প্রথম দেখায় প্রেমে বিশ্বাসী নন ঐশ্বরিয়া
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:১২ পিএম, ১৬ মে ২০২১ রবিবার
ছবি: ইন্টারনেট
প্রথম দেখায় প্রেম, অনেকের জীবনেই এমনটা ঘটে থাকে। তবে এই প্রেমে একেবারেই বিশ্বাসী নন বলিউডের সাবেক বিশ্ব সুন্দরী ও নামজাদা অভিনেত্রী ঐশ্বরিয়া রাই। সম্প্রতি একটি সাক্ষাৎকারে এমনটাই জানালেন ‘দেবদাস’-এর পার্বতী।
ঐশ্বরিয়া ২০০৭ সাল থেকে বচ্চন পরিবারের পুত্রবধূ। নামের সঙ্গে ‘বচ্চন’ পদবী যোগ হওয়ার আগেও একাধিক বার প্রেম এসেছিল এই অভিনেত্রীর জীবনে। কখনও সালমন খান, আবার কখনও বিবেক ওবেরয়ের সঙ্গে তার প্রেম কাহিনি আলোড়ন সৃষ্টি করেছে।
প্রেম-ভালোবাসা-সম্পর্ক নিয়ে সেই ঐশ্বরিয়ার ভাবনা ভিন্ন রকম। তিনি প্রথম সাক্ষাতে প্রেমে পড়ায় বিশ্বাসী নন। অভিনেত্রী বলেন, ‘সম্পর্কে আসাটা আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। তবে সম্পর্কে আসার আগে একটা মানুষকে ভালোভাবে চিনে নিতে হবে। আমি এমন মানুষ নই যে প্রথম সাক্ষাতেই কারও প্রেমে পড়ে যাব। এটা আমার দ্বারা হবে না।’
সাবেক দুই প্রেমিক সালমান খান ও বিবেক ওবেরয়ের মতো স্বামী অভিষেক বচ্চনের সঙ্গেও প্রথমে কাজ করতে করতে সখ্য গড়ে ওঠে ঐশ্বরিয়ার। এর পরই পর্দার প্রেমের জল গড়ায় বাস্তবে। নিজের সম্পর্কগুলোকে যে তিনি আগাগোড়াই গুরুত্ব দিয়েছেন, সে কথা কারও অজানা নয়।
বিয়ের পর বচ্চন পরিবারে গিয়েও নাকি খুব সহজেই মানিয়ে নিয়েছিলেন ঐশ্বরিয়া। করণ জোহরের অনুষ্ঠান ‘কফি উইথ করণ’-এ এসে পুত্রবধূর প্রশংসায় পঞ্চমুখ হয়েছিলেন অভিষেক বচ্চনের মা অভিনেত্রী জয়া বচ্চন। অমিতাভ বচ্চনও খুশি ছেলের বউয়ের প্রতি।
-জেডসি
- যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় রেকর্ড পতন স্বর্ণের দামে
- হাতিয়ায় মেঘনা নদীতে পড়ে শিশু নিখোঁজ
- ১৭ জেলায় বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা
- বৃক্ষরোপণের মাধ্যমে বাসযোগ্য পৃথিবী গড়ার আহবান ডা. জুবাইদার
- ৬ শিশুর মৃত্যুতে আদ্-দ্বীনের জবাবে সন্তুষ্ট নয় সরকার
- বিশ্বশান্তি প্রতিষ্ঠায় শান্তিরক্ষীদের প্রশংসায় প্রধানমন্ত্রী
- আগামী ২৪ ঘণ্টায় ঝড়-বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
- অনার্স-এ ৬ বিষয় বাতিলের পরিকল্পনা নেই: শিক্ষামন্ত্রী
- ঋতুপর্ণার বাড়ি নির্মাণে অনুদান দিলেন প্রধানমন্ত্রী
- ২১ বছর পর ওয়ানডেতে অস্ট্রেলিয়াবধ বাংলাদেশের
- শিশু রামিসা হত্যা মামলা: আসামিদের ডেথ রেফারেন্স হাইকোর্টে
- প্রায় হাতাহাতিতে জড়িয়ে পড়ছিলেন ট্রাম্প ও নেতানিয়াহু
- সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার রায় আপিল বিভাগে স্থগিত
- প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে
- নিখোঁজের পর নানাকে খুঁজে পেয়েছেন হিমি
- ইংলিশ মিডিয়াম স্কুলে টাকার নৈরাজ্য, নেই নিয়ম-নীতির বালাই
- পাখিদের মৃত্যু, প্রকৃতির নিঃশব্দ বিদায়
- সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার রায় আপিল বিভাগে স্থগিত
- প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে
- লিচুতে সরগরম বাজার, বাড়ছে সরবরাহ কমছে দাম
- পদ্মায় গোসল করতে নেমে গৃহবধূ নিখোঁজ
- শিশু অপহরণচক্রের দুই নারী সদস্য গ্রেপ্তার, তিন শিশু উদ্ধার
- প্রায় হাতাহাতিতে জড়িয়ে পড়ছিলেন ট্রাম্প ও নেতানিয়াহু
- নিখোঁজের পর নানাকে খুঁজে পেয়েছেন হিমি
- আগামী ২৪ ঘণ্টায় ঝড়-বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
- ২১ বছর পর ওয়ানডেতে অস্ট্রেলিয়াবধ বাংলাদেশের
- অনার্স-এ ৬ বিষয় বাতিলের পরিকল্পনা নেই: শিক্ষামন্ত্রী
- শিশু রামিসা হত্যা মামলা: আসামিদের ডেথ রেফারেন্স হাইকোর্টে
- রাজধানী ঢাকার বাতাসের মান আজ ‘ভালো’
- বিশ্বশান্তি প্রতিষ্ঠায় শান্তিরক্ষীদের প্রশংসায় প্রধানমন্ত্রী