প্রধানমন্ত্রীর উপহার পেলেন গোল্ডেন বুট জয়ী আঁখি
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:৫০ পিএম, ৪ জুন ২০২২ শনিবার
ফাইল ছবি
২০১৭ সালে সাফ অনূর্ধ্ব-১৫ মহিলা চ্যাম্পিয়নশিপ ফুটবল টুর্নামেন্টে গোল্ডেন বুট জয়ী জাতীয় মহিলা ফুটবল দলের সেরা খেলোয়াড় আঁখি খাতুনকে সিরাজগঞ্জের শাহজাদপুরে আট শতক জমি উপহার দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বসতবাড়ির জমি পেয়ে আনন্দিত তার পরিবার ও আত্মীয়-স্বজনরা।
শনিবার (৪ জুন) দুপুরে সিরাজগঞ্জ অফিসার্স ক্লাবে প্রধানমন্ত্রীর পক্ষে আঁখির পরিবারের কাছে জমির দলিল হস্তান্তর করেন পানিসম্পদ মন্ত্রণালয়ের সচিব কবির বিন আনোয়ার।
অনুষ্ঠানে কবির বিন আনোয়ার বলেন, জাতীয় দলে আঁখির অসাধারণ অবদানের স্বীকৃতি হিসেবে প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী তার পরিবারের জন্য সরকারের পক্ষ থেকে তিন বছর আগে জমি দেওয়া হয়েছিল। আঁখিকে যে জমি দেওয়া হয়েছিল, তা নিয়ে বিভিন্ন জটিলতা সৃষ্টি হওয়ায় বিষয়টি বাফুফের সভাপতি ও বিভিন্ন মন্ত্রণালয়ে জানায় আঁখি।
তিনি আরও বলেন, মন্ত্রণালয় থেকে আমরা আঁখির পরিবারের জন্য উপযুক্ত জমি পেতে সিরাজগঞ্জ জেলা প্রশাসনের সঙ্গে যোগাযোগ করি। আজকে আঁখির মা-বাবার কাছে আনুষ্ঠানিকভাবে বসতবাড়ির জমি হস্তান্তর করা হলো।
জেলা প্রশাসক ফারুক আহম্মেদ বলেন, এই মুহূর্তে জমিটি জলাশয়ের মধ্যে আছে। জায়গাটিকে আঁখি ও তার পরিবারের ব্যবহারের জন্য উপযোগী করে দেওয়া হবে। আঁখির পরিবার যেন আর্থিক ব্যয় ছাড়াই ব্যবহার উপযোগী হিসেবে জায়গাটি পায়, সেই লক্ষ্যে কাজ করছি। দলিল হস্তান্তর অনুষ্ঠানের তিন দিন আগে আঁখি বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) কার্যালয়ে গিয়ে দলিলের কাজ শেষ করেছেন।
আঁখির বড় ভাই নাজমুল হোসেন বলেন, মাত্র এক শতক জমির ওপর দো-চালা একটি টিনের ঘর আমাদের। খুবই কষ্ট করে লেখাপড়া করেছে আঁখি। থাকার মাত্র একটি ঘর। সেখানেই খুব কষ্ট করে মা বাবা থাকে। আমি থাকি এক চাচার ঘরে। আঁখি বাড়ি এলে মায়ের সঙ্গে খুব কষ্ট করে ঘুমাই। আঁখি শুধু আমার নয়, পুরো সিরাজগঞ্জবাসীর গর্ব।
জমির কাগজ বুঝে পেয়ে আঁখির বাবা আক্তার হোসেন বলেন, প্রধানমন্ত্রী আমার মেয়েকে যে উপহার দিয়েছেন, এটা দেখে আরও অনেক খেলোয়াড় অনুপ্রাণিত হবেন। ভবিষ্যতে আমার মেয়েকে আরও ভালো খেলার জন্য প্রধানমন্ত্রীর এই উপহার সাহায্য করবে। আমরা সবাই প্রাণভরে প্রধানমন্ত্রীর জন্য দোয়া করি।
প্রসঙ্গত, ২০১৪ সালে বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবলে শাহজাদপুর ইব্রাহিম বালিকা বিদ্যালয়ের হয়ে খেলে উঠে আসেন আঁখি। ২০১৫ সালে জাতীয় দলের ক্যাম্পে ডাক আসে তার। এর আগে তাজিকিস্থানে এএফসি অনূর্ধ্ব-১৪ আঞ্চলিক ফুটবল চ্যাম্পিয়নশিপে প্রথম খেলেন আঁখি। ২০১৭ সালে সাফ অনূর্ধ্ব-১৫ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ। এ টুর্নামেন্টে সেরা খেলোয়াড় নির্বাচিত হয়ে আঁখি গোল্ডেন বুট পেয়েছিল।
- আজ দেশের যেসব এলাকায় ঝড়-বৃষ্টি হতে পারে
- ঈদের দিন রাজধানীর কোথায় কোথায় বেড়াতে যেতে পারেন
- ঈদের দিন ফাঁকা রাজধানী, নিস্তব্ধতায় ভিন্ন এক ঢাকা
- ঈদের সেমাই: ঐতিহ্য ও স্বাদের অপূর্ব মেলবন্ধন
- প্রধানমন্ত্রীর সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করতে ‘যমুনা’য় জনতার ঢল
- জাতীয় ঈদগাহে একসঙ্গে নামাজ আদায় করলেন প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী
- চাঁদরাতে কেনাকাটা: ভিড়ে মুখর নগর জীবন
- নারীদের জন্য রাজধানীর কোথায় কখন ঈদ জামাত
- রাজধানীর কোথায় কখন ঈদের জামাত জেনে নিন
- আজ ঈদুল ফিতর, দেশজুড়ে আনন্দ-উৎসব
- ঈদের দিন সারা দেশে ঝড়-বৃষ্টির আশঙ্কা
- ঈদের শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি
- রাজধানীতে ঈদের দিন বন্ধ থাকবে মেট্রোরেল
- ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী
- শেষ মুহূর্তে চলছে আতর-টুপি-জায়নামাজ কেনা
- রাজধানীতে ঈদের দিন বন্ধ থাকবে মেট্রোরেল
- স্বাদের ঐতিহ্যে চার দশক: কে-শফি বেকারির গল্প
- বিটিভির ঈদ আড্ডায় কিংবদন্তি অভিনেত্রী ববিতা
- চাঁদরাতে কেনাকাটা: ভিড়ে মুখর নগর জীবন
- সুখি দেশের তালিকা প্রকাশ, বাংলাদেশের অবস্থান কত
- ঈদের শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি
- ঈদের আগে শেষ শুক্রবারে সবজিতে স্বস্তি, মাছ-মাংস-ডিমে চাপ
- আজ রমজানের শেষ শুক্রবার জুমাতুল বিদা
- শেষ ইফতারের আবেগ: এক টেবিলে ভালোবাসার পূর্ণতা
- রাজধানীর কোথায় কখন ঈদের জামাত জেনে নিন
- মধ্যপ্রাচ্যের যুদ্ধে ৫ বাংলাদেশি নিহত: শামা ওবায়েদ
- শেষ মুহূর্তে চলছে আতর-টুপি-জায়নামাজ কেনা
- রাজধানীতে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি, ভোগান্তিতে নগরবাসী
- আগামীকাল ঈদ, প্রস্তুত জাতীয় ঈদগাহ
- ঈদের দিন সারা দেশে ঝড়-বৃষ্টির আশঙ্কা



