প্রাণ বাঁচাতে গাজা ছাড়ছেন অধিবাসীরা
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:১২ এএম, ১৫ সেপ্টেম্বর ২০২৫ সোমবার
ছবি: সংগ্রহিত।
ইসরাইলের ‘এলাকা ছাড়ো’ নির্দেশনায় পড়ি-মরি করে গাজা শহর ছেড়ে পালিয়ে যাচ্ছেন বাসিন্দারা। রাস্তা ধরে ছুটছিল নিরুপায় পরিবারগুলো পালাচ্ছেন। পালাতে পালাতে সাগরপাড়ে ভিড় জমাচ্ছেন তারা।
রোববার ভূমধ্যসাগরের কূলঘেষা দক্ষিণ গাজার লম্বা সৈকতে চোখে পড়ে হাজার হাজার উদ্বাস্তু কাফেলা। হেঁটে, পিকআপ ট্রাকে করে রাস্তা পাড়ি দিচ্ছিল অসহায় ফিলিস্তিনিরা। সেসব যানবাহনে ভারী ভারী আসবাবপত্র দেখা যায়। গাজা সিটির দক্ষিণে নুসেইরাত শরণার্থী শিবিরের কাছে উপকূলীয় রাস্তা ধরে ছুটছিল নিরুপায় পরিবারগুলো। খবর আলজাজিরার।
এদিন বড় বড় ভবনগুলোকে টার্গেট করে রোববার হামলা চালিয়েছে ইসরাইলিরা। মুহূর্তে ধসে পড়ে ২০ তলা/১০ তলার মতো আকাশ ছোঁয়া আবাসিক ভবনগুলো। সে সময় আকাশের ওপর কালো ধোঁয়ার কুণ্ডলী উড়তে দেখা যায়।
গাজা শহরের দক্ষিণ-পশ্চিমে অবস্থিত তাল আল-হাওয়া জেলার বাসিন্দা ৪৫ বছর বয়সি উম্মে আলা শাবান বলেন, ‘ভোর থেকে বোমাবর্ষণ বন্ধ হয়নি। আমরা সারা রাত ঘুমাইনি... গোলাবর্ষণ এবং বিস্ফোরণের শব্দ এখনো থামেনি’।
এর আগে গাজা সিটির রেমাল এলাকায় ইসরাইলি সেনাবাহিনী আবারও জোরপূর্বক উচ্ছেদের নির্দেশ দেয়। সেনাবাহিনীর এক মুখপাত্র এক বার্তায় বলেন, ‘আপনার নিরাপত্তার জন্য আপনাকে সরাসরি দক্ষিণে আল-মাওয়াসি মানবিক অঞ্চলে চলে যেতে হবে।’
গাজা সিটিতে প্রায় ১০ লাখ মানুষের বাস। ইসরাইলি হুকুমে ইতোমধ্যেই ২ লাখ ৫০ হাজার বাসিন্দা শহর ছেড়ে পালিয়েছে। গাজার নাগরিক প্রতিরক্ষা সংস্থা জানিয়েছে এ সংখ্যাটি ৬৮,০০০ এর কাছাকাছি।
এ বিষয়ে ইউনিসেফের মুখপাত্র টেস ইনগ্রাম আলজাজিরাকে জানান, গাজার কোনো এলাকা নিরাপদ নয়, এমনকি ‘মানবিক অঞ্চল’ও নয়।
গাজার সরকারি মিডিয়া অফিস জানিয়েছে-সরাসরি বা পরিকল্পিতভাবে স্কুল, হাসপাতাল, আবাসিক ভবন, মসজিদ ও অন্যান্য নাগরিক প্রতিষ্ঠানগুলো ধ্বংস করছে ইসরাইল।
এদিকে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, অক্টোবর ২০২৩ থেকে এখন পর্যন্ত কমপক্ষে ৬৪,৮৭১ জন নিহত এবং ১,৬৪,৬১০ জন আহত হয়েছেন।
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- পিকআপের ধাক্কায় মা-ছেলেসহ তিনজন নিহত
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- আজ দেশের ৮ বিভাগেই বজ্রবৃষ্টির সম্ভাবনা
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
- রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন
- কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: ১০ বছর পর বাংলাদেশ-ভারত ফাইনাল
- পিতা-মাতার সুরক্ষা আইন: বাবা-মায়ের ভরসা নাকি কাগুজে অধিকার?
- অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষণ তালিকায় ১১
- ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
- বরিশাল জাদুঘর: অবহেলায় ঝুঁকিতে দুই শতকের ঐতিহ্য
- কারামুক্ত হয়ে সরকারকে ধন্যবাদ জানালেন আইভী
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী







