প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে মিঠামইনবাসী প্রস্তুত
নিজস্ব প্রতিবেদকঃ | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৩৮ পিএম, ২৭ ফেব্রুয়ারি ২০২৩ সোমবার
সংগৃহীত ছবি
কিশোরগঞ্জে সফরে আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় আওয়ামী লীগের জনসভায় যোগ দেবেন তিনি।
মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) হাওর উপজেলা মিঠামইনে সফরে আসছেন প্রধানমন্ত্রী। এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা হাওর উপজেলা মিঠামইনে সর্বশেষ সফর করেছিলেন ১৯৯৮ সালে।
দেখা যায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্বাগত জানাতে মিঠামইনবাসী প্রস্তুত। ইতোমধ্যে স্থানীয় হ্যালিপ্যাড মাঠে তৈরি হয়েছে বিশাল মঞ্চ। রাস্তার পাশে চোখে পড়বে সারি সারি তোরণ ও স্বাগত ব্যানার।
স্থানীয় নেতাকর্মীরা জানান, মঙ্গলবার দুপুরে কামালপুরে রাষ্ট্রপতি আব্দুল হামিদের বাড়িতে মধ্যাহ্নভোজের পর বিকেলে আওয়ামী লীগের জনসভায় যোগ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসি। এ সময় সেখানে বক্তব্য দেবেন তিনি। ইতোমধ্যে দলীয় সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরকে কেন্দ্র করে তিন উপজেলাসহ আশপাশের অঞ্চলগুলোতেও বইছে উৎসবের আমেজ। চারদিকে যেন সাজ সাজ রব।
এদিকে স্থানীয় নেতাকর্মীদের দাবি, হাওরের উন্নয়ন কর্মকাণ্ড নিজ চোখে দেখার জন্যই প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই সফর।
মিঠামইন সদর ইউনিয়নের চেয়ারম্যান অ্যাডভোকেট শরীফ কামাল সংবাদমাধ্যমকে জানান, সাধারণ মানুষ অপেক্ষার প্রহর গুনছেন, তাদের উন্নয়নের রূপকার প্রধানমন্ত্রীকে একনজর দেখতে চান কাছ থেকে। আশা করছি মূল প্যান্ডেল কানায় কানায় পূর্ণ হয়েও অলওয়েদার রোডসহ বিভিন্ন স্থানে লক্ষাধিক মানুষের ঢল হবে।
কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য রেজওয়ান আহমেদ তৌফিক জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে হাওরের যে যুগান্তকারী উন্নয়ন সাধিত হয়েছে, আমাদের চাওয়া তিনি নিজ চোখে একবার দেখে যান।
তিনি আরও জানান, প্রায় ২৫ বছর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন এসেছিলেন তখন জেলা শহর থেকে রিকশা আনতে হয়েছিল। এখন প্রধানমন্ত্রীর পুরো গাড়ি বহরই আসতে পারবে রাস্তা ধরে।
- রাজধানী ঢাকা ও আশপাশে আজ বজ্রসহ বৃষ্টির আভাস
- মিরপুর স্টেডিয়ামে খেলা উপভোগ করছেন জাইমা রহমান
- বাজেটে সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে শিক্ষাকে: শিক্ষামন্ত্রী
- অস্ট্রেলিয়ার পাঁচ শহরে মুক্তি পাচ্ছে ‘বনলতা সেন’
- বিডি-অসি সিরিজ, অস্ট্রেলিয়াকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল বাংলাদেশ
- দেশজুড়ে বৃষ্টি-বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১০ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা
- চট্টগ্রামে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার
- রামিসা হত্যা: মৃত্যুদন্ডপ্রাপ্তদের আপিল গ্রহণ হাইকোর্টে
- বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজিলকে রুখে দিল মরক্কো
- শেকড়ের সন্ধানে: কুমিল্লা আমার শেকড়, আমার গর্ব
- নতুন লুকে অভিনেত্রী সাদিয়া আয়মান, ভক্তদের ব্যাপক উচ্ছাস
- ৮তলা থেকে পড়ে অভিনেত্রীর মৃত্যু, স্বামী রিমান্ডে
- শিশুশ্রম নির্মূলে বাজেটে বাড়তি বরাদ্দ চাইলেন বক্তারা
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে কাল
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী
- বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান
- ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- চ্যাটজিপিটির প্রভাবে তরুণীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা
- শিশুশ্রম নির্মূলে বাজেটে বাড়তি বরাদ্দ চাইলেন বক্তারা
- শেকড়ের সন্ধানে: কুমিল্লা আমার শেকড়, আমার গর্ব
- বিশ্ববাজারে টানা দ্বিতীয় সপ্তাহে কমলো স্বর্ণের দাম
- ৮তলা থেকে পড়ে অভিনেত্রীর মৃত্যু, স্বামী রিমান্ডে
- রামিসা হত্যা: মৃত্যুদন্ডপ্রাপ্তদের আপিল গ্রহণ হাইকোর্টে
- নেইমারকে ছাড়াই মরক্কো অভিযানে নামবে ব্রাজিল








