প্রথম নারী ক্রিকেটার হিসেবে স্মৃতি মান্ধানার কীর্তি
খেলাধুলা ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:৫০ পিএম, ২২ ডিসেম্বর ২০২৪ রবিবার
স্মৃতি মান্ধানা
নারী ক্রিকেটে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ৯ রানের জন্য সেঞ্চুরি পাননি ভারতের ওপেনার স্মৃতি মান্ধানা। তবে দারুণ এক ইতিহাস গড়ে সেঞ্চুরির আক্ষেপ পূরণ করলেন এই তারকা। প্রথম নারী ক্রিকেটার হিসেবে এক বছরে ১৬০০’র বেশি রান করার কৃতিত্ব দেখালেন এই ভারতীয়।
মান্ধানা পেছনে ফেলেছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক লরা উলভার্টকে। এ বছরই ১ হাজার ৫৯৩ রান এসেছে প্রোটিয়া এই ব্যাটারের কাছ থেকে। তিনে আছেন ইংল্যান্ডের ন্যাট স্কিভার-ব্রান্ট। ২০২২ সালে ১ হাজার ৩৪৬ রান করেছিলেন তিনি।
এক বছরে সর্বোচ্চ রানের তালিকায় সেরা পাঁচে নিজের নাম একাই তিনবার তুলেছেন মান্ধানা। ২০১৮ সালে ১ হাজার ২৯১ রান করার পর ২০২২ সালে ১ হাজার ২৯০ রান করেন তিনি। তবে চলতি বছরে ছাপিয়ে গেলেন আগের সবকিছু। তার সামনে সুযোগ আছে রান আরও বাড়িয়ে নেওয়ার।
ব্যাটিংয়ে ভারত নারী দলের অন্যতম ভরসা মান্ধানা। সাদা পোশাকে মাত্র ৭ ম্যাচেই ৫৭.১৮ গড়ে ৬২৯ রান করে ফেলেছেন তিনি। ৯১টি ওয়ানডে খেলে ৩ হাজার ৮১২ রান করেছেন এই ডানহাতি ব্যাটার। এই সংস্করণে ৯টি সেঞ্চুরির সঙ্গে আছে ২৭টি হাফ সেঞ্চুরিও। ১৪৮টি টি-টোয়েন্টি খেলে করেছেন ৩ হাজার ৭৬১ রান।
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- পিকআপের ধাক্কায় মা-ছেলেসহ তিনজন নিহত
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- আজ দেশের ৮ বিভাগেই বজ্রবৃষ্টির সম্ভাবনা
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন
- কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: ১০ বছর পর বাংলাদেশ-ভারত ফাইনাল
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষণ তালিকায় ১১
- পিতা-মাতার সুরক্ষা আইন: বাবা-মায়ের ভরসা নাকি কাগুজে অধিকার?
- ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
- বরিশাল জাদুঘর: অবহেলায় ঝুঁকিতে দুই শতকের ঐতিহ্য











