প্রিয়াঙ্কা গান্ধী হাসপাতালে ভর্তি
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:৫২ এএম, ১৮ ফেব্রুয়ারি ২০২৪ রবিবার
ভারতীয় জাতীয় কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী।
অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ভারতীয় জাতীয় কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী। পানিশূন্যতায় আক্রান্ত হয়েছেন এই নেত্রী। শনিবার হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়েছে, শরীরে পানিশূন্যতার কারণে শুক্রবার হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে প্রিয়াঙ্কা গান্ধী জানিয়েছেন, ভাই রাহুল গান্ধীর ভারত জোড়ো যাত্রার উত্তরপ্রদেশ প্রবেশের অপেক্ষায় ছিলাম। কিন্তু অসুস্থ হয়ে পড়ায় আমাকে হাসপাতালে ভর্তি হতে হয়েছে।
তিনি আরও লিখেছেন, ‘খানিকটা সুস্থ হলেই রাহুলের সঙ্গে যোগ দেব। ততক্ষণের জন্য ন্যায়যাত্রায় অংশগ্রহণকারীদের দূর থেকেই শুভেচ্ছা জানাচ্ছি। এত ভালোভাবে প্রস্তুতি নেওয়ার জন্য আমার ভাই এবং উত্তরপ্রদেশের সহকর্মীদের ধন্যবাদ’।
এ বছর সোনিয়া গান্ধী লোকসভা ছেড়ে রাজ্যসভায় যাচ্ছেন। ইতোমধ্যেই তিনি মনোনয়ন জমা করেছেন। তাই মায়ের রায়বেরলি আসন থেকেই লোকসভায় যেতে চাচ্ছেন প্রিয়াঙ্কা গান্ধী। তবে কংগ্রেসের তরফে এখনো অফিশিয়াল কোনো ঘোষণা হয়নি।
এদিকে প্রিয়াঙ্কার অসুস্থ হওয়া নিয়ে কটাক্ষ করেছে বিজেপি। দলটির আইটি সেলের প্রধান অমিত মাল্যবরের দাবি, গান্ধী ভাইবোনের মধ্যে প্রচ্ছন্ন শত্রুতা তৈরি হয়েছে। বেড়েছে দূরত্ব। সে কারণেই রাহুলের সঙ্গে ন্যায়যাত্রায় সঙ্গী হচ্ছেন না প্রিয়াঙ্কা।
- ‘ডোরেমন’-এর রূপকার সুতোমু শিবায়ামা আর নেই
- মধ্যপ্রাচ্যের যুদ্ধে ৫ বাংলাদেশি নিহত: শামা ওবায়েদ
- রাজধানীতে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি, ভোগান্তিতে নগরবাসী
- শেষ ইফতারের আবেগ: এক টেবিলে ভালোবাসার পূর্ণতা
- ঈদ বাজার: শেষ সময়ের কেনাকাটায় ব্যস্ত নারীরা
- স্বাদের ঐতিহ্যে চার দশক: কে-শফি বেকারির গল্প
- বিশ্বে নারী প্রেসিডেন্ট: নেতৃত্বে নারীর অগ্রযাত্রা
- সুখি দেশের তালিকা প্রকাশ, বাংলাদেশের অবস্থান কত
- ঈদের দিন দেশের যেসব অঞ্চলে বৃষ্টি নামতে পারে
- ঈদের আগে শেষ শুক্রবারে সবজিতে স্বস্তি, মাছ-মাংস-ডিমে চাপ
- আজ রমজানের শেষ শুক্রবার জুমাতুল বিদা
- আগামীকাল ঈদ, প্রস্তুত জাতীয় ঈদগাহ
- বিটিভির ঈদ আড্ডায় কিংবদন্তি অভিনেত্রী ববিতা
- রাত বাড়লেই জমে ওঠে ঈদ বাজার, শেষ সময়ে ভিড়
- দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, ঈদ শনিবার
- আজ চাঁদ দেখা গেলে আগামীকাল শুক্রবার ঈদ
- রাত বাড়লেই জমে ওঠে ঈদ বাজার, শেষ সময়ে ভিড়
- ঘরোয়া স্বাদে সহজেই বানিয়ে ফেলুন নরম-স্নিগ্ধ বানানা ব্রেড
- ঈদে ফিরতি টিকিট কেনার শেষ দিন আজ
- আজ যেসব দেশে পালিত হচ্ছে ঈদুল ফিতর
- খুলনায় ঘুমন্ত অবস্থায় একই পরিবারের ৪ জনকে গুলি
- ঈদের আগে স্বস্তি: পাঁচ দিনের যুদ্ধবিরতিতে পাকিস্তান–আফগানিস্তান
- দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, ঈদ শনিবার
- কোন দেশে কবে ঈদ
- বগুড়ায় ট্রেন লাইনচ্যুত: ২১ ঘণ্টা পর রেল চলাচল স্বাভাবিক
- রাবিতে শিক্ষার্থীদের জন্য ব্যতিক্রমী ঈদ আয়োজন
- বিটিভির ঈদ আড্ডায় কিংবদন্তি অভিনেত্রী ববিতা
- তিন সপ্তাহে ইরান-ইসরায়েল যুদ্ধে মৃত্যু ২৫ হাজারের বেশি
- যুক্তরাষ্ট্রে আঘাতে সক্ষম ক্ষেপণাস্ত্র বানাচ্ছে পাকিস্তান: তুলসি
- ঈদযাত্রায় বাস-ট্রেন-লঞ্চে ঘরেফেরা মানুষের ঢল











