প্রভাষক মুনা হত্যা মামলায় স্বামী রিমান্ডে
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:১২ পিএম, ১৫ সেপ্টেম্বর ২০২২ বৃহস্পতিবার
ছবি: সংগৃহীত
কুমিল্লায় কলেজ শিক্ষক তাহমিনা আক্তার মুনা হত্যা মামলার প্রধান আসামি তার স্বামী সালাউদ্দিন সুমনের একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বুধবার কুমিল্লা জেলা ও দায়রা কোর্ট ১নং আমলি আদালতের বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. আব্বাস উদ্দিন শুনানি শেষে এ আদেশ দেন।
আদালত পুলিশের পরিদর্শক মো. মজিবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন। এর আগে, এই মামলার তদন্তকারী কর্মকর্তা পরিদর্শক মো. হানিফ নিহত মুনার স্বামী সুমন সালাউদ্দিনের ৭ দিনের রিমান্ডের আবেদন করেন।
গত ৩০ আগস্ট রাত ১টায় মুনা কুমিল্লা শহরের রেসকোর্স এলাকায় ভাড়াবাসায় অগ্নিদগ্ধ হন। পরে তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজে হাসপাতালে নেয়া হয়। কুমিল্লা মেডিকেলে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে ঢাকার শেখ হাসিনা বার্ন এন্ড প্লাস্টিক হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত ৪ সেপ্টেম্বর সন্ধ্যায় মারা যান মুনা।
মুনার বোন জামাই মো. তারিকুল আলম অভিযোগ করেন, এটি একটি হত্যাকাণ্ড। তার স্বামী তাকে পরিকল্পিতভাবে আগুনে পুড়িয়ে মেরেছে।
কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সহিদুর রহমান বলেন, 'গত ৫ সেপ্টেম্বর মুনার বোন জামাই মো. তারিকুল আলম থানায় একটি অভিযোগ দায়ের করেন। পরে তদন্ত শেষে ৭ সেপ্টেম্বর নারী নির্যাতন দমন আইন-২০০০ এর অধীনে মামলা হিসেবে নথিভুক্ত করা হয়। এর পর দিন গত ৮ সেপ্টেম্বর আদালতে আত্মসমর্পণ করেন মামলার প্রধান আসামি ও মুনার স্বামী সুমন।
তাহমিনা আক্তার মুনা ২০১৭ সালে সুমনকে বিয়ে করেন। মুনা কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে বাংলায় স্নাতক ও স্নাতকোত্তর শেষ করে স্থানীয় একটি বেসরকারি কলেজে প্রভাষক হিসেবে কর্মরত ছিলেন।
- তোষামোদ নয়, সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর
- নিউইয়র্ক সফরে যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- স্পেনের সামনে আজ কেপ ভার্দে, কোথায় এই দ্বীপরাষ্ট্র?
- যুক্তরাষ্ট্র ও ইরানের শান্তিচুক্তি চূড়ান্ত, শুক্রবার স্বাক্ষর
- ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি: তেল সস্তা, এশিয়ার শেয়ার বাজার চাঙা
- ফের চালু হচ্ছে বিমানের ঢাকা-নারিতা রুট
- সন্ধ্যার মধ্যে দেশের ১২ অঞ্চলে বজ্রবৃষ্টি হতে পারে
- এইচএসসি পরীক্ষার চূড়ান্ত কেন্দ্র তালিকা প্রকাশ
- দেশে প্রায় ৬ হাজার টাকা বাড়ল স্বর্ণের দাম
- বেনজীরের গ্রেপ্তারের খবরে পরী লিখলেন ‘মজা’
- স্পেনের বিশ্বকাপ শুরু হচ্ছে আজ রাতে
- বৃষ্টিভেজা প্রেমের দূত কদম: বর্ষার হৃদয়ে ফোটা এক অনন্ত সৌন্দর্য
- প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ়
- আজ রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও
- ঢাকার বাতাসে সুখবর, দূষণের শীর্ষে বাগদাদ
- বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজিলকে রুখে দিল মরক্কো
- রামিসা হত্যা: মৃত্যুদন্ডপ্রাপ্তদের আপিল গ্রহণ হাইকোর্টে
- চট্টগ্রামে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার
- কনোলির বিধ্বংসী ইনিংসে অস্ট্রেলিয়ার নাটকীয় জয়
- প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ়
- আজ রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও
- বাজেটে সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে শিক্ষাকে: শিক্ষামন্ত্রী
- এইচএসসি পরীক্ষায়ও থাকছে সিসিটিভির নজরদারি
- নারীদের জন্য ১৫০০ বেডের দুটি হাসপাতাল হবে: স্বাস্থ্যমন্ত্রী
- মিরপুর স্টেডিয়ামে খেলা উপভোগ করছেন জাইমা রহমান
- রাজধানী ঢাকা ও আশপাশে আজ বজ্রসহ বৃষ্টির আভাস
- ঢাকার বাতাসে সুখবর, দূষণের শীর্ষে বাগদাদ
- বিডি-অসি সিরিজ, অস্ট্রেলিয়াকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল বাংলাদেশ
- অস্ট্রেলিয়ার পাঁচ শহরে মুক্তি পাচ্ছে ‘বনলতা সেন’
- ফের চালু হচ্ছে বিমানের ঢাকা-নারিতা রুট








