প্রিয়জনকে যেভাবে প্রেমের প্রস্তাব দেবেন
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৪:৩৯ পিএম, ৮ ফেব্রুয়ারি ২০২২ মঙ্গলবার
ফাইল ছবি
শুরু হয়েছে ভালোবাসার সপ্তাহ। ৭ ফ্রেব্রুয়ারি রোজ ডে’র মাধ্যমে প্রতিবছর শুরু হয় ভ্যালেন্টাইন উইক। আজ চলছে ভালোবাসার সপ্তাহের দ্বিতীয় দিন। ৮ ফ্রেব্রুয়ারিতে প্রোপোজ ডে পালন করে বিশ্ববাসী।
এদিন মনের মানুষকে ভালোবাসার কথা জানানো হয়। প্রেম নিবেদন থেকে শুরু করে বিয়ে, একসঙ্গে থাকার প্রতিশ্রুতিসহ বিভিন্ন বিষয়ের জন্য প্রস্তাব জানানো হয় এদিন।
আজ যেহেতু প্রোপোজ ডে, তাই এদিনই উপযুক্ত সময় মনের মানুষের প্রেমের প্রস্তাব দেওয়ার। কাউকে ভালবেসে থাকলে কথাটি মনের ভেতরে লুকিয়ে না রেখে তাকে আজ বলুন।
তবে কীভাবে প্রস্তাব দেবেন, তা ভেবে পান না অনেকেই। এ নিয়ে দুশ্চিন্তার কিছু নেই। কয়েকটি উপায় অবলম্বন করে আপনি আজকের দিনটি স্পেশালভাবে পালন করতে পারেন। জেনে নিন করণীয়-
>> যে স্থানে আপনাদের প্রথম দেখা হয়েছিল, সেখানে নিয়ে যেতে পারেন পার্টনারকে। সংক্ষিপ্ত স্মৃতিচারণের পর তাকে প্রেমের প্রস্তাব দিন।
চাইলে আপনার প্রিয় কোনো স্থানেও নিয়ে যেতে পারেন ভালবাসার মানুষকে। সেখানে নিয়েও তাকে প্রপোজ করতে পারেন। খুব বেশি ভিড় নেই কিংবা একেবারে নির্জন এমন স্থানে নিয়ে গিয়ে মনের মানুষকে মনের কথা বলুন।
>> যদিও এখন আর চিঠির যুগ নেই। তার স্থান দখল করেছে ম্যাসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, ই-মেইলসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম। তবে আপনি যদি মনের কথা মুখে প্রকাশ করতে না পারেন, তাহলে চিঠির মাধ্যমে সঙ্গীকে নিজের অনুভূতির কথা জানাতে পারেন।
>> প্রপোজ করতে আজ সঙ্গীকে নিতে পারেন ক্যান্ডেল লাইট ডিনারে। মোমবাতির আলো-আধারি পরিবেশের সঙ্গে রোমান্টিক মিউজিকে আশেপাশের পরিবেশটাও রোমান্টিক মনে হবে।
>> সিনেমার হিরোর স্টাইলে হাঁটু গেড়ে বসেও আজ প্রপোজ করতে পারেন। তার হাতটা নিন নিজের হাতে, তারপর বলুন মনের কথাটি। এভাবে বসে মনের মানুষকে আংটি পরিয়েও প্রপোজ করতে পারেন।
>> যদি সম্ভব হয় সমুদ্রের ধারে সঙ্গীকে নিয়ে আজ বেড়িয়ে আসুন। ঠিক সূর্যাস্তের সময় বলে দিন মনের কথা। এই মুহূর্ত চিরদিন স্মরণীয় হয়ে থাকবে দুজনার।
>> আপনি যদি লেখালেখি পছন্দ করেন কিংবা সাহিত্যপ্রেমী হন তাহলে সঙ্গীকে উৎসর্গ করে লিখতে পারেন একটি প্রেমের কবিতা। এই কবিতার মাধ্যমেই মনের কথা জানান তাকে।
- এসএমসিতে চুক্তিভিত্তিক নিয়োগ, লাগবে স্নাতক ডিগ্রি
- দিল্লির আন্দোলন নিয়ে মুখ খুলে কটাক্ষের শিকার প্রীতি জিনতা
- ছাত্রী হলের টয়লেটে গোপনে ভিডিও ধারণের চেষ্টা, ক্যান্টিনকর্মী আটক
- মোবাইলেই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
- উত্তাল দিল্লি, বিশেষ ঘোষণা মোদির
- টানা বৃষ্টিতে তছনছ কৃষি-অর্থনীতি
- পিরিয়ড বন্ধের আগে শরীর দেয় যেসব সংকেত, জানুন করণীয়
- দেড় হাজার বছরের ইতিহাসের জীবন্ত সাক্ষী আয়া সুফিয়া
- বিক্রির জন্য বাড়িতেই গাঁজা চাষ, গাছসহ নারী আটক
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা
- ঢাকায় হতে পারে বজ্রসহ বৃষ্টি, ১০ নদীবন্দরে সতর্কতা
- চারদিন পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- দেশের ৮ অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝোড়ো বৃষ্টির আভাস
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা








