প্রার্থীদের সম্পদ বৃদ্ধি নিয়ে প্রশ্ন সুলতানা কামালের
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:১৬ এএম, ১৩ ডিসেম্বর ২০২৩ বুধবার
সংগৃহীত ছবি
সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা সুলতানা কামাল প্রশ্ন করেন, দ্বাদশ সংসদ নির্বাচনে প্রার্থীদের একেকজনের সম্পদ ২০০ থেকে ৪০০ গুণ পর্যন্ত বেড়েছে, এটি কীভাবে সম্ভব! পাশাপাশি দেশে মানবাধিকার পরিস্থিতি আগের চেয়ে খারাপ হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
মঙ্গলবার (১২ ডিসেম্বর) রাজধানীর শেরেবাংলা নগরে মুক্তিযুদ্ধ জাদুঘর মিলনায়নে ক্ষুদ্র জাতিগোষ্ঠী মানবাধিকার সুরক্ষা কর্মীদের তৃতীয় জাতীয় সম্মেলনে তিনি এসব কথা বলেন।
‘আদিবাসী মানবাধিকার সুরক্ষা-কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করুন’– শিরোনামে সম্মেলনের আয়োজক কাপেং ফাউন্ডেশন।
সুলতানা কামাল দেশের মানবাধিকার পরিস্থিতি, ক্ষুদ্র জাতিগোষ্ঠীর ভূমি দখল, নির্যাতন ও মানবাধিকার লঙ্ঘন নিয়ে ক্ষোভ প্রকাশ করেন।
তিনি সম্প্রতি তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদের ‘মানবাধিকার একটি ব্যবসায় পরিণত হয়েছে’– এমন মন্তব্যের জবাবে বলেন, তাদের সম্পদ কতখানি বেড়েছে আর কোনো মানবাধিকার কর্মীর সম্পদ কতটুকু বেড়েছে– এ নিয়ে এখান থেকে চ্যালেঞ্জ করতে চাই।
তিনি বলেন, সভ্য, গণতান্ত্রিক ও মানবাধিকার বোধসম্পন্ন সমাজে মানবাধিকার কর্মীদের আতঙ্কে থাকতে হয় না, আতঙ্কে থাকার কথা লুটেরাদের।
কাপেং ফাউন্ডেশনের সভাপতি রবীন্দ্রনাথ সরেনের সভাপতিত্বে এবং হিরন মিত্র চাকমা ও হ্লাম্রাচিং চৌধুরী রনির সঞ্চালনায় সম্মেলন উদ্বোধন করেন সাহেবগঞ্জ বাগদা ফার্ম ভূমি উদ্ধার সংগ্রাম কমিটির সভাপতি ফিলিমন বাস্কে।
বক্তৃতা করেন আদিবাসী ফোরামের সাধারণ সম্পাদক সঞ্জীব দ্রং, ইউএন রেসিডেন্ট কো-অর্ডিনেটর ঢাকা অফিসের সিনিয়র মানবাধিকার উপদেষ্টা হুমা খান, ইন্ডিয়া রিপিট্রিয়েটেড সিএইচটি জুম্মু রিফিউজি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সোন্তসিতো চাকমা বকুল, পল্লব চাকমা প্রমুখ।
দিনব্যাপী সম্মেলনে পার্বত্য জেলা, উত্তরবঙ্গ, বৃহত্তর সিলেট, ময়মনসিংহ, ঢাকা ও উপকূলীয় এলাকার প্রায় ২০০ আদিবাসী মানবাধিকার সুরক্ষা কর্মী অংশ নেন।
- রাজধানী ঢাকার তাপমাত্রা কেমন থাকবে জেনে নিন
- ঢাকা-কক্সবাজার রুটে ২৬ অক্টোবর থেকে চলবে মহানগর এক্সপ্রেস
- তিব্বতে ৭ মাত্রার ভূমিকম্প: নিহত ১৬, আহত অর্ধশতাধিক
- অপ্রতীম হত্যা মামলার চার্জশিট দাখিল
- এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় আনা সেই রাবি শিক্ষার্থী আর নেই
- টানা তিন দফা কমল স্বর্ণেল দাম, ভরি কত?
- এক বাটি উষ্ণতায় মিশুক মিষ্টি কুমড়ার স্যুপ
- বাজারে ক্রেতা কম, তবু দামে স্বস্তি নেই
- আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে দোকানপাট ও শপিং মল
- সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- ফিলিস্তিনের পক্ষে সরব মার্কিন নারী আইনপ্রণেতা
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মাতলেন শাওন
- সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু
- খাবার খাওয়ার পরে গ্রিন টি পান করলে কী হয়?
- সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা
- বায়ুদূষণে বিশ্বে পঞ্চম ঢাকা, বাড়ছে জনস্বাস্থ্যঝুঁকি
- বিরল প্রজাতির পাখি দেখতে ইউরোপের সেরা গন্তব্য কোথায়?
- ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মাতলেন শাওন
- বিকেলের মধ্যে পর্যটকদের সাজেক ছাড়ার নির্দেশ
- আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি!
- সাইবার হামলার শঙ্কায় বিশ্বজুড়ে বহু ওয়েবসাইট বন্ধ
- ফিলিস্তিনের পক্ষে সরব মার্কিন নারী আইনপ্রণেতা
- সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু
- আবারও চালু হচ্ছে যুক্তরাষ্ট্রের ডিভি লটারি
- খাবার খাওয়ার পরে গ্রিন টি পান করলে কী হয়?











