ঢাকা, বৃহস্পতিবার ১৯, মার্চ ২০২৬ ১:১৮:২৪ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
‘যমুনা’য় ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী দেশে খাদ্য সংকটের কোনো আশঙ্কা নেই: খাদ্যমন্ত্রী বগুড়ায় ট্রেনের বগি লাইনচ্যুত: আহত ২ শতাধিক হরমুজ প্রণালিতে জাহাজ পাঠাতে মিত্রদের ‘না’, হতাশ ট্রাম্প মহাসড়কে বাড়ছে যানবাহনের চাপ, ধীরগতিতে চলছে গাড়ি চিকিৎসার অভাবে ৪৯ লাখ শিশুর মৃত্যু, জাতিসংঘের উদ্বেগ ধর্ষণ রোধে সমন্বিত সরকারি অ্যাকশন

প্রথম টি-টোয়েন্টিতে আজ মাঠে নামছে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৩৪ পিএম, ৩ ডিসেম্বর ২০২৩ রবিবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে রোববার (৩ ডিসেম্বর) স্বাগতিক দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে সফরকারী বাংলাদেশ নারী দল। বেনোনির উইলোমুর পার্কে খেলা শুরু বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায়।

পাকিস্তানের বিপক্ষে সিরিজ জিতে আত্মবিশ্বাস বেড়েছে টাইগ্রেসদের। কিন্তু আফ্রিকার বিপক্ষে রেকর্ডটা সুবিধার না বাংলার নারীদের। ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটে শেষ পাঁচ দেখায় সবগুলো হেরেছে নিগার-নাহিদারা।

তবে ইনজুরির কারণে গুরুত্বপূর্ণ কয়েকজন খেলোয়াড়কে পাচ্ছে না প্রোটিয়ারা। স্পিন বান্ধব পরিবেশ থেকে আফ্রিকার পেস সহায়ক উইকেটে, নিজেদের চেনানোর চ্যালেঞ্জ ফারজানা-মারুফাদের।

এদিকে বাকি দুই টি-টোয়েন্টি হবে ৬ ও ৮ ডিসেম্বর কিম্বার্লিতে। এরপর তিন ম্যাচের ওয়ানডে সিরিজ হবে ১৬, ২০ ও ২৩ ডিসেম্বর। অন্যদিকে ম্যাচগুলো পচেফস্ট্রুম, ইস্ট লন্ডন ও বেনোনিতে হবে। এই সিরিজটি আইসিসি নারী চ্যাম্পিয়নশিপের অংশ।

বাংলাদেশের টি-টোয়েন্টি স্কোয়াড : নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার (সহ-অধিনায়ক), শামীমা সুলতানা, মুরশিদা খাতুন, সোবহানা মোস্তারি, ফারজানা হক পিংকি, লতা মণ্ডল, স্বর্ণা আক্তার, রিতু মণি, শরিফা খাতুন, সুমাইয়া আক্তার, রাবেয়া খান, সুলতানা খাতুন, ফাহিমা খাতুন, মারুফা আক্তার ও দিশা বিশ্বাস।

স্ট্যান্ডবাই : শারমিন আক্তার সুপ্তা, সানজিদা আক্তার মেঘলা, ফারিহা ইসলাম তৃষ্ণা, নিশিতা আক্তার নিশি।