প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে গৃহহীন ৭ পরিবারকে ঘর উপহার
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৭:১৮ পিএম, ২৭ সেপ্টেম্বর ২০২২ মঙ্গলবার
ফাইল ছবি
প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে লক্ষ্মীপুরে গৃহহীন সাত পরিবারকে আধাপাকা ও টিনশেড ঘর উপহার দেয়া হয়েছে। মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে জেলা শহরে টাউনহল মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে তাদের মাঝে ঘরের চাবি হস্তান্তর করা হয়েছে।
জেলা যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক বায়েজিদ ভূঁইয়ার ব্যাক্তিগত আয়োজনে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যোগ দেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। অনুষ্ঠানের উদ্বোধন করেন যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ।
যুবলীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের তত্বাবধানে এ কর্মসূচিতে লক্ষ্মীপুর প্রান্তে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন, জেলা প্রশাসক মো. আনোয়ার হোছাইন আকন্দ, পুলিশ সুপার মো. মাহফুজ্জামান আশরাফ, পৌর মেয়র মোজাম্মেল হায়দার মাসুম ভূঁইয়া প্রমুখ।
আরো ছিলেন লক্ষ্মীপুর সদর থানা আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন কবির পাটওয়ারী, সাধারণ সম্পাদক সৈয়দ সাইফুল ইসলাম পলাশ, পৌরসভা আওয়ামী লীগের সভাপতি সৈয়দ আহমদ পাটওয়ারী, সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম বাবর ।
যুবলীগ নেতা বায়েজিদ ভূঁইয়া বলেন, 'মুজিব বর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী ঘোষিত দেশে ভূমিহীন ও গৃহহীন থাকবে না' এ কর্মসূচির আলোকেই এ আয়োজন করা হয়েছে। ১৯৭৫ সালের ১৫ আগস্ট কালো রাতে ঘাতকদের বুলেটের আঘাতে শহীদদের স্মরণে তাদের নাম দিয়ে ঘরগুলোর নামকরণ করা হয়েছে। বঙ্গবন্ধু শান্তি কুঞ্জ, বঙ্গমাতা শান্তি কুঞ্জ, শেখ মনি শান্তি কুঞ্জ, শেখ কামাল শান্তি কুঞ্জ, আরজু মনি শান্তি কুঞ্জ, শেখ জামাল শান্তি কুঞ্জ ও শেখ রাসেল শান্তি কুঞ্জ।
- একাত্তরে গণহত্যাকে স্বীকৃতির দাবিতে মার্কিন কংগ্রেসে প্রস্তাব
- সড়ক দুর্ঘটনা: ১৮ ঘণ্টায় ঝরে গেল ২৩ প্রাণ
- ট্রাম্পের আলটিমেটামে কড়া প্রতিক্রিয়া ইরানের
- আজ সকালে লন্ডন গেলেন ডা. জোবাইদা রহমান
- এই ঈদে দর্শক চাহিদায় বাড়ল ‘দম’-এর শো
- ঈদের দ্বিতীয় দিনেও ফাঁকা রাজধানী
- এসএসসি পরীক্ষার প্রবেশপত্র বিতরণের তারিখ ঘোষণা
- কুমিল্লায় যাত্রীবাহী বাসে ট্রেনের ধাক্কা, নিহত ১২
- বঙ্গোপসাগরে লঘুচাপ, ৩ বিভাগে বজ্রবৃষ্টির আভাস
- পৃথিবীর মতো গ্রহের সন্ধান পাওয়া গেছে
- ১০ দিনে নেপাল-তিব্বত: পাহাড় ও বিস্ময়ের এক ভ্রমণকাহিনি
- রোগী দেখতে ঢামেক হাসপাতালে এসে শিশু নিঁখোজ
- দেশের যেসব অঞ্চলে চার দিন ঝড়-বৃষ্টির সম্ভাবনা
- দেশের বাজারে সোনার দামে বড় পতন
- নারী ফুটবলের বিকাশে নতুন সিদ্ধান্ত ফিফার
- চাঁদরাতে কেনাকাটা: ভিড়ে মুখর নগর জীবন
- রাজধানীর কোথায় কখন ঈদের জামাত জেনে নিন
- রাজধানীতে আজ বন্ধ থাকছে মেট্রোরেল
- অনেক নারী এখনও ন্যায়বিচার থেকে বঞ্চিত: এড. দিলশাদ
- কুমিল্লায় ট্রেন দুর্ঘটনা: ২ গেটম্যান বরখাস্ত, তদন্তে ৩ কমিটি
- আজ ঈদুল ফিতর, দেশজুড়ে আনন্দ-উৎসব
- আজ ঢাকার আকাশ মেঘলা, মাঝে মাঝে বৃষ্টির আশঙ্কা
- ঈদে তারকাদের ব্যস্ততা-আনন্দ, কেমন কাটছে উৎসব
- বঙ্গোপসাগরে লঘুচাপ, ৩ বিভাগে বজ্রবৃষ্টির আভাস
- ঈদের দিন রাজধানীর কোথায় কোথায় বেড়াতে যেতে পারেন
- ঈদের দিন ফাঁকা রাজধানী, নিস্তব্ধতায় ভিন্ন এক ঢাকা
- জাতীয় ঈদগাহে একসঙ্গে নামাজ আদায় করলেন প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী
- ঈদ সালামি: শিশুদের আনন্দের ঝুলি, ঐতিহ্যের মধুর বন্ধন
- ঈদের দ্বিতীয় দিনেও ফাঁকা রাজধানী
- প্রধানমন্ত্রীর সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করতে ‘যমুনা’য় জনতার ঢল









