ঢাকা, বুধবার ২২, জুলাই ২০২৬ ৪:৫১:৩৫ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ খেলাধুলা মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র‌্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী মাইলস্টোন ট্র্যাজেডির এক বছর: ট্রমা কাটেনি, নিঃস্ব অনেক পরিবার রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ

প্রধানমন্ত্রী নেপালে ১০ হাজার মেট্রিক টন চাল ও পর্যাপ্ত পরিমাণ পানি পাঠানোর নির্দেশ দিয়েছেন

আপডেট: ০৩:০২ পিএম, ৪ মে ২০১৫ সোমবার

fileস্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, ঢাকা : প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেপালে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত লোকদের জন্য ১০ হাজার মেট্রিক টন চাল ও পর্যাপ্ত পরিমাণ পানি পাঠাতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আজ নির্দেশ দিয়েছেন। প্রধানমন্ত্রীর প্রেস সচিব এ কে এম শামীম চৌধুরী বাসসকে জানান, ‘প্রধানমন্ত্রী জরুরি ভিত্তিতে নেপালে চাল ও পানি পাঠাতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন।’ তিনি বলেন, বিমান ও সড়ক পথে পর্যায়ক্রমে চাল ও পানি পাঠানো হবে। গত ২৫ এপ্রিল ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পে এ পর্যন্ত ৭ হাজার ২৫০ জন নিহত এবং ১৪ হাজার ১২২ জন আহত হয়েছে। এ ছাড়া ভূমিকম্পে কয়েক হাজার বাড়িঘর ও স্থাপনা ধ্বংস হয়েছে। ০৪.০৫.২০১৫