ঢাকা, বৃহস্পতিবার ১১, জুন ২০২৬ ২০:২৩:৪৩ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
সরবরাহ স্বাভাবিক, তবু কমছে না আলুর দাম মেঘনায় নিখোঁজের ২৮ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার ১৯ বছর পর বিএনপি সরকারের বাজেট আজ বিশ্বকাপ ফুটবলের উদ্বোধনী অনুষ্ঠানে যা যা থাকছে ফুটবল বিশ্বকাপ: স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী আজ ইতিহাসের সর্ববৃহৎ বাজেট পেশ যে শর্তে কংগ্রেসে যোগ দিচ্ছেন মমতা আজ বৃহস্পতিবার পর্দা উঠছে ফুটবল বিশ্বকাপের ২৩তম আসরের

প্রযোজক হয়ে বিড়ম্বনায় দীপিকা

বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৪৫ পিএম, ৫ জুন ২০২০ শুক্রবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

প্রযোজক হলে অনেক ঝামেলা পোহাতে হয়। ‘ছপাক’-এর প্রযোজক হিসেবে দীপিকা পাড়ুকোন অনেক ঝামেলা সামলেছেন, এবার রণবীর সিংহের ছবি ‘এইটিথ্রি’র প্রযোজক হিসেবে বিড়ম্বনায় পড়লেন দীপিকা।

বিগ বাজেট মুভি ‘এইটিথ্রি’র প্রযোজক তালিকায় রয়েছেন দীপিকা, কবীর খান, সাজিদ নাদিয়াদওয়ালা, বিষ্ণু বর্ধন ইন্দুরি এবং ফ্যান্টম ফিল্মস, রিলায়্যান্স এন্টারটেনমেন্ট। ছবিটি এই মুহূর্তে পোস্ট প্রোডাকশনে রয়েছে। সে সব কাজের তদারকি করছিলেন রিলায়্যান্স এন্টারটেনমেন্টের সিইও শিবাশিস সরকার।

কিন্তু তিনি করোনায় আক্রান্ত হন। তারপরেই রটে যায় যে, ছবির পোস্ট প্রোডাকশনের সব কাজ এখন থেকে দীপিকা দেখবেন। এতে স্বাভাবিক ভবেই অস্বস্তিতে পড়েন অভিনেত্রী। বাকি প্রযোজকদের দীপিকা জানিয়ে দেন, খবরটি একেবারেই ভুল।

তিনি মনে করেন, এই মুহূর্তে পোস্ট প্রোডাকশনের সব দায়িত্ব নিতে পারেন একমাত্র কবীর খান, যিনি ছবির পরিচালক ও প্রযোজক।

গত এপ্রিল মাসে ‘এইটিথ্রি’ রিলিজ়ের কথা ছিল। কিন্তু করোনাভাইরাসের কারণে বাতিল হয়।

ছবির পোস্ট-প্রোডাকশনের বাকি থাকা কাজও আটকে যায়। এখন কাজ শুরু হলেও, ছবি কবে রিলিজ় করবে তার এখনো কোনো নিশ্চয়তা নেই।

-জেডসি