প্রিয়াঙ্কার ইনস্টাগ্রাম পোস্টে জাইরা!
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:১৪ পিএম, ৮ সেপ্টেম্বর ২০১৯ রবিবার
জাইরা ওয়াসিম
আরও একবার বিতর্কে উঠে এল মুম্বাইয়ের অভিনেত্রী জাইরা ওয়াসিমের নাম। এর কারণ প্রিয়াঙ্কা চোপড়ার ইনস্টাগ্রাম পোস্ট। শনিবার নিজের পরবর্তী ছবি ‘দ্য স্কাই ইজ পিঙ্ক’-এর ওয়ার্ল্ড প্রিমিয়ারের দিন ঘোষণা করে ওই ছবির বাকি অভিনেতাদের সঙ্গে ইনস্টাগ্রামে একটি ছবি শেয়ার করেছেন প্রিয়ঙ্কা চোপড়া। ছবিটিতে প্রিয়াঙ্কার সঙ্গে রয়েছেন, অভিনেতা ফারহান আখতার, রোহিত সরাফ এবং জাইরা ওয়াসিম।
ছবিটিতে প্রিয়াঙ্কা লিখেছেন, ‘সেপ্টেম্বরের ১৩ তারিখ টরেন্টো চলচ্চিত্র উৎসবে মুক্তি পাচ্ছে ‘দ্য স্কাই ইজ পিঙ্ক’। ছবির বাকি টিমের সঙ্গে দেখা করার জন্য তর সইছে না আমার।’
বিতর্কের সূত্রপাত এর পরই। ভক্তদের একাংশের বক্তব্য, বলিউডি কেরিয়ার ছেড়ে দেওয়া জাইরা ওই ছবিতে কী করছেন?
মাস কয়েক আগে ইনস্টাগ্রামে বড়সড় পোস্ট দিয়ে বলি টাউনকে চিরতরে বিদায় জানান ‘দঙ্গল’ অভিনেত্রী। কারণ হিসেবে লিখেছিলেন, কোনওদিন জনগণের আকর্ষণের কেন্দ্রবিন্দু হতে চাননি। ইন্ডাস্ট্রি থেকে অনেক সমর্থন ও ভালবাসা পাওয়া সত্ত্বেও গ্ল্যামারের পথে তার ‘ইমান’ নষ্ট হচ্ছিল, বিপন্ন হচ্ছিল ধর্মবিশ্বাস।
সেই ঘটনার প্রসঙ্গ টেনে এনেই প্রিয়ঙ্কার ওই পোস্টে অনেকে কমেন্ট করেছেন, ‘ওয়ার্ল্ড প্রিমিয়ারে যোগ দেওয়ার সময় তোমার ধর্মবিশ্বাস বিপন্ন হচ্ছে না জাইরা?’ আবার কেউবা লিখেছেন,‘লাইম লাইটে আসতেই কি তখন তোমার ওই সিদ্ধান্তের কথা বলেছিলে? সবটাই মিথ্যে ছিল তবে?’ কারও বক্তব্য, ‘জাইরা এই ছবিতে এদের সঙ্গে কী করছে? আমি তো ভেবেছিলাম ও বোধহয় সন্ন্যাসী হয়ে গিয়েছে।’ তবে সবাই যে নেতিবাচক কমেন্ট করেছেন এমনটা নয়। কেউ লিখেছেন,‘ছবিটা হয়তো তার ওই সিদ্ধান্তের আগে তোলা হয়েছে’।
মাত্র ১৮ বছর বয়সী জাইরার অভিনয় ছেড়ে দেবার সিদ্ধান্তে সাময়িক ভাবে স্তম্ভিত হয়ে গিয়েছিল বলিউড। কেউ কেউ তার ব্যক্তিগত সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছিলেন। আবার কেউ বা বলেছিলেন জাইরা নাকি ‘অকৃতজ্ঞ’। অভিনেতা অনুপম খের বলেছিলেন, নিজের ইচ্ছায় নয়, বাধ্য হয়েই নাকি ওই চরম সিদ্ধান্ত নিতে হয়েছিল জাইরাকে। কাশ্মীরের ৩৭০ ধারা বিলুপ্তির পরও টুইটারে পোস্ট করতে দেখা গিয়েছিল জাইরাকে। কাশ্মীরের জনগণের প্রতি সমর্থন জানিয়ে তিনি লিখেছিলেন, ‘এও একদিন কেটে যাবে’। কিন্তু তার পর থেকেই নিজেকে গুটিয়ে নেওয়া শুরু করেছিলেন বলিউডের উঠতি এই প্রতিভা।
- বাংলাদেশসহ নানা দেশে হঠাৎ ফেসবুক বন্ধ!
- আজকের বাজারদর: কমেনি স্বস্তি, চড়া দামে নিত্যপণ্য
- ৯০ শতাংশ মানুষের কাছে ‘৫-জি‘ পৌঁছে দিতে চায় সরকার
- ৮৯ দিনে হামে ৬৪৩ শিশুর প্রাণহানী
- শাকিরা: বিশ্বকাপের ‘গানকন্যা’র উত্থান, রেকর্ড ও বিশ্বজয়ের গল্প
- থাই রাজকুমারী দেব্যাভতি মারা গেছেন
- বিশ্বকাপ উন্মাদনায় স্টেডিয়ামে মেক্সিকোর প্রেসিডেন্ট
- মূল্যস্ফীতি সাড়ে ৭ শতাংশ নামিয়ে আনা প্রায় অসম্ভব: সিপিডি
- ৯৬ বছর পর উদ্বোধনী ম্যাচে জয় পেলো মেক্সিকো
- পেলের পরেই মোরা, মাঠে নেমেই ইতিহাসের অংশ
- জয়ে বিশ্বকাপ অভিযান শুরু দক্ষিণ কোরিয়ার
- বাজারে দাম চড়া, ক্রেতাদের ভোগান্তি চলছেই
- আজ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু
- তিন লাল কার্ডের উদ্বোধনী ম্যাচ জিতল মেক্সিকো
- জমকালো আয়োজনে শুরু বিশ্বকাপ ফুটবল
- ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপের সূচি জেনে নিন
- ফুটবল বিশ্বকাপ: স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী
- বাজেটে কমেছে ও বেড়েছে যেসব পণ্যের দাম
- জাইমা রহমান কি তবে সত্যি ব্রাজিল সাপোর্ট করেন?
- আজ বিশ্বকাপ ফুটবলের উদ্বোধনী অনুষ্ঠানে যা যা থাকছে
- বিশ্বকাপের পর্দা উঠছে আজ বৃহস্পতিবার
- আজ ইতিহাসের সর্ববৃহৎ বাজেট পেশ
- ১৯ বছর পর বিএনপি সরকারের বাজেট
- যুক্তরাষ্ট্র-কানাডার ৫০ শহরে দেখা যাবে `রইদ`
- খেলার মাঠের দাবিতে রূপগঞ্জে মানববন্ধন
- দেশে ফের ভূমিকম্প অনুভূত,
- পেলের পরেই মোরা, মাঠে নেমেই ইতিহাসের অংশ
- বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ: শূন্য রানে নেই অস্ট্রেলিয়ার ৩ উইকেট!
- জমকালো আয়োজনে শুরু বিশ্বকাপ ফুটবল
- আজ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু







