ঢাকা, রবিবার ১৮, অক্টোবর ২০২৬ ১৫:৪৮:৫৩ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর রাজধানীর বাইরে অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে

প্রথম জয়ের খোঁজে চ্যালেঞ্জিং লক্ষ্য বাংলাদেশের সামনে

খেলাধুলা ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৮:০৬ পিএম, ৩১ মে ২০২৬ রবিবার

ছবি: সংগ্রহিত।

ছবি: সংগ্রহিত।

নেদারল্যান্ডসের ব্যাটারদের আটকাতে সাত জন বোলারর ব্যবহার করলেন বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। কিন্তু এতেও খুব একটা লাল হলো না। বাংলাদেশের বোলারদের রীতিমতো শাসনই করলেন নেদারল্যান্ডসের ব্যাটাররা। গড়লেন দেড়শ ছাড়ানো পুঁজি।

আজ রোববার (৩১ মে) ত্রিদেশীয় সিরিজে প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৬২ রান তুলেছে নেদারল্যান্ডস।

টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই বাংলাদেশের বোলারদের শাসন করতে থাকেন নেদারল্যান্ডসের ব্যাটাররা। উদ্বোধনী জুটিতেই তুলেন ৫২ রান। নবম ওভারে ২৪ বলে ২৯ রান করা ওপেনার ফিবি মোলকেনবুর ফিরলে ভাঙে সেই জুটি।

দ্বিতীয় উইকেটেও পঞ্চাশ ছাড়ানো জুটি গড়ে নেদারল্যান্ডস। স্টেরে কালিসকে ফিরিয়ে সেই জুটি ভাঙেন পেসার ফারিহা তৃষ্ণা। ২৭ বলে ২৮ রান করেন তিনি।

দ্রুতই আরও এক উইকেট তুলে নেয় বাংলাদেশ। হাফসেঞ্চুরি করা ওপেনার হেদার সিগার্সকেও ফেরান তৃষ্ণা। ফেরার আগে তার ব্যাট থেকে আসে ৪৩ বলে ৫২ রান। ডাচদের অধিনায়ক বাবেত দে লিডিকে (৭ বলে ১৬) বেশি সময় উইকেট স্থায়ী হতে দেননি মারুফা আক্তার।

তবে শেষ দিকে রবিন রাইকা ও সানিয়া খুরানার জুটিতে দেড়শ ছাড়ায় নেদারল্যান্ডসের পুঁজি। ১০ বলে ১৮ রানের ইনিংস খেলে অপরাজিত থাকেন রবিন রাইকা। শেষ বলে আউট হওয়ার আগে ৯ বলে ৮ রান করেন সানিয়া।

বাংলাদেশের হয়ে সর্বোচ্চ দুটি উইকেট নেন তৃষ্ণা। একটি করে উইকেট পান মারুফা আর রাবেয়া খান।