ঢাকা, রবিবার ০৭, জুন ২০২৬ ২১:৪৮:২১ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
রামিসা হত্যা: সোহেল রানা ও স্বপ্নার মৃত্যুদণ্ড রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি দীর্ঘ ছুটি শেষে আজ খুলেছে স্কুল-কলেজ শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না

প্রাক-প্রাথমিকের মেয়াদ বাড়ল এক বছর

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:০৬ পিএম, ২৪ জুন ২০২২ শুক্রবার

ফাইল ছবি

ফাইল ছবি

আগামী বছর থেকে চালু হতে যাওয়া নতুন শিক্ষাক্রমে প্রাক-প্রাথমিকের মেয়াদ এক বছর থেকে বাড়িয়ে দুই বছর করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বুধবার (২২ জানুয়ারি) রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে জাতীয় শিক্ষাক্রম সমন্বয় কমিটির (এনসিসিসি) সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) চেয়ারম্যান অধ্যাপক মো. ফরহাদুল ইসলাম।

তিনি বলেন, নতুন সিদ্ধান্ত অনুযায়ী আগামী বছর থেকে চার বছর বয়সী শিশুরা প্রাক-প্রাথমিক ১ এ ভর্তি হবে, পাঁচ বছর বয়সে তারা প্রাক-প্রাথমিক ২ এ অধ্যয়ন করবে। এই দুই বছর শেষে তারা ছয় বছর বয়সে প্রথম শ্রেণিতে উত্তীর্ণ হবে।

প্রাক-প্রাথমিকের শিক্ষার্থীদের জন্য নতুন কারিকুলাম তৈরি করা হয়েছে বলেও জানান তিনি।