ঢাকা, শুক্রবার ১২, জুন ২০২৬ ১৩:৪৭:৫১ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বাজারে দাম চড়া, ক্রেতাদের ভোগান্তি চলছেই আজ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু তিন লাল কার্ডের উদ্বোধনী ম্যাচ জিতল মেক্সিকো বাজেটে কমেছে ও বেড়েছে যেসব পণ্যের দাম সরবরাহ স্বাভাবিক, তবু কমছে না আলুর দাম

প্রিয়দর্শিনী মৌসুমীর জন্মদিন আজ

বিনোদন প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৪:০৮ পিএম, ৩ নভেম্বর ২০১৯ রবিবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

আজ রোববার (৩ নভেম্বর) ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা মৌসুমীর জন্মদিন। এবারের জন্মদিনে সকালে কিছুক্ষণ এতিমদের সঙ্গে কাটানোর পর বাকীটা সময় নিজের পরিবারের সঙ্গে কাটাবেন বলে জানান প্রিয়দর্শিনী এই অভিনেত্রী।  

মৌসুমী বলেন, দেখতে দেখতে জীবনের অনেকটা সময় পেরিয়ে গেছে। আল্লাহর কাছে অশেষ কৃতজ্ঞতা যে তিনি আমাকে সুন্দর একটি জীবন দিয়েছেন। সুন্দর একটি পরিবারে জন্ম নিয়েছি। স্বামী, সন্তানদের নিয়ে বেশ সুখে আছি। জীবন চলার পথে প্রতিটি মুহুর্তে আমি আমার বাবা মাকে অনুভব করি। এবারের জন্মদিনে আম্মা পাশে নেই, আম্মাকে তাই খুব মিস করবো। আমার স্বামী ওমর সানী, দুই সন্তান ফারদিন ফাইজা’কে নিয়ে এবারের জন্মদিন একেবারেই একান্তে কাটাবো। আমার যত ভক্ত ও শুভাকাঙ্ক্ষী আছেন, সবার কাছে দোয়া চাই যেন আল্লাহ আমাকে, আমাদের সবাইকে ভালো রাখেন, সুস্থ রাখেন।

মৌসুমী এখন ব্যস্ত আছেন 'অর্জন ৭১' ছবি ও নতুন একটি বিজ্ঞাপনের কাজ নিয়ে। এর পাশাপাশি আরও কিছু কাজ করার কথা আছে নন্দিত এই অভিনেত্রীর।

প্রসঙ্গত, প্রয়াত নায়ক সালমান শাহ’র সঙ্গে সোহানুর রহমান সোহানের পরিচালনায় ‘কেয়ামত থেকে কেয়ামত’ সিনেমার মাধ্যমে ১৯৯৩ সালে চলচ্চিত্রে পা রাখেন। তারপর অসংখ্য সিনেমায় অভিনয় করে দর্শকপ্রিয়তা পান।

-জেডসি