

শরীরের প্রতিরোধ শক্তি বাড়াতে কাজে লাগতে পারে আলুর রস। আলু খাওয়া ভাল না মন্দ? এ সব নিয়ে অনেক কথাই হতে পারে। হয়েও থাকে। অনেকেই শরীর সুস্থ রাখতে আলু খাওয়া বন্ধ করে দেন। কিন্তু এই খাদ্যের কি কোনওই গুণ নেই? তা কিন্তু সত্যি নয়।

বরং জেনে রাখা ভাল যে, শরীরের প্রতিরোধশক্তি বাড়াতেও কাজে লাগতে পারে আলু। আর তার জন্য খেতে হবে কাঁচা আলুর রস।

কী ভাবে বানাবেন সেই রস?

চারটি মাঝারি মাপের আলুর খোসা ছাড়িয়ে নিন। তার পর ছোট ছোট টুকরো করে কেটে ফেলুন। একটি জুসারে আলুর টুকরোগুলি ফেলে দিন। কাঁচা আলুর রস বেরিয়ে এলে সঙ্গে সঙ্গে গ্লাসে ঢেলে নিন।

কী হবে এই রস খেলে?

১) আলুতে রয়েছে ভিটামিন বি, সি, পটাশিয়াম, আয়রন এবং কপার। রয়েছে যথেষ্ট পরিমাণ ক্যালশিয়ামও। এতে উপস্থিত ভিটামিন সি সর্দি-কাশির সমস্যা কমায়। যে কোনও রকমের সংক্রমণের বিরুদ্ধে লড়তে সাহায্য করে। রোজ খালি পেটে এই রস খেলেই হল।

২) প্রদাহ কমানোর ক্ষমতাও রয়েছে আলু রসে। ফলে হাড়ের ব্যথাও কমে। ব্যথার জায়গায় এক টুকরো আলু কেটে লাগালেও অনেক সময়ে আরাম মেলে।

৩) পেট-বুক জ্বালা, হজমের গোলমালও কমতে পারে আলুর রস খেলে।

৪) ক্যান্সারের আশঙ্কাও কমাতে পারে আলুর রস। এতে গ্লাইকোক্যালয়েড নামে একটি উপাদান আছে। তাতে টিউমার নিয়ন্ত্রণ করার গুণ রয়েছে। ২০১৬ সালের একটি গবেষণায় আলুর এই গুণের কথা উল্লেখ করা হয়েছে।