প্রধানমন্ত্রীর অনুদান পেলেন এটিএম শামসুজ্জামান
বিনোদন প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৪৮ পিএম, ১৩ মে ২০১৯ সোমবার
ছবি: সংগৃহীত
প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ১০ লাখ টাকার অনুদান পেলেন অসুস্থ অভিনেতা এটিএম শামসুজ্জামান। ১৫ দিনের সময় সময় ধরে তিনি রাজধানীর গেন্ডারিয়ায় অবস্থিত আজগর আলী হাসপাতালে চিকিৎসাধীন আছেন। সোমবার সেখানে হাজির হয়ে বরেণ্য এ অভিনেতার চিকিৎসার জন্য তার মেয়ে কোয়েলের হাতে ১০ লাখ টাকার চেক তুলে দেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিপ্লব বড়ুয়া। এসময় সেখানে কণ্ঠশিল্পী রফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।
একুশে পদক ও পাঁচবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতা এটিএম শামসুজ্জামান গত ২৬ এপ্রিল থেকে আজগর আলী হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এদিন মলত্যাগজনিত সমস্যার কারণে অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। দীর্ঘদিন ধরে তার হজমের সমস্যা হচ্ছিল। পেটে খাবার জমা হয়ে শক্ত হয়ে যাচ্ছিল। এ জন্য হাসপাতালে ভর্তির পরদিনই অপারেশন করে সেসব বের করা হয়।
অপারেশনের পর অবস্থার অবনতি হলে অভিনেতাকে লাইফ সাপোর্টে রাখা হয়। এরপর শারীরিক অবস্থা কিছুটা ভালো হলে গত ৩ মে তার লাইফ সাপোর্ট খুলে দেয়া হয়। কিন্তু দুইদিন পর আবার তার অবস্থা খারাপের দিকে যায়। পরে ৬ মে দ্বিতীয় দফায় তাকে লাইফ সাপোর্টে রাখা হয়। পাঁচদিন পর শনিবার আবারও তার লাইফ সাপোর্ট খুলে দেয়া হয়। অভিনেতা বর্তমানে আগের চেয়ে সুস্থ আছেন বলে এদিন জানান তার মেয়ে কোয়েল।
হজমজনিত সমস্যার পাশাপাশি নিউমোনিয়ার সমস্যা ছিল এটিএম শামসুজ্জামানের। এছাড়া দীর্ঘদিন তিনি বার্ধক্যজনিত নানা অসুখে ভুগছিলেন। আজগর আলী হাসপাতালে ভর্তির পর থেকে এ পর্যন্ত দুই বার তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে। সেসব খবরকে গুজব বলে উড়িয়ে দেন অসুস্থ অভিনেতার পরিবার। এ ধরনের গুজব না ছড়ানোর জন্য তারা সবাইকে অনুরোধও করেন। এর আগেও একাধিকবার অভিনেতার মৃত্যুর গুজব ছড়িয়ে পড়েছিল।
-জেডসি
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট
- কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী
- বাংলাদেশসহ নানা দেশে হঠাৎ ফেসবুক বন্ধ!
- আজকের বাজারদর: কমেনি স্বস্তি, চড়া দামে নিত্যপণ্য
- ৯০ শতাংশ মানুষের কাছে ‘৫-জি‘ পৌঁছে দিতে চায় সরকার
- ৮৯ দিনে হামে ৬৪৩ শিশুর প্রাণহানী
- শাকিরা: বিশ্বকাপের ‘গানকন্যা’র উত্থান, রেকর্ড ও বিশ্বজয়ের গল্প
- থাই রাজকুমারী দেব্যাভতি মারা গেছেন
- বিশ্বকাপ উন্মাদনায় স্টেডিয়ামে মেক্সিকোর প্রেসিডেন্ট
- মূল্যস্ফীতি সাড়ে ৭ শতাংশ নামিয়ে আনা প্রায় অসম্ভব: সিপিডি
- ৯৬ বছর পর উদ্বোধনী ম্যাচে জয় পেলো মেক্সিকো
- পেলের পরেই মোরা, মাঠে নেমেই ইতিহাসের অংশ
- জয়ে বিশ্বকাপ অভিযান শুরু দক্ষিণ কোরিয়ার
- পেলের পরেই মোরা, মাঠে নেমেই ইতিহাসের অংশ
- জমকালো আয়োজনে শুরু বিশ্বকাপ ফুটবল
- আজ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু
- বাজারে দাম চড়া, ক্রেতাদের ভোগান্তি চলছেই
- শাকিরা: বিশ্বকাপের ‘গানকন্যা’র উত্থান, রেকর্ড ও বিশ্বজয়ের গল্প
- থাই রাজকুমারী দেব্যাভতি মারা গেছেন
- জয়ে বিশ্বকাপ অভিযান শুরু দক্ষিণ কোরিয়ার
- বিশ্বকাপ উন্মাদনায় স্টেডিয়ামে মেক্সিকোর প্রেসিডেন্ট
- তিন লাল কার্ডের উদ্বোধনী ম্যাচ জিতল মেক্সিকো
- ৮৯ দিনে হামে ৬৪৩ শিশুর প্রাণহানী
- কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- মূল্যস্ফীতি সাড়ে ৭ শতাংশ নামিয়ে আনা প্রায় অসম্ভব: সিপিডি
- হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট
- বাংলাদেশসহ নানা দেশে হঠাৎ ফেসবুক বন্ধ!







