প্রথমবার মিস নেদারল্যান্ডস হলেন ট্রান্সজেন্ডার মডেল রিকি
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৪৭ এএম, ১১ জুলাই ২০২৩ মঙ্গলবার
সংগৃহীত ছবি
মিস নেদারল্যান্ডস ২০২৩-এর খেতাব জিতে নজির গড়লেন রূপান্তরকামী মডেল রিকি ভ্যালেরি কোলে। প্রথম কোনো রূপান্তরকামী মডেল এই খেতাব জয় করলেন। এবারের এই বিউটি পেজেন্টের দ্বিতীয় স্থান অর্জন করেছেন নাথালি মোগবেলজাদা।
তিনি আমস্টারডামের বাসিন্দা। হাবিবা মোস্তফা মিস কনজেননিয়ালিটি খেতাব জয় করেছেন। অন্যদিকে মিস সোশ্যাল মিডিয়া পুরস্কার পেয়েছেন লৌ দির্চা।
কিন্তু কে এই রিকি ভ্যালেরি কোলে? এই রূপান্তরকামী মডেলের বয়স মাত্র ২২ বছর। তিনি পেশায় একজন অভিনেত্রীও বটে। আসন্ন ৭২তম মিস ইউনিভার্সের জন্য নেদারল্যান্ডসের হয়ে লড়াই করবেন তিনি।
মিস নেদারল্যান্ডস খেতাব জয় করে রিকি তার কমিউনিটির আরও বহু মানুষকে যে অনুপ্রাণিত করেছেন সেটা বলার অপেক্ষা রাখে না। তিনি এককথায় তাদের সাহস জুগিয়েছেন নিজেদের স্বপ্নপূরণ করার জন্য। এই খেতাব জয়ের মুহূর্তের একটি ভিডিও পোস্ট করেন রিকি। পোস্টের ক্যাপশনে লেখেন, আমি পেরেছি।
রিকির এই জয় যে ঐতিহাসিক একটি ঘটনা, সেটা বলার অপেক্ষা রাখে না। তিনিই দ্বিতীয় মহিলা যিনি কোনো বিউটি পেজেন্টে অংশ নিয়েছিলেন। এর আগে ২০১৮ সালে স্পেনের অঞ্জেলা পোনস প্রথমবার কোনো রূপান্তরকামী মডেল হিসেবে একটি বিউটি পেজেন্টে অংশ নেন এবং ইতিহাস তৈরি করেন।
এই খেতাব জয়ের পর রিকি জানিয়েছেন, তাকে যথেষ্ট প্রতিকূলতা পেরোতে হয়েছে এই জায়গায় আসার জন্য। কিন্তু তিনি তার পরিবারের সাহায্য পেয়েছেন।
সূত্র : সিএনএন
- সরকার আন্দোলনকারী শিক্ষার্থীদের শত্রু মনে করছে: সোনিয়া গান্ধী
- ভারতে ছাত্র আন্দোলন তীব্র, সরকারের সঙ্গে বৈঠকেও মিলছে না সমাধান
- উজানের ঢল ও টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন জেলায় বন্যা
- উজানের ঢল ও ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি
- বৃষ্টিতে সরবরাহে ধাক্কা, সবজি-ডিম-মাছের বাজারে অস্বস্তি
- এসএমসিতে চুক্তিভিত্তিক নিয়োগ, লাগবে স্নাতক ডিগ্রি
- দিল্লির আন্দোলন নিয়ে মুখ খুলে কটাক্ষের শিকার প্রীতি জিনতা
- ছাত্রী হলের টয়লেটে গোপনে ভিডিও ধারণের চেষ্টা, ক্যান্টিনকর্মী আটক
- মোবাইলেই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
- উত্তাল দিল্লি, বিশেষ ঘোষণা মোদির
- টানা বৃষ্টিতে তছনছ কৃষি-অর্থনীতি
- পিরিয়ড বন্ধের আগে শরীর দেয় যেসব সংকেত, জানুন করণীয়
- দেড় হাজার বছরের ইতিহাসের জীবন্ত সাক্ষী আয়া সুফিয়া
- বিক্রির জন্য বাড়িতেই গাঁজা চাষ, গাছসহ নারী আটক
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- দিল্লির আন্দোলন নিয়ে মুখ খুলে কটাক্ষের শিকার প্রীতি জিনতা
- পিরিয়ড বন্ধের আগে শরীর দেয় যেসব সংকেত, জানুন করণীয়
- মোবাইলেই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা
- এসএমসিতে চুক্তিভিত্তিক নিয়োগ, লাগবে স্নাতক ডিগ্রি
- চারদিন পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট