প্রধানমন্ত্রীর সবচেয়ে বড় অর্জন মানুষের ভালোবাসা: স্পিকার
বাসস | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:০৬ পিএম, ৩০ সেপ্টেম্বর ২০২৩ শনিবার
শিরীন শারমিন চৌধুরী
জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশে ব্যাপক উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছেন। তার সবচেয়ে বড় অর্জন বাংলার মানুষের ভালোবাসা।
তিনি আরো বলেন, এই উন্নয়ন কর্মসূচির সফলতার জন্যই সারাবিশ্বে বাংলাদেশ উন্নয়নের রোল মডেল হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে।
শিরীন শারমিন চৌধুরী আজ শনিবার নিজ নির্বাচনী এলাকা রংপুর-৬ এর পীরগঞ্জ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র জন্মদিন উপলক্ষে আয়োজিত বিশেষ আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
পীরগঞ্জ আওয়ামী ওলামালীগের সভাপতি হাফেজ রফিকুল ইসলাম ফরাজী’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পীরগঞ্জ পৌরসভার মেয়র এ এস এম তাজিমুল ইসলাম শামীম এবং রংপুর জেলার জেলাপ্রশাসক মো. মোবাশ্বের হাসান বক্তব্য প্রদান করেন।
স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি বলেন, ধর্মীয় প্রতিষ্ঠান থেকে মানুষের কল্যাণেই কাজ করা হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে পীরগঞ্জের ৯৫০ টি মসজিদ, ২০০০ মাদ্রাসা ও এতিম খানায় সরকারী অনুদান প্রদান করা হয়েছে এবং ভবিষ্যতে অনুদান প্রদানের ক্ষেত্রে এসব ধর্মীয় প্রতিষ্ঠান প্রাধান্য পাবে।
তিনি বলেন, পীরগঞ্জের অবশ্য প্রয়োজনীয় কাজগুলোর লিখিত তালিকা দেয়া হলে, সেগুলো বাস্তবায়নে জরুরী ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হবে।
স্পিকার বলেন, ইসলাম শান্তির ধর্ম, এতে সকলের জন্য সুন্দর জীবন যাপনের বিধান রয়েছে। ধর্মীয় প্রতিষ্ঠানগুলো দিকনির্দেশনামূলক বক্তব্যের মাধ্যমে সমাজে শুভ পরিবর্তনের সূচনা করতে পারে।
স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি বলেন, কোন বিদেশী ফান্ড থেকে নয় বরং সরকারের রাজস্ব খাত থেকেই অসহায়-গরীব-দুঃখী ও প্রতিবন্ধীদের মাঝে বিভিন্ন ভাতা ও অর্থ সাহায্য প্রদান করা হচ্ছে।
তিনি বলেন, দেশের নয় লক্ষ ভূমিহীনকে একটি করে ঘর করে দেয়া হচ্ছে এবং তা পীরগঞ্জেও দেয়া হয়েছে, যা সরকারের সফলতার উদাহরণ।
জাতীয় স্থানীয় সরকার দিবস উন্নয়ন মেলা ২০২৩ উপলক্ষে স্পীকার বলেন, ৩৩০ জন মা-বোনকে সেলাই প্রশিক্ষণ প্রদান এবং ৩০জনকে আইটি প্রশিক্ষণ প্রদান একটি অসাধারণ উদ্যোগ।
তিনি বলেন, মা-বোনেরা কারিগরী প্রশিক্ষণের মাধ্যমে আর্থিক সক্ষমতা অর্জন করতে পারে সে বিষয়ের উপর প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন।
পরে আইসিটি অধিদপ্তরের আওতায় বেকার যুবক ও যুব মহিলাদের কর্মসংস্থানের নিমিত্ত ৪০ দিনব্যাপী ফ্রিল্যান্সিং (ডিজিটাল মার্কেটিং) প্রশিক্ষণের প্রশিক্ষণার্থীদের মধ্যে সার্টিফিকেট বিতরণ করেন।
- বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ
- একই মাঠে মসজিদ-মন্দির, ৫৪ বছর ধরে সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত
- স্বপ্নের নারীর জন্য সব সম্পত্তি বিক্রি, দেখা করতে গিয়ে জানলেন এআই
- দুর্গাপূজায় সম্প্রীতির বার্তা অভিনেত্রী মন্দিরার
- যুক্তরাষ্ট্রে ৩ লাখের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন
- ৪৩ বছরের সম্পর্কে ইতি, সিএনএন ছাড়ছেন ক্রিশ্চিয়ান
- পূজায় ধাবা স্টাইল চিকেন পোলাও
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী
- ৬১০ কোটি টাকার অন্তর্বাসে নজর কাড়লেন কাইলি জেনার
- বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- নাটোরে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ১৪জনের প্রাণহানী
- রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- চা-শ্রমিকের মেয়ের গল্পে বিশ্বমঞ্চে নতুন ইতিহাস ‘নিশি’র
- লুটপাট-সহিংসতা: প্যারিসসহ বিভিন্ন শহরে ‘কারফিউ’ জারি
- পূজামণ্ডপ পরিদর্শনে রংপুরের পথে প্রধানমন্ত্রী
- শারদীয় দুর্গোৎসবের মহানবমী আজ
- পূজায় প্রেক্ষাগৃহে তিন নায়িকার লড়াই
- পূজা দেখতে বেরিয়ে আর বাড়ি ফেরা হলো না দুই ভাই-বোনের
- ৬১০ কোটি টাকার অন্তর্বাসে নজর কাড়লেন কাইলি জেনার
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- ঢাকার বাতাস আজ অস্বাস্থ্যকর, দূষণের শীর্ষে লাহোর
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস











