ঢাকা, মঙ্গলবার ২১, জুলাই ২০২৬ ২০:১০:০১ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ খেলাধুলা মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র‌্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী মাইলস্টোন ট্র্যাজেডির এক বছর: ট্রমা কাটেনি, নিঃস্ব অনেক পরিবার রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ

প্রধানমন্ত্রী আজ নবনির্মিত পুলিশ প্লাজা কনকর্ড উদ্বোধন করবেন

আপডেট: ০৪:৪৭ এএম, ১১ জুন ২০১৫ বৃহস্পতিবার

Sheik-Hasina20150202160624স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, ঢাকা : প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় পুলিশ কল্যাণ ট্রাস্টের নবনির্মিত বাণিজ্যিক ভবন পুলিশ প্লাজা কনকর্ড’র শুভ উদ্বোধন করবেন। পুলিশ কল্যাণ ট্রাস্ট এবং কনকর্ড গ্রুপের যৌথ উদ্যোগে রাজধানীর হাতিরঝিল সংলগ্ন গুলশান-১ এলাকায় এ ভবনটি নির্মিত হয়েছে। বহুতল বিশিষ্ট ও আধুনিক সুযোগ-সুবিধা সমৃদ্ধ এ শপিংমলটি সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়াও সরকারের বিভিন্ন মন্ত্রী, কূটনৈতিক ব্যক্তিত্ব, আমলা, রাজনৈতিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সাংবাদিক, পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দসহ বিভিন্ন পেশাজীবী ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন। ১১.০৬.২০১৫