প্রধানমন্ত্রীর উপহারের পাকা বাড়িতে উঠছেন সেই দানবীর
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:১৪ পিএম, ১৬ আগস্ট ২০২০ রবিবার
ছবি: সংগৃহীত
করোনায় কর্মহীন এবং অসহায় হয়ে পড়া মানুষের সহায়তায় নিজের ঘর মেরামতের জন্য জমানো ১০ হাজার টাকা দান করা সেই ভিক্ষুক নাজিমুদ্দিন প্রধানমন্ত্রীর উপহারের পাকা বাড়িতে উঠছেন।
এর আগে শনিবার (১৫ আগস্ট) শেরপুরের জেলা প্রশাসক আনারকলি মাহবুব এই তথ্য জানান। তিনি বলেন, আমরা রোববার প্রধানমন্ত্রীর পক্ষে নবনির্মিত বাড়িটি এই নাজিমউদ্দিনের কাছে হস্তান্তর করবো। প্রধানমন্ত্রীর ব্যক্তিগত তহবিলের অর্থ দিয়ে বাড়িটি তৈরি করা হয়েছে।
সেসময় তিনি আরও বলেন, সরকার তাকে একটি উপযুক্ত জায়গায় বাড়ি বানিয়ে দিতে চেয়েছিল। কিন্তু নাজিমউদ্দিন যেখানে থাকেন সেখান থেকে অন্য কোথাও যেতে চাননি। তাই তিনি যেখানে চেয়েছেন সেখানেই বাড়িটি করে দেয়া হয়েছে।
তিনি জানান, নাজিমউদ্দিনকে শুধু বাড়ি নয়, একটি দোকানও দেয়া হচ্ছে। এজন্য তাকে ইতোমধ্যে ২০ হাজার টাকা সহায়তা দেয়া হয়েছে। এছাড়া তাকে সরকারের পক্ষ থেকে খাস জমিও দেয়া হচ্ছে।
উল্লেখ্য, গেল ২১ এপ্রিল করোনায় কর্মহীন হয়ে পড়া মানুষের সহায়তায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে নিজের ভাঙা ঘর মেরামতের জন্য ভিক্ষা করে জমানো নগদ দশ হাজার টাকা অনুদান দিয়ে আলোচনায় এসেছিলেন শেরপুরে ঝিনাইগাতীর ৮০ বছর বয়সী ভিক্ষুক নাজিম উদ্দিন। ঘটনাটি প্রধানমন্ত্রীর নজর কেড়েছিল এবং তাকে ব্যক্তিগত তহবিল থেকে একটি আধুনিক বাড়ি তৈরি করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেন।
-জেডসি
- এই ঈদে দর্শক চাহিদায় বাড়ল ‘দম’-এর শো
- ঈদের দ্বিতীয় দিনেও ফাঁকা রাজধানী
- এসএসসি পরীক্ষার প্রবেশপত্র বিতরণের তারিখ ঘোষণা
- কুমিল্লায় যাত্রীবাহী বাসে ট্রেনের ধাক্কা, নিহত ১২
- বঙ্গোপসাগরে লঘুচাপ, ৩ বিভাগে বজ্রবৃষ্টির আভাস
- পৃথিবীর মতো গ্রহের সন্ধান পাওয়া গেছে
- ১০ দিনে নেপাল-তিব্বত: পাহাড় ও বিস্ময়ের এক ভ্রমণকাহিনি
- রোগী দেখতে ঢামেক হাসপাতালে এসে শিশু নিঁখোজ
- দেশের যেসব অঞ্চলে চার দিন ঝড়-বৃষ্টির সম্ভাবনা
- দেশের বাজারে সোনার দামে বড় পতন
- নারী ফুটবলের বিকাশে নতুন সিদ্ধান্ত ফিফার
- কুমিল্লায় ট্রেন দুর্ঘটনা: ২ গেটম্যান বরখাস্ত, তদন্তে ৩ কমিটি
- অনেক নারী এখনও ন্যায়বিচার থেকে বঞ্চিত: এড. দিলশাদ
- আজ ঢাকার আকাশ মেঘলা, মাঝে মাঝে বৃষ্টির আশঙ্কা
- ঈদ সালামি: শিশুদের আনন্দের ঝুলি, ঐতিহ্যের মধুর বন্ধন
- চাঁদরাতে কেনাকাটা: ভিড়ে মুখর নগর জীবন
- রাজধানীতে আজ বন্ধ থাকছে মেট্রোরেল
- রাজধানীর কোথায় কখন ঈদের জামাত জেনে নিন
- ঈদে তারকাদের ব্যস্ততা-আনন্দ, কেমন কাটছে উৎসব
- আজ ঢাকার আকাশ মেঘলা, মাঝে মাঝে বৃষ্টির আশঙ্কা
- আজ ঈদুল ফিতর, দেশজুড়ে আনন্দ-উৎসব
- ঈদের দিন ফাঁকা রাজধানী, নিস্তব্ধতায় ভিন্ন এক ঢাকা
- ঈদের দিন রাজধানীর কোথায় কোথায় বেড়াতে যেতে পারেন
- জাতীয় ঈদগাহে একসঙ্গে নামাজ আদায় করলেন প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী
- ঈদ সালামি: শিশুদের আনন্দের ঝুলি, ঐতিহ্যের মধুর বন্ধন
- অনেক নারী এখনও ন্যায়বিচার থেকে বঞ্চিত: এড. দিলশাদ
- প্রধানমন্ত্রীর সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করতে ‘যমুনা’য় জনতার ঢল
- দাদাভাইকে যেমন দেখেছি: আইরীন নিয়াজী মান্না
- ঈদের সেমাই: ঐতিহ্য ও স্বাদের অপূর্ব মেলবন্ধন
- নারীদের জন্য রাজধানীর কোথায় কখন ঈদ জামাত






