প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর নরসিংদীর চিনাদী বিল
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:২৩ পিএম, ৭ অক্টোবর ২০২২ শুক্রবার
ফাইল ছবি
প্রাকৃতিক দৃশ্য ও নীল আকাশের নৈসর্গিক সৌন্দর্য ঘেরা নরসিংদীর চিনাদী বিল। প্রায় ৫৫০ বিঘা আয়তনের স্বচ্ছ পানির এই বিলের বিশেষত্ব জলের উপর পদ্মফুল। যা দেখতে প্রতিনিয়িত বিলটিতে ভিড় করেন প্রচুর সংখ্যক মানুষ।
নরসিংদীর শিবপুর উপজেলা থেকে ৮ কিলোমিটার পশ্চিমে দুলালপুর ইউনিয়নে অবস্থিত প্রাকৃতিক সৌন্দর্যমন্ডিত বিলটি। এ বিলের যেমন রয়েছে প্রাকৃতিক রূপ, তেমনি বিলের জলে রয়েছে দেশিয় প্রজাতির বিভিন্ন প্রকার জলজপ্রাণী।
বিলের স্বচ্ছ পানি, পদ্মফুল ও প্রকৃতির সঙ্গে আকাশের মিতালী উপভোগ করতে ছুটির দিন কিংবা যেকোনো অবসরে পরিবার পরিজন অথবা বন্ধুদের নিয়ে ঘুরতে আসেন ভ্রমণ পিপাসু মানুষজন। তারা ছোট ছোট ডিঙ্গি নৌকায় চড়ে ঘুরে বেড়ান বিলের এক প্রান্ত থেকে অপর প্রান্ত। তাদের মধ্যে কেউ আবার পদ্মফুলের সঙ্গে ছবি তোলায় মেতে ওঠেন।
সম্প্রতি চিনাদী বিলে ঘুরতে আসা নীলা ও রাসেল জুটি বলেন, যান্ত্রিক শহরে নানা ব্যস্ততায় ঘুরাঘুরি হয় না। মানুষের মুখে অনেক শুনেছি এই বিলের সর্ম্পকে। তাই আজ চলে আসলাম। সত্যি প্রকৃতি যে এতোটা সুন্দর তা জানা ছিল না। নৌকায় উঠে ঘণ্টাখানেক ঘুরেছি। বিলের জলে ভেসে থাকা পদ্ম ফুলগুলো এতোটা মনোমুগ্ধকর যে কিছুটা সময় সব যান্ত্রিক জীবনের ক্লান্তি ভুলে প্রকৃতিতে হারিয়ে ছিলাম।
পরিবার নিয়ে ঘুরতে আসা ব্যাংকার রিপন বলেন, ‘আমি নরসিংদীর স্থানীয় বাসিন্দা, এই বিলটি বিশেষ করে শীতকালে অতিথি পাখির কলকাকলিতে মুখর হয়ে ওঠে। এই বিলে থাকা জলজ প্রাণী, পাখির কারণে রক্ষা হচ্ছে পরিবেশের ভারসাম্য। প্রতিদিন বিলেন নয়নাভিরাম দৃশ্য উপভোগ করতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিপুল সংখ্যক দর্শনার্থী আসেন এখানে।’
সড়কপথে রাজধানী ঢাকা থেকে নরসিংদীর চিনাদী বিলের দূরত্ব ৫৭ কিলোমিটার। এই বিলে ঘুরাঘুরির জন্য ঘাটে রয়েছে নৌকা। নৌকা ব্যবহারে প্রতি ঘন্টায় গুণতে হবে ১৫০ থেকে ২০০ টাকা।
- এসএমসিতে চুক্তিভিত্তিক নিয়োগ, লাগবে স্নাতক ডিগ্রি
- দিল্লির আন্দোলন নিয়ে মুখ খুলে কটাক্ষের শিকার প্রীতি জিনতা
- ছাত্রী হলের টয়লেটে গোপনে ভিডিও ধারণের চেষ্টা, ক্যান্টিনকর্মী আটক
- মোবাইলেই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
- উত্তাল দিল্লি, বিশেষ ঘোষণা মোদির
- টানা বৃষ্টিতে তছনছ কৃষি-অর্থনীতি
- পিরিয়ড বন্ধের আগে শরীর দেয় যেসব সংকেত, জানুন করণীয়
- দেড় হাজার বছরের ইতিহাসের জীবন্ত সাক্ষী আয়া সুফিয়া
- বিক্রির জন্য বাড়িতেই গাঁজা চাষ, গাছসহ নারী আটক
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা
- ঢাকায় হতে পারে বজ্রসহ বৃষ্টি, ১০ নদীবন্দরে সতর্কতা
- চারদিন পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- দেশের ৮ অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝোড়ো বৃষ্টির আভাস
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা








