প্রধানমন্ত্রীর অপেক্ষায় এটিএমের পরিবার
বিনোদন প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:২৪ পিএম, ৮ মে ২০১৯ বুধবার
ছবি: সংগৃহীত
রাজধানীর আজগর আলী হাসপাতালে লাইফ সাপোর্টে আছেন বরেণ্য অভিনেতা এটিএম শামসুজ্জামান। বেঁচে থাকলেও তার অবস্থা খুব একটা ভালো নয় বলে জানান অভিনেতার ছোট ভাই সালেহ জামান সেলিম। কয়েকদিন আগে এটিএম শামসুজ্জামানের মেয়ে কোয়েল আহমেদ জানিয়েছিলেন, ‘বাবা ভালো আছেন।’ কিন্তু দুদিন আগে আবার তার অবস্থার অবনতি হয়। এই অবস্থায় উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশ নেয়া হবে কিনা প্রশ্ন উঠেছে বিভিন্ন মহলে।
এর জবাবে এটিএমের ছোট ভাই সেলিম গণমাধ্যমকে বলেন, ‘দেশে ভাইকে যে চিকিৎসা দেয়া হচ্ছে বিদেশে নিলে একই হবে। তাই এখানকার চিকিৎসকরা তাকে দেশের বাইরে নেয়ার পক্ষে নন। তবে তাকে বিদেশে নেয়ার পুরো বিষয়টি প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে। আমরা তার অপেক্ষায় আছি। তিনি লন্ডন থেকে দেশে ফিরলে ভাইয়ের বিষয়টা জানাবো। চিকিৎসার বিষয়ে প্রধানমন্ত্রী যে সিদ্ধান্ত দেবেন, সেটাই গ্রহণ করা হবে।’
এর আগে মঙ্গলবার সন্ধ্যায় হাসপাতালে চিকিৎসাধীন এটিএম শামসুজ্জামানের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে। এ বিষয়ে বিরক্তি প্রকাশ করেন অভিনেতার ভাই সেলিম। তবে শুধু এবার নয়, আগেও একাধিকবার এটিএমের মৃত্যুর গুজব ছড়িয়ে পড়েছিল সোশ্যাল মিডিয়ায়। প্রতিবারই অভিনেতা নিজে ফেসবুক লাইভে এসে জানিয়েছিলেন, তিনি বেঁচে আছেন। এবার তার ভাই জানালেন, এটিএম শামসুজ্জামানের মৃত্যুর খবর সত্যি নয়, গুজব।
৮৮ বছর বয়সী এ অভিনেতার শরীর অনেকদিন ধরেই ভালো যাচ্ছিল না। বার্ধক্যজনিত কারণে তিনি শারীরিক নানা জটিলতায় ভুগছিলেন। তারই জেরে গত ২৬ এপ্রিল মলত্যাগজনিত সমস্যায় তিনি অসুস্থ হয়ে পড়েন। এরপরই তাকে ভর্তি করা হয় রাজধানীর গেন্ডারিয়ায় অবস্থিত আজগর আলী হাসপাতালে। পরের দিন তার শরীরে অস্ত্রোপচার করা হয়। বর্তমানে তিনি ওই হাসপাতালের চিকিৎসক রাকিব উদ্দিনের তত্ত্বাবধানে আছেন।
-জেডসি
- কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী হাসপাতালে ভর্তি
- ‘প্রতিটি শিশুর স্বাস্থ্যসেবা নিশ্চিতে আমি প্রতিশ্রুতিবদ্ধ’
- ২৫ মার্চের গণহত্যা ছিল একটি সুপরিকল্পিত হত্যাযজ্ঞ: প্রধানমন্ত্রী
- স্বাধীনতা দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন
- জাবি ছাত্রী শারমীন হত্যা: স্বামী ফাহিম ২ দিনের রিমান্ডে
- বিশ্ববাজারে আজও কমলো স্বর্ণের দাম
- একাত্তরের গণহত্যার স্বীকৃতিতে কাজ করবে সরকার: শামা ওবায়েদ
- বিদেশগামী শিক্ষার্থীদের ১০ লাখ টাকা ঋণের নির্দেশ
- ঈদের আমেজ, রাজধানী আজও বেশ ফাঁকা
- ইরানে বাড়ি ও পার্কে হামলা, ৬ জন নিহতের দাবি
- নিউইয়র্কের লাগার্ডিয়া বিমানবন্দরে গাড়ির সঙ্গে বিমানের সংঘর্ষ
- আজও ঢাকা চিড়িয়াখানায় মানুষের ব্যাপক ভিড়
- কক্সবাজার সমুদ্র সৈকতে পর্যটকের ঢল
- ঈদ শেষে রাজধানীতে ফিরছে মানুষ
- যেকোনো সময় বন্ধ হয়ে যেতে পারে সব পেট্রোল পাম্প
- জাবি ছাত্রী শারমীন হত্যা: স্বামী ফাহিম ২ দিনের রিমান্ডে
- একাত্তরের গণহত্যার স্বীকৃতিতে কাজ করবে সরকার: শামা ওবায়েদ
- বিদেশগামী শিক্ষার্থীদের ১০ লাখ টাকা ঋণের নির্দেশ
- বিশ্ববাজারে আজও কমলো স্বর্ণের দাম
- ‘প্রতিটি শিশুর স্বাস্থ্যসেবা নিশ্চিতে আমি প্রতিশ্রুতিবদ্ধ’
- ২৫ মার্চের গণহত্যা ছিল একটি সুপরিকল্পিত হত্যাযজ্ঞ: প্রধানমন্ত্রী
- স্বাধীনতা দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন
- কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী হাসপাতালে ভর্তি





