প্রথম বিবাহবার্ষিকীতেই সুপারহিট দীপবীর
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৫:২৭ পিএম, ১৪ নভেম্বর ২০১৯ বৃহস্পতিবার
দীপিকা-রণবীর। ছবি : সংগৃহীত
দীপিকা পাড়ুকোন এবং রণবীর সিংহের বিয়ের প্রথম বছর আজ, বৃহস্পতিবার। ঠিক যেমনটা জানা গিয়েছিল, তেমন ভাবেই এই বিশেষ দিনটির সেলিব্রেশন শুরু করছেন দীপবীর। ব্যস্ত শিডিউল থেকে সময় বার করে বুধবার তারা উড়ে গিয়েছিলেন অন্ধ্রপ্রদেশ।
বিবাহবার্ষিকীর সকালেই দীপিকা-রণবীর চলে গেলেন তিরুমালার তিরুপতি মন্দিরে। সঙ্গে ছিলেন তাদের বাবা-মা এবং ঘনিষ্ঠ কয়েক জন। সেখানে পুজো দিতে যাওয়ার সময় ক্যামেরাবন্দিও হলেন তাঁরা।
দীপিকা পরেছিলেন লাল-সোনালির মিশেলে ট্র্যাডিশনাল শাড়ি। সঙ্গে মানানসই ভারী গয়না। স্ত্রীর পোশাকের সঙ্গে ম্যাচ করে রণবীর পরেছিলেন ঘিয়ে রঙের কুর্তা।
এমনিতেই তাদের ক্যানডিড শটে বুঁদ ভক্তরা। তার উপর আবার প্রথম বিবাহবার্ষিকীর ‘ক্যানডিড মোমেন্ট’! সোশ্যাল মিডিয়ায় আসতেই এই ছবি মুহূর্তে ভাইরাল। পছন্দের জুটিকে শুভেচ্ছা বার্তায় ভরিয়ে দেন অনুরাগীরা।
দীপিকা নিজেও ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে শেয়ার করেছেন তাদের প্রথম বিবাহবার্ষিকী উদযাপনের ছবি। ক্যাপশনে ঈশ্বরের কাছ আশীর্বাদ কামনা করে পদ্মাবতী লিখেছেন, ‘আমাদের বিয়ের প্রথম বছরে ভগবানের কাছে থেকে অনেক আশীর্বাদ চেয়ে নিচ্ছি। সবার এত ভালবাসা, শুভকামনার জন্য অশেষ ধন্যবাদ।’
দীপিকা-রণবীরের বিয়েটা হয়েছিল রূপকথার মতো। দীর্ঘ ছয় বছর কোর্টশিপের পর গত বছর ১৪ নভেম্বর ইতালিতে সাতপাকে বাঁধা পড়েছিলেন তারা। সে সময় তাদের বিয়েটা রাতারাতি হয়ে উঠেছিল ‘টক অব দ্য টাউন’। যেমন আয়োজন, তেমন ব্যবস্থাপনা। কোঙ্কণি এবং সিন্ধি, দুই রীতিতেই বিয়ে সম্পন্ন হয়েছিল দীপবীরের। বিয়ের প্রতি ধাপেই ছিল উত্তর ও দক্ষিণ ভারতীয় রীতিনীতির মেলবন্ধন। শুধু কী তাই! বিয়ের রিসেপশনও হয়েছিল তিনবার। দু’বার মুম্বইয়ে এবং একবার বেঙ্গালুরুতে।
- রাজধানী ঢাকার তাপমাত্রা কেমন থাকবে জেনে নিন
- ঢাকা-কক্সবাজার রুটে ২৬ অক্টোবর থেকে চলবে মহানগর এক্সপ্রেস
- তিব্বতে ৭ মাত্রার ভূমিকম্প: নিহত ১৬, আহত অর্ধশতাধিক
- অপ্রতীম হত্যা মামলার চার্জশিট দাখিল
- এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় আনা সেই রাবি শিক্ষার্থী আর নেই
- টানা তিন দফা কমল স্বর্ণেল দাম, ভরি কত?
- এক বাটি উষ্ণতায় মিশুক মিষ্টি কুমড়ার স্যুপ
- বাজারে ক্রেতা কম, তবু দামে স্বস্তি নেই
- আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে দোকানপাট ও শপিং মল
- সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- ফিলিস্তিনের পক্ষে সরব মার্কিন নারী আইনপ্রণেতা
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মাতলেন শাওন
- সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু
- খাবার খাওয়ার পরে গ্রিন টি পান করলে কী হয়?
- সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা
- বায়ুদূষণে বিশ্বে পঞ্চম ঢাকা, বাড়ছে জনস্বাস্থ্যঝুঁকি
- বিরল প্রজাতির পাখি দেখতে ইউরোপের সেরা গন্তব্য কোথায়?
- ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মাতলেন শাওন
- বিকেলের মধ্যে পর্যটকদের সাজেক ছাড়ার নির্দেশ
- আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি!
- সাইবার হামলার শঙ্কায় বিশ্বজুড়ে বহু ওয়েবসাইট বন্ধ
- ফিলিস্তিনের পক্ষে সরব মার্কিন নারী আইনপ্রণেতা
- সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু
- আবারও চালু হচ্ছে যুক্তরাষ্ট্রের ডিভি লটারি
- খাবার খাওয়ার পরে গ্রিন টি পান করলে কী হয়?








